মারেফতের গোপন কথা ॥ ১৩৬ ভেক্কিবাজি দেখাচ্ছে এরা শুধু রিয়া তথা লোক দেখানো ইবাদতই করে না, এরা আমার অস্তিত্বের উপর তোদের চিরবিশ্বাসের প্রাটারকে ভাঙ্গার জন্য ছল-চাতুরীর ডিগবাজি খাওয়া ব্যাকরণের ডিনামাইট ব্যবহার করছে এবং তা চোখে আঙ্গুল দিয়ে একদম সহজ সরল ভাষায় বলা হয়েছে সূরা বালাদে আর সুরা মাউনে ৷ শোষকদের পয়সা খাওয়া দালাল শ্রেণীর বস্তাপচা বড় বড় কোরান পাকের তফসীর পড়ে তোদের চোখে ধাধা লাগিয়ে দেয়। তালগোল পাকিয়ে বদ্তাপচা বড় বড় তফসীরের পচা ডোবায় হাবুডুবু খেতে হয় তোদের । রাজদণ্ডের ধারালো তরবারির নিচে বসে কোরানের অনেক বন্তাপচা তফসীর আরবী, ফার্সি এবং উর্দু ভাষায় রচিত হয়েছে বিরাট বিরাট আয়তনে । এগুলোতে পাঞ্তিত্যের নামে সার্বজনীনতার বিরুদ্ধে গপ্তির বমি উদগীরণ করা হয়েছে যা পড়লে তোদের মন-প্রাণ বিষিয়ে উঠবে । কিন্ত আসল কোরানের অনুবাদ কি তোরা নতুন করে করতে পারিস না? কোরান পাকের তফসীর যে সব দালালেরা করে গেছে তারা আল্লাহর জ্ঞানের লেজ-কাটা বান্দা । এদের চরিত্র হল ধরি মাছ না ছুঁই পানির মত। কত বড় দালাল আর ভণ্ড হলে ব্যাকরণের ডিগবাজি মেরে কোরান পাকের তফসীরে আমার চিরমহান রূপটাকে তোদের কাছে শোষকের বিশ্রীরূপে শোষণের চুনকালি মেখে জোকার বানাতে চায় এবং এই জোকাররূপ দেখে অনেকেই কোরান পড়া এবং গবেষণা বাদ দিতে বাধ্য হয়েছে। ওরা বলে, গরীরদের প্রতিবাদ আর সংগ্রামের মধ্যে কোন নৈতিক মুল্যবোধ নেই। আর নৈতিক মূল্যবোধ নেই বলেই গরীবের প্রতিবাদ আর সংগ্রাম বলে ওদের মতে অন্যায় প্রতিবাদ আর সংগ্রাম । তথা দুর্নীতি পরায়ণ। শোষকেরা এতিম, মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করতে ইচ্ছুক, কোরানের এই ভাবধারা তারা একেবারেই অস্বীকার করতে চায় না। কারণ, তাতে তাদের আসল চেহারাখানা অতি সহজেই ধরা পড়ে যাবে । তাই তাদের আসল কথা হল, সমাজের বুকে একশ্রেণীর মানুষ অপরের দয়ার উপর চিরদিন নির্ভর করে থাকবে এবং অপরশ্রেণী তাদেরকে দান-খয়রাত করে দাতা নামে সমাজে পরিচিত হবে। তারা বলে, যে ব্যক্তি এতিমকে মুখের মিষ্টি কথা দিয়ে এবং মাথায় হাত বুলিয়ে আদর করবে তারা অনেক সোয়াব পাবে এবং কিছু খাদ্য দান করলে সে হবে খুব বড় দাতা । আর যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাবে না, মিষ্টি কথা বলবে না, কিছু খাদ্য দেবে না তারা দাতা নয়। মরে যাবার পর তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন (অবশ্য কান্নাকাটি করলে হয়তো মান মান ... ... |) তাদেরকে যদি বলা হয়, এতিম-মিসকিনকে চিরদিন এতিম-মিসকিন না রেখে পৃথিবীর বুকে কোরান-হাদীস মোতাবেক এমন একটি সমাজব্যবস্থা কায়েম করার সিদ্ধান্ত নেওয়া হোক যার মাধ্যমে পূর্ণ ইসলামী সাম্য বিরাজ করবে, তা হলে তারা খেকি কুকুরের মত খেকিয়ে জবাব দেবে _ ইহা আল্লাহর কোরান-হাদীস বিরোধী সমাজব্যবস্থা কায়েম করা হবে এবং যেহেতু ইহা কোরান-হাদীস বিরোধী সেই হেতু ইহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে এবং যাহা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে উহাই অন্যায় এবং সেই হেতু ইহা দুর্নীতি পরায়ণ। প্রশ্ন আসে _ উহা কাদের নৈতিক মূল্যবোধকে অস্বীকার করে? নৈতিক মূল্যবোধ বলতে কি এতিম- মিসকিন তথা গরীবের সঙ্গে মেলা-মেশার এবং সম্পর্ক স্থাপনের বিরুদ্ধাচরণকেই নৈতিক মূল্যবোধ খর্ব হবার ভয় করেন? তাদের যুক্তি _ সমাজ-প্রেম এবং আল্লাহর পথে চলার যে প্রেম ব্যাখ্যা দেয় উহা কি সত্যিই তাই, না মিথ্যা, সমাজ ধ্বংস এবং আল্লাহর বলা পথে চলার উল্টা দিকেই এগিয়ে নিতে চায়? আমরা বলতে চাই _ আল্লাহর কোরান কি আপনাদের কথাই বলছে, না অন্য কোন কথা বলছে, যেখানে অর্থনৈতিক দাসত্ব হতে মুক্তি, সাম্য আর ভ্রাতৃত্বের কথাই বলা হয়েছেঃ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।