Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৩৪ লোকসানের সব কিছুই যদিও সেখানেই হয়ে থাকে, তথাপি উহা জনগণকে দান করার সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়ে উঠে না, যদি প্রথমতঃ আমরা সমাজ-জীবন ও পারিবারিক জীবনকে সাম্য, ভ্রাতৃত্ব ও ন্যায়ের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি। স্বাধীন নাগরিক' কথাটি উল্লেখ করার কারণ হল পরাধীন নাগরিক সমাজ ব্যবস্থার উপর হস্তক্ষেপ করার কোন অধিকার রাখে না। তাই স্বাধীন নাগরিকের উপরে আল্লাহ এই কর্তব্য আরোপ করেছেন যে, যেন সে সমাজ হতে পরাধীনতা, অন্যায়, অসাম্য ইত্যাদি সর্বপ্রকার অত্যাচার দূর করে। উল্লিখিত সামাজিক জেহাদ করতে গেলে মানুষকে বহু দুঃখ-কষ্ট বরণ করে নিতে হয়। ইহাই ম্বাভাবিক। তাই বলা হচ্ছে, আমরা মানুষকে সৃষ্টি করেছি দুঃখের মধ্যে অর্থাৎ মানুষকে স্থাপন করা হয়েছে জীবনযুদ্ধের মধ্যে । এই জীবনযুদ্ধের প্রথম অংশ পার্থিব ও পরবর্তী অংশ পারত্রিক বা আধ্যাত্মিক । স্রষ্টা অখণ্ড আহাদ তথা স্বয়ন্তুরূপে প্রত্যেক মানুষের উপর বিরাজিত। মানুষের শক্তি অখণ্ড শক্তির পরিচালনাধীনে খণ্ড মানবশক্তি চালিত হচ্ছে। সুতরাং তার জয়-পরাজয়ে ঘাবড়াবার বা চিন্তিত হবার কিছুই নেই। কারণ, তিনিই স্বয়ং তার কল্যাণকর উদ্দেশ্য মানবের দ্বারা পূর্ণ করিয়ে চলেছেন। আহাদের উপর নির্ভরতা রাখলে আপাতঃ জয় বা পরাজয় উভয়ই কল্যাণকর । কারণ, কল্যাণময়তার উদ্দেশে মানবের মাধ্যমে সামাজিক কল্যাণ প্রতিষ্ঠার পথে জেহাদ ছাড়া ঈমান ও মুক্তিলাভের কোন আশাই ইসলামে নেই। ইহাই এই সুরার বজ্ত্রকঠিন ঘোষণা । যারা বামপন্থী অর্থাৎ আপাত সহজ ও প্রলোভনপূর্ণ মোহময় জীবনে অন্যকে বঞ্৫না দিয়ে, শোষকরূপে আকৃষ্ট থাকবে তারাই ধর্মদ্ৰোহী, তারাই অবিশ্বাসী এবং তারাই সমাজ ও আল্লাহর শত্রু । ইহারাই জাহান্নামে আছে এবং অনন্ত পরকালেও জাহান্নামেই থাকবে। মন্তব্য ধর্ম বলতে যদি সামন্ত ঠাট বজায় রাখা হয়, ধর্ম বলতে যদি নিরঙ্কুশ রাজতন্ত্রের অত্যাচার-অবিচার চলতে থাকা বুঝায়, ধর্ম বলতে যদি ধনীদের হাতে পুঁজি ও জমির কেন্দ্রীভবন হওয়াকেই বুঝায় আর তার সঙ্গে গরীবদেরকে “দারিদ্র চিরদিন থাকবেই” বলে বুঝানো হয় এবং মৃত্যুর পর চিরশান্তিতে থাকবে বলে গ্যারান্টি দেওয়া হয় তবে ধর্ম শব্দটায় যে একটা নির্লজ্জ প্রকাশ্য ভন্ডামী করা হচ্ছে তাহা সকলেই কম-বেশি সময়ে একদিন না একদিন বুঝতে পারবে এবং মানব সমাজ হতে ধর্মটি নাকি- কানায় চির-বিদায় নেবে। ধর্মের চরিত্র যদি চোরকে চুরি এবং মহাজনকে সাবধান থাকার মত হয় অর্থাৎ ধনীর শোষণও চলবে এবং গরীবেরাও চিরদিন ধনীদের শোষণের মোক্ষম যন্ত্রপে ব্যবহৃত হবে এবং দাসপ্রথাও থাকবে এবং দাসকে মুক্তিও দিতে হবে কিন্তু চিরতরে পৃথিবী হতে দাসপ্রথাকে মুছে ফেলতে পারবে না। কারণ, তা হলে উহা আর ধর্ম থাকে না। অন্যায়, অত্যাচার, শোষণ, লুগ্ঠন ইত্যাদির চির অবসান চাইতে গেলেই গরীবদের নাস্তিক্যবাদের অপবাদ দেয় শোষকশ্রেণী। গরীবের দল ধর্মের পোশাকে শোষকদের ভন্ডামীতে অতিষ্ট হয়ে এমন খাসা জবাবখানাই দিয়ে বসে যা শুনলে শোষকদের পিলা চমকিয়ে দেয়। গরীবেরা বলতে চায়- শোষকদের খোদা হল গরীবের সবচাইতে বড় শক্র। সূরা বালাদ। শোষকেরা ধর্মের মুখোশ লাগিয়ে ভণ্তামী করছে। সমাজ জীবনে ভেদাভেদের পাপ আর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।