Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৩৩ অনুবাদ ১। আমি এই শহরের শপথ করছি । ২। এবং আপনি এই শহরের স্বাধীন নাগরিক । ৩। এবং পিতা-মাতা ও সন্তানের কসম। ৪। নিশ্চয়ই মানুষকে আমরা তৈরি করেছি কষ্টের মধ্যে ৫। সেকি মনে করে তার উপর (অখণ্ড) আহাদ শক্তি বিরাজিত নয়? ৬। সে বলে আমি অনেক মাল (বৃথা) নষ্ট করেছি। ৭। সে কি এই মনে করে যে (অখও) আহাদ (দৃষ্টি) তাকে দেখছে না? ৮। আমরা দেইনি কি তাকে দুটো চোখ? ৯। এবং একটি জিহ্বা ও দুটো ঠোট? ১০। এবং আমরা তাকে দেখাইনি কি দুটো পথ? ১১। কিন্তু সে চলে না দুর্গম (গিরি) পথে । ১২। কি দিয়ে বুঝিয়ে দেব দুর্গম পথটি কি? ১৩। (উহা) ঘাড় অর্থাৎ কণ্ঠ মুক্ত করা । ১৪ | অথবা অভাবের সময়ে খাদ্য দেওয়া । ১৫। নৈকট্যের দাবীদার এতিমকে। ১৬ । অথবা ধুলিমলিন মিসকিনকে (নিঃম্বকে, সর্বহারাকে)। ১৭। তবে সে হয় বিশ্বাসীর মধ্যে গণ্য এবং ধর্ম বিষয়ে উপদেশদাতার মধ্যে গণ্য এবং রহমত সম্বন্ধে উপদেশ দাতার মধ্যে গণ্য । ১৮। এরাই হল ডান হাতের অধিবাসী | ১৯ । এবং যারা মিথ্যা জানে আমাদের (এই) পরিচয়ের উপর তারাই হল বাম হাতের অধিবাসী । ২০। তাদের উপরই ভূরি ভূরি আগুন যা দিয়ে তারা বেষ্টিত। ব্যাখ্যা নগর ও উহার স্বাধীন নাগরিকতার শপথ করার উদ্দেশ্য হল, নাগরিকতার শপথের দ্বারা বুঝায় সামাজিক সুশৃঙ্খল সমাজ গঠনের দায়িত্ব পালন করা । তারপর পিতা-মাতা ও সন্তান-সন্ততির শপথের উদ্দেশ্য হল পারিবারিক জীবনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা । এই উভয় প্রকার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হলে সমাজব্যবন্থা ও সংসার জীবন ব্যবস্থার মধ্যে এমন একটি সার্বজনীন কল্যাণমূলক বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি দ্বারা নিয়ন্ত্রণ করার-ব্যবস্থা করতে হবে যেন সমাজ ও পারিবারিক সর্বপ্রকার কলুষ, অন্যায় ও অসাম্য সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। সামাজিক ও পারিবারিক পবিত্রতার মধ্যে জীবন যাপনের সুবন্দোবস্ত করতে না পারলে মানুষের অধ্যাত্স-জীবনের বিপুল সম্ভাবনা ব্যাহত হয়। রবের সঙ্গে সম্বন্ধ, পারত্রিক জীবন এবং অধ্যাত্ববাদ, মানুষের জীবনের চরম সার্থকতা এবং মানুষের লাভ- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।