Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২৬ মন্তব্য যারা এতিমকে তাড়িয়ে দেয়, অর্থাৎ বঞ্চিত-শোধষিত-অবহেলিত হয়ে সমাজ জীবনে কোন রকমে জীবনটা বাঁচিয়ে রাখার জন্য যারা সংগ্াম করছে তাদের সাম্য এবং নৈকট্যের দাবীকে উপেক্ষা যারা করে, তারা ইসলামের সীমানাতেই দাড়াতে পারেনি । অর্থাৎ প্রথমেই তাদেরকে ইসলামের ধারে- কাছেও নেই বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে । আমার মনে হয়, এতিম শব্দটির গভীরতা অনেকেরই জানা নেই। এতিম বলতে কাকে বুঝানো হয়েছে তার সামান্য ব্যাখ্যার প্রয়োজন মনে করছি। পিতা-মাতা না থাকলেই এতিম হয় না। আবার পিতা-মাতা থাকা সত্তেও এতিম হয়। যেমন, আদমজী মারা গেলে তার ছেলেকে এতিম বলা চলে না। আবার যে ব্যক্তি তার ছেলে-পুলে নিয়ে প্রতিদিনের খাবারটুকু যোগাতে পারে না, প্রায়ই উপবাস করে দিন কাটাতে হয়, তাদেরকেও এতিম বলা হয়। এখন সহজেই বুঝা যায়, এতিম শব্দটির অর্থ হল বঞ্চিত, শোষিত, অবহেলিত ইত্যাদির মূর্ত প্রতীক। এরা শোষণের বেদীতে দাঁড়িয়ে মৃত্যু-তরবারির অপেক্ষায় দিন কাটাচ্ছে। সব মানুষের বাচা-মরার দাবী হল সমান এবং এই সমান কথাটিকে যারা মানে না আল্লাহ তাদেরকে ইসলামের অতি সাধারণ সারিতেও স্থান দিতে ঘৃণা তো দূরে থাক সম্পূর্ণরূপে ইসলামের ধারে কাছেও নেই বলে বজ্বকঠিন গলায় ঘোষণা করেছে। এখন বুকে হাত রেখে নিজের বিবেককে প্রশ্ন করুন _ মুসলমান হবার সংজ্ঞাটি কেমন। এখন প্রশ্ন হল, তা হলে মুসলমান কে? এবং অমুসলমানই বা কে? যে সকল হেসে বলে বেড়ায় _ আইয়ে আইয়ে ভাইসব মসজিদ মে আমীর গরীব কা কই ফারাক নাহি হায়, সব একদম সমান! কিন্ত সহজ-সরল মনের মুসলমানেরা এতদিন তাদের ধাগ্পাবাজির রহস্য বুঝতে পারেনি । তাই সঙ্গে সঙ্গে ধনলোভীদেরকে খেকিয়ে প্রতিবাদ করে_ “সাচ কাহা, মসজিদ মে আমীর - গরীব কা ফারাক নাহি হায় মাগার সানকি মে বহুত ফারাক লোক-দেখানো ইবাদতকারীরা আর চোখে কলুর বলদের গুলি পরাতে পারছে না। গরীবরা তাই বলছে, মসজিদ ঘরে ধনী-গরীব সমান বলার বাণী প্রচার করেন, কিন্তু খাবার বেলায় সমান দাবী করলেই নাস্তিক বলেন কেন? শোষকের শোষণ, অত্যাচারীর অত্যাচার পুঁজিপতি মাথায় টুপি লাগিয়ে গরীবের দাবীকে কুফুরী দাবী বলে আর কতকাল মানব -সমাজের বুকে ভগ্তামী করে বেড়াবেন? আপনাদের নামাজ-রোজাকে তো পবিত্র কোরান “ভগ্তামী করছো" বলে বার বার জানিয়ে দিয়েছে । তবু আপনাদের ভণ্তামী গরীবদেরকে এতকাল ফাকি দিয়ে রেখেছে, কিন্তু মনে রাখবেন, ভগ্তামী করাটা কম-বেশি সময়ে একদিন না একদিন ধরা পড়ে যায়। গরীবেরা এখন বুঝতে পারে, আপনারা ইসলামের দোহাই দিয়ে শোষণের শাসন চালাতে চান। আপনারা হুজুর পাকের (দঃ) ইসলাম চান না। আপনারা চান এজিদের ইসলাম প্রতিষ্ঠা করতে । আপনারা কবে ইসলামের নাম বিক্রি করে ভপ্তামী করার মুখোশ ফেলে দিয়ে প্রকৃত মুসলমান হবেন? ইসলামের সাম্যবাদ যুগে যুগে আপনাদের মত দলের হাতে যদি আঘাত না খেত, যদি এজিদের মত বাটপারদের কুচক্রের তলে ইসলামের আদর্শ ঘুরপাক না খেত তবে কুফরী মতবাদ, পশু-বানানো কমিউনিজমের কল্পনাও কেহ কোনদিন অনুভব করতো না। আজ সারা পৃথিবীর নাগরিকেরা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলাম যে প্রকৃতই শান্তির ধর্ম উহা মনে-প্রাণে উপলব্ধি করতো । কৃষক, মজুর আর মধ্যবিত্তরা শ্রেণীতে শ্রেণীতে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।