Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২৮ আমরা সার্বজনীন ভোটাধিকার চেয়ে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাজি । ভোট দেবার বেলায় সকলের সমান অধিকার মানি, কিন্তু সানকির (খাদ্যের) বেলায় একজনের পোলাও-কোরমা আর একজন দুবেলা সেদ্ধ ভাতটাও পেট পুরে খেতে পারবে না। সানকিতন্ত্রের অতন্দ্র প্রহরী সাজার জামাটায় বুঝি বেলাতেও যাতে সবাই সমভাবে খেতে-পরতে পারে । আমাদের এহেন অবহেলা এবং উদাসীনতার কমিউনিজমকে ডেকে আনছি। তাছাড়া মুরগীর “বটি হারাম আর সুরুয়া হালাল" ফতোয়ার ধোকা দেবার দিন মনে হয় চলে গেছে। পৃথিবীর মানবজাতিকে ইসলাম তার সত্য ও সৌন্দর্য বুঝে নিতে এবং গ্রহণ করতে আহ্বান জানাচ্ছে সার্বজনীনভাবে । কিন্তু ইসলামের এই অখণ্ড সত্য ও সৌন্দর্যকে সীমানার মেকী বেড়া দিয়ে গণ্তীর ভেতর আটকিয়ে রাখতে চেষ্টা চালিয়েছে এবং চালাচ্ছে কিছু সংখ্যক আরবী-জানা পঞ্তিতেরা । অতি সাধারণ কতগুলো আঙ্গিক বিকাশকেই ইসলামের সত্য ও সৌন্দর্যের মাপকাঠি বলে ধরে নেন এবং মানুষের আকৃতির মাঝে আঙ্গিক বিকাশের চিহ ফুটে না উঠলে পথভ্রষ্ট অথবা ইসলামে নেই বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করেন না। এই আরবী-জানা পপ্তিতেরা কেবল “ফেকাহ' শাস্ত্র অর্থাৎ বিধান মত চললেই পরকালে মুক্তি মিলবে _ এটাই তাদের ধারণা । প্রকৃত ব্যাপার কিন্তু তা নয়। কতগুলো মাসালা মুখস্থ করে রাখা আর মানবজীবনের সার্থকতা কোথায়, অষ্টার নৈকট্য লাভের যে পথদিশারী সেই বিষয়ে জ্ঞান সন্ধান করা সম্পূর্ণ আলাদা কথা । বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালী (রঃ) এই দুটো বিষয় যে মাটেই এক নয় এবং এর গোলক-ধাধায় আমরা যাতে না পড়ি সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলিল প্রমাণের সাহায্যে বুঝিয়ে দিয়েছেন । 'কেবল সেই ব্যক্তিই ইসলামের আসল বিষয় তথা মূল জ্ঞান কিছুই বুঝতে বা জানতে পারে না যে ব্যক্তি কেবল ফেকাহ শাস্ত্রের মাসালা-মাসায়েল নিয়ে পড়ে থাকে । এরূপ ভুল ধারণায় নিজেরা তো তা গড়াতে থাকে এবং সহজ সরল মানুষগুলো গড়াবার ব্যবস্থা তৈরী করে রাখে, যার ফলে সাধারণ মানুষগ্তলো এই মাসালা-মাসায়েলকেই ইসলামের মূলনীতি জেনে ইহারই মধ্যে সারাটি জীবন কাটিয়ে দেয় (কিমিয়ায়ে সাআদাত)।" ইমাম গাজ্জালী (রঃ) এই কথাই দুঃখ করে লিখে গেছেন। রসুলাল্লাহ দেঃ) বলেছেন, £ন্নাললাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারেকুম অলা ইলা আমালেকুম অলা কিন্‌ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম / অর্থাৎ বাস্তবিক আল্লাহ তোমাদের চেহারার এবং আমলগুলোর প্রতি দেখেন না, কিন্তু তোমাদের অন্তর এবং উদ্দেশ্যের দিকে দেখেন ।” খলিফা উমর ফারুক (োঃ) বলেছেন, আমি হারামে পতিত হবার ভয়ে সন্তর প্রকার হালাল জিনিস বর্জন করেছি। নিজেকে এত সাবধানে রেখেও খলিফা উমর ফারুক (রা) কাফের মেয়েলোকের পাত্রে পানি নিয়ে অজ্ঞ করেছেন। আর আরবী ভাষা জানা পপ্তিতেরা “বঞ্চিত মানবকে বঞ্চনার বিশ্রী অপচেষ্টা ঘুচিয়ে ইসলামী সাম্যের আদর্শে মহিয়ান করে তোল মানুষের সমাজ' এই আদর্শ গ্রহণ এবং প্রচার করার পরিবর্তে মিছেমিছি অজু -গোসলের বেলায় পবিত্রতা লাভে বাড়াবাড়ি করে অনর্থক সময়ের অপচয় করে থাকে । এদেরকে ইসলামের মূল বিষয় চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে গেলে বুঝ নেওয়া তো দূরের কথা, কেউটের মত ফণা তুলে ছোবল মারতে আসে । এদের মধ্যে এমন অনেকে আছে যারা ধোপার ধোওয়া কাপড় পরিধান করাটাকে মনে করে বড় পাপের কাজ করা হল। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।