Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৪৪ হয়ে যাওয়া, তথা বীজরূপী রূহকে পূর্ণরূপে প্রকাশ করা, তথা যাকে খুশী দান করির রহমত লাভ করা, তথা ক্ষমার পর রহিম (রহমান নয়) রূপে দর্শন লাভ করা, তথা যুক্তি-তর্ক এবং আইনের রূপগুলোকে ইশকের নূরে হারিয়ে ফেলা । আমাদের জানামতে একমাত্র মানবজাতি এবং স্বিন জাতিকেই মন দিয়ে সৃষ্টি করা হয়েছে। মনের বা চেতনার অধিকারী একমাত্র মানব এবং জ্বিন জাতি । এর বাইরে আল্লাহ আর কাউকে মন বা চেতনা দেননি । এই মন বা চেতনাটার কোন স্থায়িত্ব নেই। কিন্তু অস্থায়ী হলেও এই মন বা চেতনা কিন্তু ক্রিয়াশক্তি বর্জিত নয়। আল্লাহ এই মন বা চেতনাকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দান করেছেন অর্থাৎ মৃত্যু-ঘটনার সঙ্গে সঙ্গেই মনের এই ইচ্ছাশক্তিটি লুপ্ত হয়ে যাবে। মনের এই স্বাধীন ক ইবলিস তথা দুনিয়া এবং আরো বহু নামে আরবী কোরানে উল্লেখিত হয়েছে। সুতরাং মন বা চেতনাটাই প্রধান এবং আসল নয়। মন হল অপ্রধান এবং নকল । এই মনটাকেই বলে আমি এবং এই আমি যে পর্যন্ত আমার মধ্যে আছে সে পর্যন্ত একক অখণ্ড আমি' থাকে না অথবা থাকতে পারে না অর্থাৎ একক অখণ্ড আমির একক অখণ্ড অদ্বৈত চেতনাই' হল মুখ্য, মৌলিক এবং একমাত্র আদি এবং ইহাকেই বলে আল্লাহ । এবং এই আল্লাহ ছাড়া আর কিছুই নেই । আমি অথবা আমি নামক যে মন বা চেতনা উহা অখণ্ড একক চেতনা (বা যে কোন নামই বলা হোক না কেন) হতে পরবর্তীকালে উদ্ভব হয়েছে অর্থাৎ একক এবং আদি চেতনাই উদ্দেশ্যমূলকভাবে আমি-নামক মন বা চেতনাকেই সৃষ্টি করেছে। সুতরাং অখণ্ড আদি চেতনাই আত্মনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ আর আমি-নামক মন বা চেতনা কখনোই আত্মনির্ভর হতে পারে না সুতরাং স্বয়ং সম্পূর্ণ হবার প্রশ্নই আসতে পারে না। মন বা চেতনাকেই বলা হয় আমিত্, খুদি, হান্তি, অহম, ইগো, খান্নাস, দুনিয়া, তাগুত ইত্যাদি । তাই ইসলাম বলে, “তুমি জীবিত থাকতে জীবন দাও তবেই জীবিত থাকবে ।” অর্থাৎ আমি-নামক চেতনাটাকে সরিয়ে দিলে একক, অখণ্ড এবং আদি আমি নামক চেতনাটাই থাকে এবং এই চেতনারই অস্তিত্ব আছে এবং এই চেতনা ছাড়া আর কিছু নেই। কোরান তার দর্শনকে সহজ-সরল করে সাধারণের পাতে দেবার জন্য যেমন রূপকতার আশ্রয় নিতে বাধ্য হয়েছে তেমনি চিন্তাশীল ব্যক্তিও রূপকতার মাঝে “তুমি চিন্তা কর' কম বলা হয়নি। অখণ্ড- একক-আদি চেতনার বিকাশ এবং বিবর্তনের কারণগুলো অখণ্ড চেতনার মাঝেই নিহিত আছে। সুতরাং এই অখণ্ড আদি চেতনার বাইরে আবার অলৌকিক শক্তি কি করে আবর্তন, পরিবর্তন এবং সৃষ্টি ও ধ্বংসের কারণ হতে পারে? এরকম চিন্তা করাটাই তো উট এবং গাজাখুরি গল্প বৈ আর কি হতে পারে? কত মহাপুরুষ, কত জ্ঞানী-গুণী, কত কবি-সাহিত্যিক, কত সাধু-সঙ্জন, কত বিচিত্র ভাষার শৈলীর ঠমকে, কত ইনিয়ে-বিনিয়ে, কত কাতর যাথ্গর বিনম্র আহ্বানে, কত পুরাতন একটি অতি পরিচিত উপদেশ দিয়ে চলছেন কিন্তু তাতে তবু আমরা অবাক হইনি যদিও অবাক হবারই কথা ছিল। আল্লাহপাক, খোদা, গড, ঈশ্বর, ব্রহ্মা, জিহোবা প্রচার করছেন একটি অমৃত উপদেশ কিন্তু তবু আমরা এ উপদেশের বাড়িতে যেতে হিমশিম খাই । কারণ, বিরাট একটি পুল বা ব্রিজের উপর পা রেখে যেতে হয়। সেই বিজটির রূপকের ঠমক মাখা ভাষায় দুর্গম গিরিপথের হোচট খাওয়া রূপ। এ হোচট-খাওয়া রূপের আলিঙ্গনে এগিয়ে আসতে আহ্বান জানালেন আমিনা মায়ের ছেলে মুহাম্মদ নামের আমাদের মত (2) মানুষটি । সেই মানুষটির (?) কণ্ঠে স্রষ্টা জানিয়ে দিলেন, “ফাককু রাকাবাহ' ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।