মারেফতের গোপন কথা ॥১৩ এরিক ফন দানিকেন খৃষ্টান ধর্মে জন্গ্রহণ করেও খৃষ্টান ধর্মের স্বাধীন সমালোচনা করতে পেরেছেন এবং এতে তার বই বাজেয়াপ্ত হয়নি । দার্শনিক নিটশে খৃষ্টান ধর্মের উপর যা মনে লেগেছে তাই স্বাধীনভাবে মন্তব্য করে বই লিখে গেছেন এবং এতে সমস্ত খৃষ্টজগত সাংঘাতিকভাবে দুঃখ পেলেও ব্যক্তির স্বাধীনতার উপর হাত বাড়ায়নি। নিটশের গলাটিপে ধরেনি অথবা বই বাজেয়াপ্তও করেনি। কিন্তু আমাদের দেশের মত সভ্য দেশে এরকম স্বাধীনতার প্রশ্নই উঠে না। সামান্য কোন বিষয়ের উপর সামান্য স্বাধীন মন্তব্য পেশ করতে চাইলেই সবকটা দাত বের করে খেঁকিয়ে উঠবে বিকট বিশ্রী শব্দের ঝাঁকুনি দিয়ে। বিংশ শতাব্দীর পৃথিবীর বিখ্যাত তুলনামূলক ধর্ম বিষয়ের লেখক এরিক ফন দানিকেনের ব্যক্তিগত বিচারে শ্রেষ্ঠ ধর্ম হল দুটো। একটা ইসলাম এবং অপরটি বৌদ্ধ । কত বড় স্বাধীন মনোবল নিয়ে এমন কথা বলতে পারে_ সত্যি, ভাবতেও অবাক লাগে। আমাদের দেশের তুলনামূলক ধর্ম বিষয়ের উপর কোন লেখক যদি স্বাধীনভাবে বলতে চায় যে, ধর্ম হিসাবে এই এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সাধন রাজ্যের অতি উন্নত পর্যায়ে উন্নীত হতে পারে মুসলমান সাধকেরা, তাহলে চিৎকার শুরু হয়ে যাবে এবং তাই কোন লেখক এমন কথা ভুলেও লিখতে যাবে না এবং লিখবেও না। যে জিনিস বা দর্শন বা যে ধর্ম খুব বেশি জনপ্রিয় হয়ে যায় তার মধ্যে নকলের ছড়াছড়ি এবং অনেক দলে বিভক্তির সুযোগটা আপনা আপনি হয়ে পড়ে । পণ্যের প্রশ্নে এককালের চান্দা ব্যাটারীর কথাই ধরুন না কেন? কত রকম মিলানো নামের ছড়াছড়িতে আসলকে উদ্ধার করাই জনতার পক্ষে কষ্টকর হত। এমনকি হুবহু একই নাম দিয়েও ভেজাল মাল বাজারে ছাড়া হত। সেরকমভাবে আমাদের ইসলাম ধর্মের জনপ্রিয়তার প্রকটতায় মওলা আলীর সময়েই কারা মুমিন এবং মোনাফেক তা কাচের মত পরিষ্কার হয়ে ধরা পড়ে গেছে। তবু মুমিন এবং মোনাফেকের লাবড়া পাকিয়ে অনাগত কালের মুসলিম ভাইদের পাতে দেবার জন্য তৈরি করে রাখা হয়েছে এই অমৃত নামের বিষ। হিমসিম খেতে হয়। পৃথিবীর আর কোন ধর্মে এত দল তৈরি হয়নি যত হয়েছে ইসলাম ধর্মে। এটা অপ্রিয় এবং দুঃখজনক হলেও অতি সত্য কথা । অতি প্রথম যে দলটির জন্ম হয় তার নাম “খারেজী”। খারেজীদের দর্শন হল “আল্লাহ এবং তার বাণী কোরান ছাড়া আর কোনকিছু মানি না।” খারেজীদের দর্শনটি কিন্তু প্রথমেই সবার ভাল লাগার কথা, কিন্তু মওলা আলী তাদেরকে বিভ্রান্ত বলে ঘোষণা করে কঠোর হস্তে দমন করেছেন । মহানবী বলেন, “আমি যার প্রভূ আলী তার প্রভু আমি জ্ঞানের শহর আলী তার দরজা" । “আলীর বিরুদ্ধে যে অস্ত্রধারণ করে, সে আমার বিরুদ্ধে অস্ত্রধারণ করে, যে আমার বিরুদ্ধে অদ্ত্রধারণ করে, সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্রধারণ করে ।' হযরত মুয়াবিয়ার (রাঃ) সঙ্গে মওলা আলীর তুমুল যুদ্ধে হযরত মুয়াবিয়া (রাঃ) যখন একরকম নিশ্চিত পরাজয় বরণ করতে যাচ্ছে তখন বল্মের মাথায় পবিত্র কোরান বেঁধে যুদ্ধ থামাবার আবেদন করা হয়েছিল। এতে মওলা আলী এটাকে এক ধরণের নোংরা চালবাজি বলে যুদ্ধ চালিয়ে যেতে বলেছিলেন । তারপরের ঘটনা সবারই জানা আছে। মওলা আলীর পুত্র এবং মহানবীর প্রিয় নাতি ইমাম হাসানকে বিষ প্রয়োগে শহীদ করেছিলেন হজরত মুয়াবিয়া (রাঃ)। অধম লেখকের কতটুকু স্বাধীনতা থাকলে মুয়াবিয়ার আগে পিছে দুটো খেতাবী বিশেষণ লাগাতে হচ্ছে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191151100.0010)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।