মারেফতের গোপন কথা ॥১৩৮ কথা । আমানুদেরকে বলা যায় প্রকৃত ঈমানের মহড়ায় লিপ্ত আছে তথা যারা সত্য-দর্শনের সাধনায় রত আছে তাদেরকেই এক কথায় আমানুর দল বলা যায়। সুতরাং আমানুর দল আর মুমিনের দল কোরানের ভাবধারায় কখনই এক নয় । যেমন মুসলমান বলতে দলে যোগদান বুঝায় এবং আমানু এবং মুমিনের মধ্যে যেরকম প্রভেদ, ঠিক মুসলমান এবং আমানুর মধ্যেও সেরকম প্রভেদ। তিনটি ভিন্ন ভাবধারাকে একত্রে লাবড়া পাকিয়ে ফেলার দরুন কোরান পাকের ভাবধারার মধ্যে বৈপরীত্য লক্ষ্য করি। আসল বৈপরীত্য আমাদের মনের মধ্যে বিরাজ করে _ কোরান পাকে নয়। যেমন প্রতিটি খাদ্যদ্রব্য খাটিই থাকে কিন্তু ভেজাল শব্দটি থাকে আমাদের মন-মানসিকতায়। মনের ভেতর লুকানো ভেজাল শব্দটি যখন খাটি খাদ্যদ্রব্যের উপর আরোপিত হয় তখনই লেগে যায় যত গঞ্ডগোল। এই মনের ভেতর লুকানো ভেজালটি কি কেবল খাদ্যদ্বব্যের বেলাতেই না এই পৃথিবীতে বাস করা মানবসমাজের সুন্দর জীবনধারার উপরও কি মনের লুকানো ভেজালের প্রভাব পড়ছে না? এই লুকানো ভেজালের প্রভাবে সহজ-সরল জীবনধারার মাঝে কত রং-বেরং-এর আকা-বাকা, উঁচু-নিচু কত রূপ আর অরূপের খেলা চলছে তা কি সবাই কম বেশি বুঝতে পারে না? সুতরাং মুসলমান, আমানু এবং মুমিনের বিশদ আলোচনা এই সুরা বালাদে দিতে চাই না। কারণ, এই আলোচনা কোরান হাদীসসহ দিতে গেলে হবে অনেক বড় তাই এখানেই ক্ষান্ত দিতে বাধ্য হলাম । দুর্নীতির অনেক রকম রূপ আছে। এই দুর্নীতির ফলে বিশ্রী এবং ভয়াবহ কতগুলো শাখা মানবসমাজের জীবনব্যবস্থার ভিতর রোগজীবাণুর মত প্রবেশ করে সংক্রামক হয়ে ওঠে আর মানব জীবনকে অনেকটা বাধ্য করে পাপের পথে হেটে যেতে । দুর্নীতির মত দাসত্বের সংক্রামক জন্মস্থল কোথা হতে এবং কি প্রকারে মানবসমাজে ঢুকে পড়ে? রোগের উৎস কোথায় এবং রোগ কেমন করে হল এটাই যদি ডাক্তারের ভাববার বিষয় হয়ে থাকে তবে দুর্নীতি ও দাসত্বের সংক্রামক জন্মের উৎস কোথায় এবং কেমন করে হল সেটাও আমাদের ভাবতে হবে এবং তার একটা স্থায়ী সমাধানও করতে হবে। যেখানে শৃঙ্খলিত দাসেরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে যায় অথচ সেই দাসদের পরিশ্রমের ফলটুকু নাকে তৈল দিয়ে প্রভুরা আরামসে ভোগ-বিলাসে মত্ত থাকে এবং নামমাত্র বেঁচে থাকার নামমাত্র পরিশ্রমের ফল দেওয়া হয় সেখানেই জন্ম হয় দুর্নীতি এবং দাসত্বের এবং কালে কাল জমা হয় ধুমায়িত বিদ্রোহ এবং এই বিদ্রোহই একদিন রূপ নিতে চায় অধিকার আদায়ের সংগ্রামে । কোরান পাক যেখানে দুর্নীতি এবং দাসত্বকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে বার বার ডাকছে _ কোরান পাক যেখানে দুর্নীতি এবং দাসত্বের সমাজ জীবনকে অসভ্য বর্বর জীবন ব্যবস্থা বলে উহার বিরুদ্ধে সংগ্রাম করতে বলছে সেখানে দুর্নীতি এবং দাসত্বের জন্স্থবলকে সমর্থন করে, না মানুষের মাঝে ভ্রাতৃত্বের সাম্য গড়ে উঠতে পারে যে ব্যবস্থা অবলম্বন করলে উহাই সমর্থন করে? প্রয়োগ পদ্ধতি এক ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।