মারেফতের গোপন কথা ॥১৪ খারেজীদের দর্শনকেই হুবহু রেখে আর একটু বড় করে আর একটি দলের জন্ম হল। সেই দলের নাম অহাবী। ইসলামের সবচাইতে প্রচণ্ড ক্ষতি যদি কোন দল করে থাকে সেই দলের নাম হল “অহাবী'। এরা খারেজীদের চেয়ে ভয়ঙ্কর ৷ এই অহাবীদের দর্শন হল, আল্লাহ এবং তার বাণী কোরান এবং সহি হাদিস ছাড়া আর কোনকিছু মানি না এবং মহানবী হলেন আমাদের মতই মানুষ । সুতরাং মহানবীর নামে মিলাদ পাঠ করা এবং ইয়া নবী, ইয়া রাসুল, ইয়া হায়াতুন নবী, ইয়া রাহমাতুলিল আলামীন বলা সম্পূর্ণ শেরেক, বেদাত এবং নাজায়েজ । বর্তমান সউদী আরবের খাস অধিবাসীরা সবাই অহাবী মুসলমান । আমরা তাদের বিরুদ্ধে কোন প্রকার খারাপ মন্তব্য করতে চাই না। কারণ, আমরা খুবই গরীব, তাই ডলারের প্রয়োজনে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে_ এটাই কুটনীতির আধুনিকতম দর্শন। এরকমভাবে এক আসল ইসলাম তিন কুড়ি তেরটি নামে টুকরো টুকরো হয়ে গেল এবং এক ইসলামের নামে এতগুলো দর্শনও প্রতিষ্ঠিত এবং প্রচারিত সত্যে পরিণত হল। সিরিয়াতে এবং ইরানে বাহাই নামক একটি দলের জন্ম হল। বাহাউল্লার দেওয়া দর্শনের ভিত্তিতেই এই দলের নামকরণ করা হল বাহাই । ইরানের ইমাম খোমেনী কি আশারিয়া নামক দলের, না শিয়া দলভুক্ত? তবে ইরানের বেশিরভাগই শিয়া দলভুক্ত। আবার এই শিয়ারাও কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছেন। তার মধ্যে ইসমাইলিয়া, নুসাইরী, সাস ইমামী, আসনা আসারী, বৌরী নামক দলগুলো উল্লেখযোগ্য । এদিকে সব কয়টি দলকে চমক দিয়ে ধমক মেরে অবাক করে বসলেন একটি নতুন দল । সেই দলের নাম হল “কাদিয়ানী'। এরকমভাবে একের পর একটি করে নতুন নতুন দল নতুন নতুন নামে সাস ইমামী, নাচারি, ইয়াজিদি এবং দ্রুজ ইত্যাদি । এদিকে অহাবী মতবাদের প্রতিষ্ঠাতা আবদুল ওহাব নজদীর “কেতাবুত তাওহীদ' পাক-ভারতে আমদানী করেন সৈয়দ আহ্মদ বেরলভী এবং সৈয়দ ইসমাইল হোসেন । পৃথিবীর বার আনি মুসলমান যে দলভুক্ত সেই আহলে সুন্নাতুল জামাতের ভেতর কৌশলে প্রবেশ করে সুমীদের অনেককেই তাদের মতের অনুসারী করে ফেললেন । এরা না অহাবী না সুনী। তাই এদেরকে বলা হয় গোলাবী অহাবী । এদের প্রতিষ্ঠিত সুবিখ্যাত মাদ্রাসার নাম হল দেওবন্দ। কাশেম নানাতুভী, আবদুর রশিদ গংগ্তহি, মওলানা আশরাফ আলী থানভী এরকম অনেকেই পীর- মুরিদী প্রথাও রাখলেন এবং অহাবী মতবাদও রাখলেন । এই উভয়ের সংমিশ্রণের দরুণই এদেরকে “গোলাবী অহাবী' বলা হয়। এত দলের এত দর্শনের গোলক ধাধায় পড়ে যায় সাধারণ মুসলমান এবং অন্য ধর্মের পাঠক এবং সাধারণ মুসলমানদেরকে প্রথমেই অবশ্য ধরতে হবে যে, কোন দলের লিখা বই পড়ছেন? না ধরতে পারলে এক এক দলের এক এক রকম মতবাদ পড়ে লেজেগোবরে দশা হবে । আর একটা কথা- লেখক কোন্ দলভুক্ত হয়ে বই লিখছেন অথবা খবরের কাগজে লিখছেন তা ভুলেও তিনি প্রকাশ করবেন না। ওটা পাঠককে ধরে নিতে হবে । অবশ্য কাচা পাঠক হলে ধরা সহজ নয়। যদি কেউ ওরশ পালন, মাজারে যাওয়া, পীরের মুরিদ হওয়া, গান-বাজনাকে হারাম এবং নাজায়েজ বলে খবরের কাগজে অথবা বই লিখে প্রচার করেন তাতে অবাক হবার কিছুই নেই। কারণ যিনি প্রতিবাদ করছেন তিনি আপনার মাজহাবের নন অথবা তিনি মাজহাবই মানেন না এমন দলেরও হতে পারেন। এরকম প্রতিবাদ, যাকে ফতোয়া বলা হয়, তা আপনার কাছে একদম নতুন মনে হতে পারে, কিন্তু ইহা আদৌ নতুন নয় বরং অতি পুরাতন। এতে আপনার দুঃখ পাওয়া মোটেই ঠিক নয় । এটাকে অতি সহজ এবং সাধারণ মনে করতে হবে। কারণ আমাদের বড় গীর হযরত আবদুল কাদের জিলানী ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।