মারেফতের গোপন কথা ॥ ১২৭ প্রণালীর শিক্ষা আপনাদের হাতে পড়ে মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা হায়েজ-নেফাস আর টিলাকুলুপের মাসলা-মাসায়েল শিক্ষা করে। মহানবীর অশ্রুভরা নয়নে মানবতার আদর্শ মাদ্রাসার দ্বারপ্রান্তে হুমড়ি খেয়ে বোবার মত কীদে। কিন্তু মাদ্রাসার হাজার হাজার প্রিয় ছাত্ররা একদিন আপনাদের আসল চেহারাখানা চিনতে পারবে । আর বেশি বাকি নেই যেদিন এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, শ্রদ্ধেয় মুহাদ্দেস-মুফাসসেররা বলে উঠবেন, আল্লাহ পাক ও রসুলাল্লাহর (দঃ) দেওয়া সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার উপর রচিত পুন্তকপ্তলো পড়ে অবাক হয়ে নিজেকে শুধু এতটুকুই প্রশ্ন করলাম- কোরান এবং হাদীস কি বলছে আর আপনারা কি লিখছেন! কোরান হাদীসের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থার সামান্যতম মিলও খুঁজে পাওয়া তো দুরে থাক, সম্পূর্ণরূপে চিরছ্থায়ীরপে দাড় করানো হয়েছে এক ভয়ঙ্কর মানবতার-অপমান করার হিংস্র পুঁজিবাদের অর্থনৈতিক ব্যবস্থা । কথায় বলে, ফলের চেয়ে বিচি বড়। আপনারা ইসলামের নামে যে অর্থনৈতিক বিধি-ব্যবস্থা দান করেছেন উহা পাশ্চাত্যের পুঁজিবাদকেও হার মানিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, অর্থনৈতিক ব্যবস্থার উপর লিখিত কয়েকটি উক্তি অতি সংক্ষেপে তুলে ধরলাম । ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে লাহোরে প্রদত্ত ভাষণে শ্রদ্ধেয় মওলানা মওদুদী সাহেব পুঁজিবাদের উপর দৃঢ় সমর্থন দিয়ে ইসলামের দোহাই দিয়ে বলে ফেললেন, “এক ব্যক্তি যেমন কাপড়, আসবাবপত্র ও ঘরবাড়ী রাখার অধিকারী, তেমনি তার যন্ত্রপাতি ও কল-কারখানার মালিক হয়ে যাওয়াটাও তেমন অপরাধ নয় তিনি শুধু মালিকানা মেনেই চুপ করে রইলেন না বরং কথার মায়াজাল বিস্তার করতে করতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেন। 'অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান" নামক বই-এর ৫১ পৃষ্ঠায় তিনি বললেন, “কাজেই কেহ লক্ষ- কোটি টাকার সম্পদ উপার্জন ও সঞ্চয় করলেও তা সমাজের অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করতে পারে না।' পুঁজিপতি, সামন্তবাদী ও সাম্রাজ্যবাদীদের হীনস্বার্থকে মানব সমাজে চিরস্থায়ীরূপে জিইয়ে রাখার উদ্দেশ্যে এবং কোটি কোটি মানুষকে এক অসহায় করুণ অবস্থার মাঝে ফেলে দিয়ে শ্রদ্ধেয় মওলানা মওদুদী সাহেব ইসলামের নামে ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ" পুস্তকের ১৭৭-৭৮ পৃষ্ঠায় প্রচার করলেন, “ইহার কোন সীমাও নির্দিষ্ট নাই, এক বর্গগজ হতে কয়েক হাজার একর পর্যন্ত যতখানি জমিই হউক না কেন, আইনসম্মত উপায়ে ও নিয়মে কাহারো মালিকানাভূক্ত হলে সে অবশ্যই তার বিধিসম্মত মালিক হবে, তা তার বৈধ মালিকানা সম্পত্তিরূপে গণ্য হবে ।” ইহাই শেষ কথা নয়_যাতে সামন্তবাদীরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে, হাতে চাবুক নিয়ে গরীবদের দ্বারা জমি চষিয়ে ভোগ করতে পারে তার উপরও ইসলামের নাম দিয়ে ফতোয়া দিয়ে ফেললেন, “নিজের জমি যে নিজেই চাষাবাদ করতে হবে এই মালিকানার বৈধতার জন্য তারও কোন শর্ত নেই।' (ইসলাম ও আধুনিক অর্থনৈতিক মতবাদ" পুণ্তকের বঙ্গানুবাদ ১৭৭-৭৮ পৃষ্ঠা)। উলামারা প্রশ্ন করেন, উহা কাদের এবং কি প্রকার 'আইনসম্মত' উপায় রাখার ফতোয়া দিলেন? উহা কি আপনার বানানো ইসলামের আইন না আল্লাহ এবং রসুলাল্লাহ (দেঃ)-এর দেওয়া আইন? চাউল সেদ্ধ হল কিনা তার জন্য হাড়ির সমস্ত চাউল একটি একটি করে টিপে দেখতে হয় না। আপনাদের মতবাদখানা যে কি, কয়টি উক্তিতেই যথেষ্ট মনে করি । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।