Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৪০ সমাজব্যবন্থায় যে আদর্শবাদ মোটেই বাচতে পারে না সেটাই ইসলাম বিশ্বমানবকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চেষ্টা করেছে। ইসলাম ঘোষণা করছে, “আগুন, পানি, খাদ্যদ্রব্য এবং পোশাক পরিচ্ছদের উপর রয়েছে জনগণের প্রত্যেকের সমান অধিকার' হহাদীস)। “শোষক এবং শোষণ' শব্দটির ব্যবহার যুগের পরিবেশ এবং অর্থনৈতিক প্রতিচ্ছিবির উপর প্রতিফলিত করেই ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে । শোষক এবং শোষণ' এক একটি যুগে এক একটি নতুন রূপ নিয়ে প্রকাশিত হয়। হাজার বছর আগের মদ ও মদের বোতল আজকের যুগ হতে অনেকটা অন্যপ্রকার ছিল। হাজার বছর আগের নারীর দেহ সাজানোর বিলাস-ব্যসন আজকের যুগে অনেকটা পরিবর্তন হয়েছে । সে যুগে মদ যেমন নেশা ধরাতে পারতো - নারীর দেহ সাজানো যৌবন যেমন কামভাবের উগ্বতা ছড়াতো সেরকম আজো চলছে । মৌলিক কোন পরিবর্তন যুগের ব্যবধান এনে দিতে পারে না। পারে শুধু ব্যবহার করার পদ্ধতির ভেতর পরিবর্তন এনে দিতে । আর একটু না হয় এগিয়েই বলি _ প্রাচীনকালে নারী পুরুষের মিলন ছিল অবাধ এবং এই অবাধ নারী-পুরুষের মেলামেশার মাঝে যে পাপ নামক কিছু একটা আছে তারা হয়তো ভেবে দেখেনি । যেদিন থেকে ব্যবহারের পদ্ধতির পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিক এমন কিছু কি পরিবর্তন হয়েছে? নিজের ঘরে রূপসী স্ত্রী থাকতেও কি আজকের কথিত সভ্যতা অন্যের ব্যবহৃত স্ত্রীর রূপ দেখে “ফুসলিয়ে কি করে আনতে হয়' তার বই-পুস্তক বাজারে মেলে না? তা হলে আমরা দেখতে পাচ্ছি যে, কোন জিনিসের মৌলিক পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু প্রয়োগ পদ্ধতির ৷ হাজার বছর আগে যান্ত্রিক যুগের মিল- ফ্যাব্রীর মাধ্যমে শোষক আর শোষণ না চললেও সে যুগের সেই পরিবেশে প্রতিফলিত অর্থনৈতিক শোষক আর শোষণ নিশ্যয়ই ছিল। শুধু কেউটে সাপের মত তার ছলম বা খোলস বদলায় মাত্র। হাজার বছর আগে শোষক আর শোষণটাকে মানবসমাজ হতে উপড়িয়ে ফেলে সাম্যবাদের নজীরবিহীন শিক্ষাটা সর্বপ্রথম আমরা ইসলাম ধর্মের মাধ্যমেই পাই । ইসলামই সর্বপ্রথম গোলাম আর মনিবকে ভাই-ভাই বলাতে শিখালো। ইসলামই সর্বপ্রথম মনিব যা খাবে, পরবে, থাকবে গোলামও ঠিক তাই পাবে বলে পৃথিবীকে সাম্য আর ভ্রাতৃত্বের বাণী শুনালো এবং ইসলাম শোষকদের মনরক্ষা করে চলার বিরুদ্ধে চাটুকারিতা বর্জন করে ঘোষণা করলো _ তুমি কি দেখেছ সেই মানুষটিকে যে ইসলামের ধারে-কাছেও নেই? যদি সেরকম মানুষটিকে দেখে নিতে চাও তবে তাকেই দেখে নাও, যে মানুষের মাঝে সাম্য আর ভাতৃত্ব গড়ে তুলতে চাইলেই নানা প্রকার ওজর-আপত্তি তোলে । এই ওজর- আপত্তি তুলে যারা সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধনকে টুকরো করে ফেলতে চায় তাদের বিরুদ্ধে সংগ্রাম কর বলে কোরান এবং হাদীসের উক্তিসমূহ প্রচারিত হয়েছে। কোরান পাক নিজেই তার বৈশিষ্ট্য বর্ণনা করে বলছে, সর্বযুগের তরে তার বাণী চিরন্তন। সুতরাং কোরান কখনো কোন একটি নির্দিষ্ট যুগের অর্থনৈতিক ব্যবস্থার মডেল অথবা ব্লু প্রিন্ট হতেই পারে না। কোরান পাক আমাদেরকে যে মূলনীতি দিয়েছে তার পরিবর্তন করা চলবে না। শুধু ব্যবহারের পদ্ধতির পরিবর্তন হবে এবং হতে বাধ্য । কারণ সে যুগের অর্থনৈতিক ব্যবস্থা কখনই এক হতে পারে না। রঞ্জনের এক্সরে মেশিনে বুকের হাড়গ্ুলোর ফটো উঠে না বলে ফেলে দেওয়াটা যেমন বোকামী, না অন্ধ বিদ্বেষের দাসত্ব করা হচ্ছে বলবো, সেরকম ইসলামের অর্থনৈতিক দর্শনের মাধ্যমে ইসলামী সাম্যবাদ প্রতিষ্ঠিত হয় না বলে ফেলে দেওয়াটা কি অন্ধ বিদ্বেষের দাসত্ব করারই নামান্তর নয়? ইসলাম শোষণের নামে কথিত ধর্মের ব্যবসাটাকে সমাজ হতে ঝাঁটা মেরে তাড়িয়ে দিতে চেয়েছে এবং প্রতিষ্ঠা করতে চেয়েছে মানুষের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।