মারেফতের গোপন কথা ॥ ১৩৭ তারা ধর্মের নামে যে অধর্ম করে বেড়ায় তার বিরুদ্ধে কিছু বলতে গেলেই আমাদেরকে ইসলামের শক্র বলে নিন্দা করে। হ্যা _ আমরা আপনাদের বানানো এজিদের ইসলামের শক্র ঠিকই। কিন্তু কোরান-হাদীসের শত্রু আপনাদেরকে বলতে চাই। আমরা নই। আমরা ততটুকু আপনাদের বিরোধিতা করি যতটুকু আপনারা এতিম, মিসকিনকে ধোকা দিয়ে ঠকাবার জন্য ইসলামকে ব্যবহার করছেন। আপনারা যে ইসলামের নাম বিক্রি করে আপনাদের স্বার্থটা বজায় রাখতে চান, উহা প্রায় শেষ হয়ে গেছে বলে মনে হয়। অনেক মুসলমান ভাইয়েরা আপনাদের আসল রূপখানার পরিচয় এবং ইসলাম কি চায় উহা মানবসমাজের কাছে তুলে ধরতে চেষ্টা করছে। ইসলাম দাসপ্রথা, সামন্তবাদ ও শোষকদের সমস্ত ভাবধারার ঘোর বিরোধী এবং এগ্তলোকে শেরেক করার ইলা বা কর্তারূপে ব্যবহৃত হয় বলে ইহার সম্পূর্ণ উচ্ছেদ সাধন চেয়েছে জেহাদের মাধ্যমে এবং ইসলাম ইহাও ঘোষণা করছে যে, দাসপ্রথা, সামন্তবাদ ও শোষণবাদের সঙ্গে চির দিনের আপোষ মীমাংসার কোন প্রশ্নই উঠতে পারে না। কারণ, তারা ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। আর এদের বিরুদ্ধে এক্যবদ্ধ সং্াম করাকে ইসলাম একটানা রোজা রাখা ও নামাজ পড়ার চেয়ে বেশি পুণ্যের কাজ বলে অভিহিত করেছে। কারণ, ইসলাম শোষকদের জানাযা পড়া, তাদের রোগশয্যায় সেবা করা হারাম তথা নিষিদ্ধ বলে ঘোষণা করেছে । যদিও মানবতার দোহাই দেওয়া হয়, কিন্তু ইসলাম কঠোরভাবে এই মানবতাটুকুও প্রদর্শন করতে বারণ করে দিয়েছে। (কিমিয়ায়ে সাআদাত, তৃতীয় খও)। ইসলাম দাসপ্রথা, সামন্তবাদ এবং শোষণবাদের যে নোংরামি উহার চির অবসান চেয়েই ইসলাম তার কাজ শেষ হয়ে গেল বলেনি । ইসলাম যে সত্যই সত্যধর্ম উহাই বিশ্বমানব সমাজকে চ্যালেঞ্জ দিচ্ছে। ইসলাম বলছে - আল্লাহতে অন্ধবিশ্বীসের কি মূল্য, যদি তুমি আল্লাহকে দেখেই না নিলে? সবই যদি দেখে নিয়ে যুক্তিসংগত বিশ্বাস কর, তবে আল্লাহকে না দেখে যুক্তিসংগত বিশ্বাস থাকে কি? মোটেই না। তাই চির-অন্ধ বিশ্বাস ফেলে দিয়ে যুক্তিসংগত বিশ্বাস কর তথা আল্লাহকে দেখে নাও এবং এই দেখে নেবার যে প্রয়োগ-পদ্ধতির ধারাসমূহ অর্থাৎ কি কি ফরমুলার প্রয়োগ-মাধ্যমে দেখতে পাব উহাই ইসলামের আদি এবং একমাত্র রূপ এবং এইরূপ হতে বিচ্ছিন হয়ে যারা ইসলামকে অন্যরকম ধর্মরূপে আখ্যায়িত করে তারাই ইসলামের আদি এবং খাটি রূপটিকে “সুফিবাদ” নাম দিয়ে একঘরে করে রেখেছে । যারা একবার ঈমান এনেছে তাদের আবার ঈমান আনতে বলার মাঝে কেমন যেন বেখাপ্সা শুনায়। অথচ কোরান পাক এভাবেই ঈমানদারদেরকে ঈমান আনতে বলেছেন। অদ্ভুত রহস্যপূর্ণ বাচনভঙ্গি কোরান পাকের । তা হলে কি ঈমানকে দুভাগে কেউ যদি ভাগ করতে চায় তবে অন্যায় হবে? মাটি বলতে আমরা যেমন মাটিই বুঝি, কিন্তু একশত তিনটি উপাদান একত্র করলেই হয় মাটি। একের ভেতর এক শত তিনটি উপাদান আছে বলতে চাইলে কি অন্যায় হবে? নামে মাটি এক, কিন্তু একশত তিনটি উপাদানের সমন্বয়েই মাটির রূপ। যদি কেউ বলতে চায়, একটি মৌখিক ঈমান এবং অপরটি দর্শনীয় ঈমান। মৌখিক ঈমান হান্কা। দৃশ্য থেকে সহসা অদৃশ্য হতে পারে মৌখিক ঈমান কিন্তু যে ঈমান দর্শনীয় উহা প্রত্যক্ষ এবং উহার অধিকারীদেরকেই বলা হয় কোরানের ভাষায় মুমিন। আমানুদেরকে যদিও অনুবাদে মুমিন লিখা হয়, কিন্তু ইহা মোটেই সঠিক বলে মনে হয় না। যদি আমানুদেরকে মুমিন বলে ধরে নেই তা হলে কোরান যেখানে সোজাসুজি মুমিন বলে ঘোষণা করেছে সেই মুমিনের সঙ্গে আমানুদের ভাবধারার আকাশ-পাতাল ব্যবধান হয়ে পড়ে । কোরানের অর্থ ও ভাবধারার মধ্যে মিল রক্ষা করা তা হলে সম্ভব হয় না। তবে জোর করে মিলিয়ে দেওয়া অবশ্য অন্য ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।