Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২৪ যাকাতের যে মূলনীতি আমিত্ব সরিয়ে দিয়ে পৃত-পবিত্র হতে হবে উহা অবশ্যই পরিবর্তন করা চলবে না। মূলনীতি ফেলে দিয়ে শুধু পূর্ববর্তীদের প্রয়োগ-ব্যবন্থা অন্ধের মত অনুসরণ করলে মারাত্মক ভুল হবে। উহা ইসলামের অনুসরণ না হয়ে অনেকক্ষেত্রে বিরুদ্ধাচরণ রূপে কাজ করবে। দ্বীন ইসলামের মূলনীতির পরিচয়ের অভাবে এবং পরিবর্তনশীল সমাজ-ব্যবস্থার উপর উহা প্রবর্তন করার সুগভীর জ্ঞানের অভাবে আধুনিক যুগে দ্বীন ইসলামকে একদল লোকে অপ্রযোজ্য মনে করছেন। তাদের মতে নাকি দ্বীন ইসলাম একবারেই ব্যক্তিগত বিষয়। তাই দ্বীন ইসলাম 'মধ্যযুগীয়' অপবাদে তাদের নিকট একপ্রকার কলুষিত হয়ে রয়েছে। (ঘ) সূরা মাউন ১. আরাইতাল্‌ লাজি ইউকাজ জিবু বিদৃদ্বীন ২. ফাজালিকাল্‌ লাজি ইয়াদুউল ইয়াতিম ৩. ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল্‌ মিসকিন ৪. ফা ওয়াইলুল্লিল্‌ মুসাল্লিন ৫. আল্লাজিনা হুম আন্‌ সালাতিহিম সাহুন ৬. আল্লাজিনা হুম ইউরাউন ৭. ওয়াইয়াম নাউনাল্‌ মাউন। অনুবাদ . তুমি কি দেখেছ তাদেরকে, যারা দ্বীনের উপর মিথ্যা আরোপ করে? . তা হলে (দেখে নাও) এতিমকে যারা তাড়িয়ে দেয় ওরাই তারা । এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। তাহলে আক্ষেপ মুসল্লীদের জন্য । যারা তাদের সালাতের প্রতি উদাসীন । তারা করে লোক দেখানো সালাত। . এবং তারা মাউন দিতে মানা করে। হি চিত 28 ব্যাখ্যা এখানে রসুলাল্লাহ (দঃ)-কে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষকে একমাত্র দ্বীন ইসলামের উপর যারা মিথ্যা আরোপ করে তাদের পরিচয় দেওয়া হয়েছে। ওরাই দ্বীন ইসলামকে মানে না যারা এতিমকে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাবার দেবার বিষয়ে উৎসাহ দেয় না। এতিম কথাটি অসহায় ও দুর্বলের প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে এবং মিসকিন কথাটি নিঃসম্বল ও দরিদ্রের বোবা প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে। যারা গরীবকে গরীবই রাখতে চায় এবং তাদের খাওয়া-পরার সামাজিক বন্দোবস্ত করতে রাজি থাকে না এবং অসহায় অবস্থায় পেয়ে তাদেরকে তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত রাখে, তারাই দ্বীন ইসলামকে সোজাসুজি একেবারেই ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।