মারেফতের গোপন কথা ॥ ১৩০ জনসাধারণকে সত্যপথ হতে বহু দূরে ফেলে দেবে । আকাশের নিচে তাদের মত চরিত্রহীন আর কেউ হবে না।' (মেশকাত শরীফ)। জনৈক ইসলাম গবেষক বলেন, নিমে তবীব খাতরে জান, নিমে মোল্লা খাতরায় ঈমান' অর্থাৎ হাতুড়ে ডাক্তার প্রাণনাশক, কাঠ মোল্লা ঈমান নষ্টকারী ।" খলিফা উমর ফারুক (রাঃ) ইসলামী সাম্যবাদের আদর্শকে প্রতিষ্ঠিত সত্যরূপে সেই যুগে, সেই একই মানের এবং একই পরিমাণ বেতন দেবার ব্যবস্থা করে অপূর্ব দৃষ্টান্ত অনাগত কালের পৃথিবীর নাগরিকদের জন্য রেখে গেলেন। পৃথিবীর ভবিষ্যৎ নাগরিকেরা যেন ইসলামের এই সুন্দরতম আদর্শ মনে-প্রাণে গ্রহণ করে নিতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করা সেই যুগে কতখানি কষ্টসাধ্য তাহা সহজেই বুঝা যায়। সেই যুগে গোলাম ছিল আরবদের কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত শ্রেণী । হুজুর পাকের (দঃ) গোলাম হযরত যায়েদের (রাঃ) পুত্র হযরত উসামার (রাঃ) বেতন অন্যান্য মনিবদের সমপরিমাণ হওয়াতে খলিফা উমর ফারুকের (রাঃ) পুত্র হযরত আবদুল্লাহ (রাঃ) পর্যন্ত প্রতিবাদ করেছিলেন সেই যুগের কথা বাদ দিয়ে আমাদের সভ্য যুগে কেউ যদি প্রস্তাব করে যে, দারোয়ান পিওন এবং উচ্চপদস্থ কর্মচারী একই পরিমাণ বেতন পাবে তবে আমাদের জনদরদী নেতাগণ হাউমাউ করে চিৎকার মেরে প্রতিবাদ করবে এবং আজকের যুগে প্রতিবাদ করা অত্যন্ত স্বাভাবিক । ইসলামের সাম্য প্রতিষ্ঠা করা । একই খাদ্য, একই পোশাক পরিধান করাতে সম্মানের উচু-নিচুর পার্থক্য হয় না। পার্থক্য হয় এবং হবে ঈমানের গভীরতা এবং তাকওয়ার উপর ভিত্তি করে। ছোট-বড় এই অসাম্যর প্রবাহকে হযরত উমর ফারুক (রাঃ) অসভ্য যুগের ঘৃণ্য আচরণ বলে বার বার ঘোষণা করেছেন এবং আরব জনসাধারণ যাতে এই হিংসাত্বক অহংকার হতে রেহাই পায় তার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং এই পরিশ্রম যে সেই যুগে বেশ কিছুটা কিছুদিনের জন্য সাফল্যমপ্তিত হয়েছে তার নজির তার নির্বাচিত প্রধান সেনাপতিদের চরিত্রে ফুটে উঠেছে অপূর্বরূপে ৷ ইরাক বিজয়ের সময় প্রধান দুইজন বিখ্যাত সরদার ফারুক এবং ফেরাওয়ান্দ মুসলমানের বশ্যতা মেনে নিলেন। একদিন এই দুই সৈনিকদের জন্য কি এই খাদ্য আনা হয়েছে, না শুধু আমার জন্য? সরদার ফারুক উত্তর দিলেন, “এই সামান্য সময়ের মধ্যে সকল সৈনিকদের জন্য ব্যবস্থা করা সম্ভব হয়নি । আবু উবায়দা সরদারের সেই তৈরি করা খাদ্য ফিরিয়ে নিতে বললেন এবং উপদেশ দিলেন যে, “মুসলমানদের মধ্যে একের উপর অন্য ব্যক্তির কোনই প্রাধান্য নেই।' ফাহাল বিজয়ের সময় রুমীয় সেনাপতি স্বলার-এর নিকট যখন দূতরূপে হযরত মা' আয ইবনে জাবাল (রাঃ)-কে পাঠান হয় তখন একটি রুমীয় সৈন্য এসে বিলাসবহুল কক্ষে যাবার জন্য অনুরোধ করে এবং বলে আপনার ঘোড়ার লাগাম ধরে রাখছি, আপনি ভেতরে যান। হযরত মা' আয (রাঃ) বললেন, “গরীবের রক্ত শোষণ করে যে গালিচা বানানো হয়েছে মুসলমান তাতে বসে না। সুতরাং আমি তাতে বসতে পারি না।' তিনি মাটিতেই বসে পড়লেন । বললেন, 'আপনাকে উপযুক্ত সম্মান দিতে চাইলাম, কিন্তু নিজের সম্মান নিজে নষ্ট করলেন ।' হযরত মা' আয (রাঃ) বললেন, “তোমরা যেটাকে সম্মান মনে করছ আমার তাতে কোনই প্রয়োজন নেই। মাটিতে বসাই যদি গোলামের রীতি হয় তবে আমার চেয়ে আল্লাহর বড় গোলাম কে আছে? জনৈক সৈনিক প্রশ্ন করে, বলুন তো ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।