মারেফতের গোপন কথা ॥ ১২৫ অস্বীকারকারী ৷ এর মূল কারণ সত্যিকার দ্বীনদার লোক দুনিয়াকে করে উপেক্ষা । তাই দুনিয়া সংক্রান্ত স্বার্থ তাকে মোটেই করে না প্রলুব্ধ। এই কারণে দুনিয়া সংক্রান্ত ন্যায়নীতি ও সাম্য প্রতিষ্ঠার চেষ্টাই হয় তার স্বভাব। এই সাময়িক জীবনের স্বার্থ তাকে মোটেই বিচলিত করতে পারে না। যেহেতু তার মূল লক্ষ্য আল্লাহর দ্বীনের প্রতি । এই কারণেই “সুতরাং শব্দ লাগিয়ে নকল মুসল্লীর সত্যিকার চেহারা এবং মনোভাবকে তুলে ধরা হয়েছে। নকল মুসল্লী আল্লাহর সঙ্গে সংযোগ বিষয়ে অমনোযোগী । তার মনোযোগ থাকে বেশি । এই কারণেই 'মাউন' দিতে সে করে মানা । মাউন অর্থ সংসার-জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিস। যেমন দা, কুড়াল, খন্তা, হাড়ি, পাতিল ইত্যাদি । এই শব্দটি মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের বন্তুর প্রতীক-রূপে লাগানো হয়েছে । আমরা জীবনে পরস্পর সহযোগিতা ও সাহায্যের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন সুষ্ঠুভাবে চালাতে হয়। এই সহযোগিতা করতে যারা উদারতা প্রকাশ করে না তারা সংঙ্কীর্ণমনা। এরা বহু প্রকারে সমাজের বুকে অনর্থ ও শ্রেণীভেদের দ্বন্ৰে লিপ্ত থাকে। পার্থিব লাভ-লোকসানের প্রতি ব্যক্তিগত স্বার্থজড়িত দৃষ্টি দেখলেই বুঝা যায় যে মুসল্লী সাহেবের দৃষ্টি দুনিয়ার দিকে না দ্বীনের দিকে? এই কথা কয়টি এই সুরার মধ্যে মুসল্লীর পরিচয়স্বরূপ ব্যক্ত করা হয়েছে। এখানে আর একটি কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, গরীবকে খাবার দেবার ব্যাপারে পরস্পর পরস্পরকে উত্সাহ দানের কথাই উল্লেখ করা হয়েছে । নিজে খাদ্যদান করুক তবেই সে মুসলী হতে পারবে একথা উল্লেখ করা হয়নি। এর কারণ ইসলামী সাম্যবাদ প্রতিষ্ঠা না করে নিজে ধনবান হয়ে বহু ক্ষুধার্তকে খাদ্যদান করে দানের গৌরব অর্জন করা যেতে পারে কিন্তু তাতে থাকবে আমিত্ব এবং দুনিয়াভিত্তিক স্বার্থ । প্রাইভেট প্রোপারটি তথা ব্যক্তিমালিকানাটাই কিছু না কিছু ধন তথা সম্পত্তির উপর কর্তৃত্ব করা বুঝায় এবং সম্পত্তির কর্তৃত্ব মানুষের আমিত্ব এবং দুনিয়ার উপর স্বার্থ রক্ষার ইবলিসি ইঙ্গিত বহন করে। তাই এখানে নিজের অধিকারে ধন রেখে ক্ষুধার্তকে খাদ্যদান করতে বলা হয়নি । অর্থাৎ প্রাইভেট প্রোপারটির স্বীকৃতি দেওয়া তো দুরে থাক বরং ইহাকে আমিত্ব এবং দুনিয়ার মোহে জড়িয়ে পড়ার একটি প্রধান শত্রুরূপে উল্লিখিত হয়েছে। তাই বলা হয়েছে পরস্পর পরস্পরকে উৎসাহিত করতে, যাতে সবাই এই সাম্যের নীতিবাদকে সমাজে প্রতিষ্ঠা করে অর্থাৎ সামাজিকভাবে সবাই মিলে এমন একটি বন্দোবস্ত করা যাতে দরিদ্র ও অসহায়েরা সমাজ জীবন হতে মুছে গিয়ে সাম্যের আদর্শে জীবন পরিচালনা করতে পারে। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে, এই সুরাটি সাম্য প্রতিষ্ঠার বিশেষ একটি রূপ বহন করছে। দুনিয়াদার ও দ্বীনদারের স্বভাব সম্পূর্ণ পৃথক । দুনিয়াদার স্বভাবতই পার্থিব স্বার্থের প্রতি অধিক জাগ্রত। তাই সে হল লোভী ও স্বার্থান্বেধী। অপর পক্ষে দ্বীনদার দুনিয়াকে করে ঘৃণা ও নজর রাখে দ্বীনের হেফাজতের দিকে তাই পার্থিব বন্টন বিষয়ে সে হয় উদার ও সুবিচারক। এই কারণেই সত্যিকারের মুসুল্লি হল সাম্যবাদী । কারণ, সে দুনিয়াকে করে ঘৃণা । কাজেই দুনিয়ার এই ঘৃণ্য ধন- সম্পদ সবাই কেন সমভাবে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে থেকে ভোগ করবে না? ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।