Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২৯ অথচ রসুলাল্লাহ দেঃ)-কে কাফেরেরা যে কাপড় উপহারদ্বরূপ দিতেন তিনি বিনাদ্ধিধায় সেই কাপড় পরিধান করতেন । সাহাবায়ে কেরাম ধর্মযুদ্ধে কাফেরদের থেকে যে কাপড় “গনিমতের মাল" হিসাবে পেতেন বিনা দ্বিধায় তা পরিধান করতেন। এমনকি ধুয়ে নেবার প্রয়োজনও মনে করতেন না। কাফেরদের যে তলোয়ার পাওয়া যেত সাহাবারা না ধুয়েই তা কোমরে বেধে নামাজ পড়তেন । কেউ 'অপবিভ্রঁ মনে করে তা নেননি । যারা কেবল গরীবদের দাবীকে আড়াল রেখে উদরপূর্ণ করে পশুর মত, অন্যের প্রতি দৃষ্টি না রেখে ভক্ষণ করে, যারা রসনা, হাত, পা ইত্যাদি অঙ্গগুলোর ন্যায়- অন্যায়ের বিচার বিষয়ে সাবধানতা অবলম্বন না করে কেবল অজু-গোসলের বেলায় অঙ্গশুদ্ধির মাসালা- মাসায়েল নিয়ে বাড়াবাড়ি করে, তাদের জন্য সত্যিই দুঃখ হয়। ইমাম গাজ্জালী (রঃ) বলেছেন, “এই সমস্ত আলেমদের নিয়ে শয়তান বিদ্রুপ ও উপহাস করে থাকে (কিযিয়ায়ে সাআদাত)' তাই তো গরীবদের মুখে প্রশ্ন জেগে আছে, ইসলাম-বাদ্যযন্ত্রে কি মধুর সুর বাজে আর যন্ত্রের রীডে হাত দিয়ে ওস্তাদ সেজে আরবী জানা পঞ্ডিতেরা কি গান গাইছেন। সুরের মধুর আহ্বানে গরীবের বুকে সাড়া দিতে চায়, কিন্তু সুরের বিশেষজ্ঞ ওগ্তাদ আরবী-জানা পঞ্তিতেরা কণ্ঠ মেলাতে গেলেই বাধে যত গণ্ডগোল । গরীবেরা গান গাইতে চাইলে আরবী-জানা পপ্তিত খেকুনি দিয়ে মুখটাকে বিশ্রী করে বলে দেন, তালের মাত্রা জানিস বেটা । আবার অনেক আরবী জানা পণ্তিত আছেন যারা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতেহা অথবা কোরানের অপর কোন অংশ পড়বার সময় অক্ষরগুলোর শুদ্ধ উচ্চারণ নিয়ে বেশি বাড়াবাড়ি করে। নামাজের মধ্যে মনটাকে সবসময় সেদিকেই রাখে যেন অক্ষরগুলো সুন্দর ও সঠিকভাবে উহাদের উৎপত্তিস্থল হতে উচ্চারণ করা যায়, কিন্তু নামাজের আসল বিষয়ের দিকে মনোযোগ দেবার অবসর পান না। যে বাক্য উচ্চারণ করে তার ভাবের মধ্যে না ডুবে মাখরাজ অর্থাৎ উৎপত্তিস্থল হতে সঠিকভাবে উচ্চারিত হল কিনা তাই নিয়ে শুরু করে দেন টানা-হেচড়া । তিনি কেমন করে তার অর্থের মাঝে ডুব দেবেন? যিনি নামাজে এভাবে অক্ষরের ভেদ বিচার নিয়ে ব্যন্ত থাকেন তার নমুনা দেখে কি আল্লাহ তাকে পাগল বলে মনে করবেন নাঃ আবার এমন অনেক আলেম আছেন যারা একদিনে এক খতম কোরান পাঠ করেন। তার জন্য কি যে পড়ছেন তার দিকে কোন খেয়ালই নেই । উদ্দেশ্য হল, মানুষের কাছে বলে বেড়ানো যে আমি অনেকবার কোরান খতম করেছি। এরা ভেবে নেন না যে, কোরানের প্রতিটি আয়াত এক একটি আলাদা লিপিকা। উহার একটিতে আদেশ, অপরটিতে নিষেধ, কোনটিতে নেয়ামত ও পুরঙ্কার পাবার প্রতিশ্রুতি, কোনটিতে কঠিন শাস্তির ভয় প্রদর্শন, কোনটিতে দৃষ্টান্ত এবং উপদেশ দেওয়া হয়েছে। পেতে চায়, কোথায় সুর আর কণ্ঠের মিলনে মধুর সেই গেয়ে উঠা হুজুর পাকের (দঃ) গান_ “মানুষ মানুষের ভাই ।' হুজুর পাক (দঃ) বলেছেন, “মানবের তরে এমন একটি সময় আসবে তখন প্রকৃত ইসলাম থাকবে না। কেবল থাকবে উহার খোলস বা রূসম | কোরান থাকবে না, কেবল থাকবে এর নাম । স্থানে স্থানে মসজিদ ঘর পাকা হবে, কিন্তু এর মধ্যে হেদায়েতের গন্ধও থাকবে না। এবং এ জামানার আরবী ভাষার পপ্তিতগণ চরিত্রহীন হবে। তারা ঝগড়া করবে, বিবাদ ও মতানৈক্যভাব প্রকাশ করে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।