মারেফতের গোপন কথা ॥ ১৪৩ এরকম কাগজী তফসীর মাদ্রাসায় অনেক পাবেন। কিন্তু শুনলে অবাক হবেন _ লক্ষ নবীদের মধ্যে একজন নবীও মাদ্রাসায় পাশ করে নবী হননি । ত্যাগ, সাধনা ও মানবের উপর হতে শোষণ করার হিংস্র মোহ বর্জন করে ইসলামী সাম্যবাদের যে প্রেম সেই প্রেমের অনুশীলন দ্বারা কোরানকে নিজের জীবনে ব্যাখ্যা ও মূর্ত করে তোলাই হল প্রকৃত ব্যাখ্যা বা তফসীর। কোরান ও হাদীসের কোন কথাই একেবারে খেলো পর্যায়ে ফেলে রাখা হয়নি। অথচ আমরা নিজেদের সুবিধামত আমাদের মনোমত করে গ্রহণ করতে চেষ্টা করছি, যার ফলে আমাদের প্রতিফলিত ভাবের ভুল ছাপ কোরান-হাদীসের উপর আরোপিত করে নিয়েছি। শুধু এই কারণেই কোরান-হাদীসের কথার মাঝে এত গড়মিল করা মতামতের পরিচয় আমরা দেখতে পাচ্ছি। পবিত্র হওয়া ছাড়া কোরান কেহই স্পর্শ করতে পারবে না, আরবী কোরানের এই উক্তিটির মাঝে এক বিরাট এবং গভীর রহস্য লুকিয়ে আছে। যে কোরান পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করাই যায় না ইহা আরবী কোরান নয়। উহা হল নূরী কোরান । “পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা অসম্ভব ৷ পানির সাহায্যে হাত-মুখ ধৌত করে যে অজু সম্পাদন করা হয় ইহা সেই অজ্ঞ নয়। ইহা আমিত্ ধ্বংস করে অজু সম্পাদন করতে পারলে স্পর্শ করা যায় নূরী কোরান এবং ইহাই হল প্রকৃত কোরান। কেতাব হল আল্লাহর প্রকাশিত অংশের পরিচয় । কোরানের যে তফসীর উহা কেতাবেরই তফসীর । এই তফসীর ভাষায় করা যায় না বা ভাষায় হয় না এবং ভাষার সাহায্যে যত রকমেই বুঝানো হোক না কেন উহার প্রকৃত অর্থ বুঝা যায় না। ভাষার মাধ্যমে যদি কেতাব তথা কোরানের তফসীর বুঝিয়ে দেওয়া যেত তবে শোষক, বেঈমান আর অত্যাচারী এ জগতে একটিও থাকতো না। আমিত্বের অন্ধকার দূর করার প্রবল প্রচেষ্টার দৃঢ় সংকল্প যার নেই, অর্থাৎ অনিচ্ছুক অন্তরে ইহার তফসীর প্রবেশ করতেই পারে না। যাহা প্রবেশ করতে পারে ইহা হল ধর্মীয় আনুষ্ঠানিক কতগুলো মাসালা-মাসায়েল জাতীয় বিদ্যা । কেতাব নাজেল হওয়া" কেতাব দান করা' অর্থ হল কোন মানুষের দুনিয়া নামক আমিত্বের অন্ধকার দূর করে দেওয়া অর্থাৎ আল্লাহর দর্শন লাভ করা, তথা “আল্লাহ ছাড়া কিছুই নেই” উপলব্ধি করা, তথা পবিত্র হওয়া, তথা কোরানকে স্পর্শ করার ক্ষমতা লাভ করা, তথা “যেদিকে তাকাও সবই আল্লাহর চেহারা” উপলব্ধি করা, তথা মরার আগে মরে যাওয়া, তথা নিজেকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারা, তথা তাগুত ভেঙ্গে আয়াতরূপে দর্শন লাভ করা, তথা দুনিয়া হতে ছুটে গিয়ে মসজিদে (মাটি, ইট, পাথরের নয়) আশ্রয় নেওয়া, তথা আমরারূপী (আমি রূপী নয়) আল্লাহর দ্বারা কানে চড় মেরে কাহাফে ঢুকিয়ে দেওয়া, তথা দুনিয়া (পৃথিবী নয়) ত্যাগ করে দ্বীনে প্রবেশ করা, তথা আমাদের রচিত অগণিত দ্বীনগুলো হতে ছুটে গিয়ে আল্লাহর দেওয়া একমাত্র দ্বীনে প্রবেশ করা, যে একমাত্র দ্বীন হযরত আদম (আঃ) হতে জারি করা হয়েছে (সুননাতাল্লাহে লা তাবদিলা অর্থাৎ আল্লাহর আইন কখনোই বদল হয় না), তথা কিয়ামতের (ব্যক্তির মৃত্যু) পুলসেরাতের ধারালো পুল পার হওয়া, তথা মোত্মায়েন্না হয়ে যাওয়া, তথা নিজের সঙ্গে যে শয়তানটি (জ্বিন) আছে উহাকে মুসলমান বানিয়ে ফেলা, তথা সেজদায় (মাথা নত করা নয়) যাওয়া, তথা “আমি আদিতেই মুমিন ছিলাম” (আনা আউয়ালুল মুমিনিন)-এর দর্শন লাভ করা, তথা কেতাব নিজের হস্তগত হওয়া, তথা “আমারই শান- আমিই পীর আমিই মুরীদ বলা, তথা আমানুর দল হতে মুমিনের দলে প্রবেশ লাভ করা, তথা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।