Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৪২ আদেশ এবং একটিমাত্র উদ্দেশ্য । সেই একমাত্র আদেশ হল, তোমার মন হতে অন্ধকার তথা দুনিয়া সরিয়ে ফেল এবং আল্লাহ কি এবং কে, তার পরিচয় জেনে নাও । “দুনিয়া নামক এই অন্ধকার দূর করে ফেল" ইহাকেই ইসলাম বলছে, 'মরার আগে মরে যাও ।” মৃত্যু আবার দুই প্রকার । “দুনিয়া মন হতে সরিয়ে ফেল'-কে মৃত্যু বলা হয়। সুতরাং এই মৃত্যু জীবিত থেকেই বরণ করতে হবে অর্থাৎ এই মৃত্যু হলেই আল্লাহর দর্শন হয় তথা একের দর্শন মেলে। জীবিত থেকে যে দুনিয়া নামক আধার সরিয়ে দিতে পারলো না তার সেই আধার তার কাছেই থেকে যাবে । এবং এই আধার নিয়ে থাকাটাকেই জাহান্নামে আছে বলা হয় এবং ইহাই বিরহ বা এক হতে বিচ্ছেদ বেদনা তথা একাকীত্বের তীব্র দহন আর বোবা ভ্বালা। এই বিচ্ছেদ-বেদনার অপর নামই হল জাহান্নাম । জৈবিক মৃত্যুর পর তখন সে সুন্দর বুঝতে পারবে যে, সে জাহান্নামেই এতদিন ছিল এবং সে তাহা বুঝতে পারেনি । মৃত্যু-ঘটনার পর মানুষ প্রত্যক্ষভাবে বুঝে যে, জাহান্নামের বিচ্ছেদই তার সাথী হয়েছিল এবং এখনো উহাই আছে। মৃত্যু বলতে কিন্তু অনস্ভিত্ব বুঝায় না। মৃত্যু একটি ঘটনা মাত্র এবং এর বেশি কিছু নয়। এই মৃত্যু নামক ঘটনাটির দ্বারা মানুষকে একটি অবস্থা হতে সম্পূর্ণ পৃথক আর একটি অবস্থাতে এনে দেয়। এই ঘটনা, অর্থাৎ দুনিয়া-সরানো, জৈবিক মৃত্যুর আগেই যদি কেউ ঘটাতে পারে তবে তার আর মৃত্যু নেই। 'আল্লাহ ছাড়া কিছুই নেই' কথাটি মানুষ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যতক্ষণ মানুষের মনের উপর দুনিয়ার অন্ধকার বিরাজ করে । আল্লাহই যে সর্বময় বিভিন্ন রূপ ও বৈচিত্র নিয়ে নতুন নতুন রূপ নিয়ে বিকশিত হচ্ছেন এবং তার এই রূপ যে তারই রূপান্তরিত বৈচিত্রপূর্ণ বিকাশ ইহা ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মনের উপর দুনিয়ার অন্ধকার বিরাজ করবে । আল্লাহর এই বহুরূপে প্রকাশিত ও বিকশিত ধারাসমূৃহকেই বলা হয় কেতাব অথবা কোরান । আল্লাহ যে নিজেই নিজেকে প্রকাশ করেছেন রূপান্তর ও বিবর্তনের (ট্রানসফরমেশন) দ্বারা সেই প্রকাশ ভঙ্গিকেই বলা হয় কেতাৰ অথবা কোরান। সুতরাং যত ঘটনাই ঘটছে এবং ঘটবে ইহা কেতাবের ধারা অনুসারে প্রকাশের পথে এগিয়ে যেতে থাকে । অপ্রকাশিত এবং প্রকাশিত এই দুটোর সমষ্টি হল আল্লাহ । যাহা কেতাবে সুনির্ধারিত করা হয়নি, সৃষ্টির মধ্যে তাহা কখনো প্রকাশিত হয়নি এবং হবে না। (কোরান)। সুতরাং আমরা এখন বলতে পারি যে, প্রকাশের (সৃষ্টির) মধ্যে এমন কোন বিষয়-বস্তু নেই, ছিল না, অথবা থাকবে না যার অস্তিত্ব কেতাবে মৌজুদ না আছে। “কোরানে সব কিছুই আছে' এই প্রচলিত কথাটির প্রকৃত রহস্য এখানেই । এই রহস্য না বুঝতে পারলে ইহা মূর্খ লোকের কথা ছাড়া আর কিছুই নয় বলে অনেকের ধারণা করাটা অন্যায় হবে না। যখন আমরা কোরানী পরিভাষায় কোরান ও কেতাবের আসল বা প্রকৃত সংজ্ঞাটি বুঝতে পারবো তখন আর মূর্খজনের উক্তি বলে বিদ্ধীপ করা হবে না। কেতাৰ কোন ভাষায় নেই । কেতাবের পরিচয় এবং কেতাবের পাঠসমূহ কোরানরূপে প্রকাশ করা হয়েছে। আমরা রসুলুল্লাহ দেঃ) হতে যে কোরান পেয়েছি উহা আরবী কোরান । আল্লাহ কে _ আল্লাহ বলতে কি বুঝায় এবং আল্লাহ ছাড়া যে কিছুই নেই এবং আন্লাহর দর্শন মেলে কি করে উহারই পরিচয় পাবার জন্য রসুলুল্লাহর (দঃ) মাধ্যমে আমরা আরবী কোরান পেয়েছি । এই আরবী দেওয়া বই আকারে তফসীর নয়। আরবী কোরানকে নিজের জীবনের উপর তফসীর করে তুলতে হবে এবং এই তফসীরই রসুলুল্লাহ (দঃ) করতে বলেছেন এবং ইহাই হল প্রকৃত তফসীর । মুখে মুখে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।