Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৪৫ অর্থাৎ “ঘাড় ও কণ্ঠ মুক্ত করা'। এর মর্ম বুঝানো হয় দাস মুক্ত করা । কিসের আঝেষ্টনীতে বাধা পড়লে দাস বলা হয়? কিসের অভাব থাকলে দাস নাম দেওয়া হয়? অর্থের বিনিময়ে মানুষ কেনা-বেচার নাম কি কেবল দাসপ্রথা? এই আধুনিক যুগে যে কোটি কোটি মানুষ বস্তির নোংরা পরিবেশে ছেলে-পুলে নিয়ে একবেলা খেয়ে কোনরকমে বেঁচে আছে তারা কি বিংশ শতাব্দীর আধুনিক দাস নয়? তারা কি তাদের বিবেক বেচে দেয় না কিছু পয়সার বিনিময়ে? তাদের বিবেকের গলায় দড়ি বেঁধে কি বিংশ শতাব্দীর পথে পথে ঘুরছে না? যে কোন মুহূর্তে পেটের জ্বালার উপশমের টোপের মোহে বিবেকের গলায় দড়ি দিয়ে বুঝিয়ে দিচ্ছে না? পয়সায় কেনা-বেচা হচ্ছে বিবেক । যেদিকেই তাকান না কেন, চলছে বেচাকেনা । তবে কি আজো সেই পুরনো দাসত্বের অভিশাপ হয়নি মোচন? পুরনো মদ কি এভাবেই যুগে যুগে নতুন নতুন বোতলে ঢেলে পরিবেশন করা হবে? কতদিন চলবে এরকম নিয়মের ঘোমটায় পৈশাচিক ক্রিয়া? এ দাসত্ব কবে মুছে যাবে চিরতরে? না কোনদিনও মুছবে না? তবে কি পুনর্জন্মের কর্মফল ভোগ করার নামই দাসত্বের জীবন? কোরান পাকের সূরা বাকারার আঠাশ নম্বর আয়াতটি কি পুনর্জন্মেরই কথা বলছে, না অন্যকিছু? এই আয়াতের নিরপেক্ষ অনুবাদ ও ব্যাখ্যা কি দেওয়া হয়েছে? না মনগড়া নিজেদের পছন্দ মত অনুবাদ ও ব্যাখার বমি উদগীরণ করা হয়েছে? নিজ নিজ দলের সাইনবোর্ড ফেলে দিয়ে নিরপেক্ষ অনুবাদ ও ব্যাখ্যা কি কোরান পাকের কোনদিনও হবে না? দেড় হাজার বছর আগে আরবদেশের লোকেরা যেমন দলে দলে বিভক্ত ছিল এবং দলীয় দর্শনের মান মর্যাদাকেই দিতো সবার উপরে ছ্বান এবং তাদের এই দলে দলে বিভক্তিকে আক্ষেপের ভাষায় অনুশোচনীয় দীর্ঘশ্বাস ফেলি আজো আমরা । কিন্তু আমরাও কি এক ইসলাম, এক কোরান আর এক নবী থাকতেও অনেক দলে ভাগ হয়ে যাইনি এবং প্রাচীন আরবদের মত দলের দর্শনকে উচু করে দীড় করাতে চাই না? হোক না সেই দর্শন স্কুলতায় ভরা অথবা খোড়া তবু কি চালাই না আপ্রাণ চেষ্টা? তাহলে সেদিনের দলপ্রিয় আরবদের কেন এত অভিযোগ তুলছি তাদের দলপ্রিয়তাকে কেন্দ্র করে? যদি পুনর্জন্ম না থাকে তা হলে এর সমাধানের পথে কি চিরদিন কিছুলোক এগিয়ে আসবে এবং কালের চাকায় তা আবার অদৃশ্য হয়ে যাবার অভিনয়ের বিলাপ চলবে চিরদিন? আমার মত কত পাগল লেখক কলমে কেঁদেছেন এ বিষয়ের প্রতিবাদে, কিন্তু পৃথিবীর সমাজে এই পাগলদের (?) কপালে কি পুরস্কার বয়ে এনেছে? মৃত্যুদণ্ড, ফাসি, জেল, লিখনি বাজেয়াপ্ত, মাথা খারাপ ইত্যাদি নামের মেডেল পুরস্কার নিয়ে পরপারে চলে গেছেন তারা । হাজারবার, লক্ষবার, কোটিবার চিৎকার মোহ আর মায়া মরণে আনে এর ইতি বা অবসান । তবু কেন এত বড় জলজ্যান্ত সত্য চোখের সামনে দেখেও দেখ না? তবে কি এটাই পুলসিরাত? এটাই কি সেই পথ যার ধার তরবারি হতে অনেক বেশি ধারালো এবং চুলের চেয়ে অনেক সুক্ষ? হায়রে মানুষ_আমরা জন্মেছি এটা সত্য এবং অবশ্যই মারা যাবো তথা চলে যাবো এটা সত্য আর এর মাঝখানের ছুটাছুটির মুল্য কতটুকু তার হিসাব করুন তো! তবে কোন মোহে, কোন লোভে, কোন স্বার্থে আল্লাহ পাকের পবিত্র বাণীর বুকের উপর দিয়ে হেটে যাবার সাহস পাই? তবে কি সেই শয়তান আমার মধ্যেই মিশে আছে? সেই শয়তানের নামই কি আমাদের কলুষিত প্রবৃত্তির অনন্ত চাওয়া? এই অনন্ত চাওয়ার নামই কি জাহান্নাম? যত চাওয়ার পাওয়া না পেলেই কি আবার নতুন চাওয়া হাজির হয় নাঃ এই চাওয়ার কি শেষ নেইঃ আরো আছে কি? আরো দেবে কি? জাহান্নামও এরকম ভাষায় চাইছে না কোরান পাকে? তবে জাহান্নাম কি? এর প্রকৃত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।