মারেফতের গোপন কথা ॥ ১৩৫ হিংসার কাদা ছড়িয়ে দিচ্ছে। তাই এই শোষকেরা ধর্মের যত লেবাস ধারণই করুক না কেন আসলে এরাই যে ধর্ম মানে না তথা প্রকৃত নাস্তিক সে কথা পরিষ্কার বুঝা যায়। সমাজ কল্যাণের হাত দিয়ে তার মনোমতো ফল না পেলে মানুষ সাধারণত হতাশ হয়ে বলে, 'আমি অনেক মাল বৃথা নষ্ট করেছি” কিন্তু সত্যিকারভাবে বিচার করতে গেলে বলা যায় মানুষের কোন চেষ্টাই বৃথা যায় না। যদি মানুষ একথা মনে রাখে যে অখণ্ড আহাদ-দৃষ্টি সর্বদাই তার উপর বিরাজ করছে, তার উদ্দেশ্য কল্যাণকর হয়ে থাকলে নিশ্চয়ই উহা বৃথা যায় নাই । কারণ, যিনি দেখার তিনি সবই দেখছেন। আপাতঃ পরাজয় ও ক্ষতি মোটেই পরাজয় অথবা ক্ষতি নয়। আল্লাহর দয়ার দৃষ্টিতে নিশ্চয়ই উহা কল্যাণপ্রসূ। অপরপক্ষে যদি কোনরূপ নিজস্ব উদ্দেশ্যসাধনের জন্য ব্যয় করে থাকে তা- ও অখণ্ড, একক এবং আদি দৃষ্টির অগোচর রয়নি। তারপর বলা হচ্ছে যে, মানুষকে ন্যায়-অন্যায় দুটি প্রধান পথের হেদায়েত বা নির্দেশ দান করা হয়েছে । অর্থাৎ ন্যায়-অন্যায় সম্বন্ধে মানুষের বিচারশক্তি দান করা হয়েছে এবং ন্যায়ের পথ রাখা হয়েছে এবং ন্যায়ের পথকে রাখা হয়েছে দুর্গম করে । কারণ, সমাজ সাধারণত অন্যায় ও অবিচারের পক্ষপাতী । তাই কোরান বলছে, মানুষের নফসের মধ্যে দেওয়া হয়েছে বহু প্রকার চিত্তবৃত্তি তথা ফ্যাকালটিস আ্যাণ্ড সেনসেস, যা দিয়ে সে ন্যায় ও অন্যায় পথের বিচার করতে পারে । তারই দু' একটি মাত্র নমুনা স্বরূপ দানের কথা উল্লেখ করা হয়েছে । যথা চোখ, জিহ্বা ও ঠোট । কিন্তু মানুষ নফসের মধ্যে দেওয়া এই দানগুলোকে দুর্গম পথের পথচারী করতে রাজি থাকে না। কারণ, সত্যের পথ সর্বদাই কঠোর সংগ্রামের পথ । তারপর কোরান সত্যপথ তথা দুর্গম পথের সংজ্ঞা বা পরিচয় দিচ্ছে। সত্য পথ হল পরাধীনতার বোঝা মানুষের কীধ হতে নামিয়ে দেওয়ার জেহাদ করা । অর্থাৎ মানুষকে শাসন ও শোষণের সর্বপ্রকার অধীনতা হতে মুক্তি দানের সংগ্রাম করা এবং গরীবদের ভরণ-পোষণের ব্যবস্থা করা । এই সমস্ত সামাজিক কর্তব্য পালন করলে পর মানুষ বিশ্বাসী তথা ঈমানদার হবার পর্যায়ে আসতে পারে এবং তখনই কেবল সে ধৈর্য ও দয়া সম্বন্ধে উপদেশ দাতারূপে গণ্য হতে পারে । নতুবা বিনা জেহাদে শুধু মুখে মুখে উপদেশ দেওয়ার কোন মূল্যই স্বীকার করা হয়নি। উল্লেখিত সামাজিক কর্তব্যগুলো পালন না করলে ধর্মরাজ্যে ঈমানদাররূপে প্রবেশ নিষিদ্ধ । এই সমন্ত ধর্মে প্রবেশের শর্তাবলী যারা স্বীকার না করবে অর্থাৎ ত্যাগ ও তিতিক্ষা-সাপেক্ষ এই সমস্ত শর্তাবলী যারা জীবনে পালন করার সংগ্রাম গ্রহণ না করবে তারাই বামপন্থী, আল্লাহর বিরুদ্ধপন্থী, জাহান্নামী । আল্লাহর পথ কণ্টকাকীর্ণ এবং দুর্গম । এই কথাই অতি স্পষ্ট করে ঘোষণা করছে সূরা বালাদ। এদের উপর যে ভূরি ভূরি আগুনের শিখা তথা জাহান্নাম সে কথাও বলছে সুরা বালাদ। ধর্মের নামে মাথায় টুপি লাগিয়ে বন্তাপচা পুরনো কোরান পাকের তফসীরে ব্যাকরণের ডিগবাজি আর বাক্যের অনুবাদের ঘরে ঢুকার পথে মিসকিনদের হাত-পাতা, কচি শিশুদের না খাওয়া কান্নার ফরিয়াদকে উপেক্ষা করে, মিসকিনদের হাড়-উঠা না খাওয়া ভুখা বুকের উপর দিয়ে শাহী নাগড়া আর শেরওয়ানী লাগিয়ে মসজিদ ঘরে নামাজ পড়তে যাওয়া কি ধর্ম পালন? এতিম, মিসকিন তথা এক কথায় গরীবদের প্রতিপালকের কাছে তথা আল্লাহর কাছে। চিরমহান আল্লাহ গরীবদের বিবেককে বলে যান, ওরে বোকার দল, এখনো বুঝিস না যে এরাই শোষক, এরাই ধূর্তশিরোমণি, এরাই তোমাদের ভানুমতির ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।