Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২৩ দেখলেই বুঝা যায়। এই “মহান” আবার কিছু দিন যেতে না যেতেই “শয়তান' দুটি সম্পূর্ণ বিপরীত বিশেষণের সমাবেশ একই নেতার মধ্যে আমরা হর-হামেশা পেয়ে আসছি এবং এই উল্টা-পাল্টা রূপখানা দেখে পৃথিবী রুমাল চেপে হি হি করে হাসতে শুরু করেছে এবং দাত বের করে হাসার সময় একদিন অবশ্যই আসবে_ ইহা একটি এতিহাসিক ফরমান হবে একদিন । বেশি দুঃখ হয় তাদের জন্য যারা ইসলামের উপর সুগভীর নিরপেক্ষ মন নিয়ে পড়াশুনা না করে ভগ্তদের উক্তিসমূহ নীরবে সহ্য করে যায় আর না হয় তাদের সাহায্যকারীরূপে পরিণত হয়। তারা কি ভুলে গেছেন যে, মাসালার পরিবর্তন অনিবার্ষ কিন্তু মূলনীতি অপরিবর্তনশীল । ইসলামের ব্যবহারিক দিক দিয়ে সর্বস্থানেই মূলনীতি হল সাম্যবাদ । যেমন নামাজ পড়তে গেলে সকলেই এক সারিতে দাড়িয়ে নামাজ আদায় করতে হবে। মাসালার পরিবর্তন কেমন করে হয় তার একটি উদাহরণ দিচ্ছি । যেমন ধরুন দাসপ্রথা। দাস বহু রকম হতে পারে । যুগের পরিবর্তন অনুযায়ী দাসপ্রথা বিভিন্ন রূপ গ্রহণ করে । এখানে দাসপ্রথা বলতে আমরা বুঝে নেব যারা বাজার হতে দাম দিয়ে কেনা এবং যুদ্ধবন্দী গোলাম । দাসপ্রথা যাতে সমাজ জীবন হতে চিরতরে উচ্ছেদ লাভ করে তার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল কোরান এবং হাদীসে বহু রকমে বহুবার বলেন। কিন্তু সেই অসভ্য যুগে রাতারাতি দাসপ্রথা উচ্ছেদ করা সম্ভব নয় বলে হুজুর পাক (দঃ) দাসদের প্রতি মনিবের ব্যবহার কি রকম হতে পারে তার আদর্শ প্রচার করলেন। হুজুর পাকের (দঃ) বহু উক্তির মধ্যে একটি হল “তুমি যা খাবে দাস-দাসীদের তাই দিতে হবে এবং তুমি যা পরবে দাস-দাসীকে তাই পরতে দিতে হবে । কারণ, সে তোমার ভাই এবং ইহা অমান্য করাই হল সেই জাহিলিয়াৎ যুগের বর্বরতাকে পুনরায় গ্রহণ করা এবং যদি দাসকে মুক্ত করে দাও তবে উহাই হবে সবচাইতে উত্তম ব্যবস্থা ।' এখন প্রশ্ন হল দাস-প্রথা যদি চিরতরে উচ্ছেদ হয়ে যায় তখন তাই ইসলামের মূলনীতি হল এক জিনিস, যাহা পরিবর্তনীয় নয় এবং মাসালা হল অন্য জিনিস, যাহা পরিবর্তনীয়। হুজুর পাকের (দঃ) সময়ে মদিনাতে সাম্যবাদ প্রতিষ্ঠিত ছিল। অবশ্যই উহা ছিল সেই যুগের সেই পরিবেশে উপযোগী একপ্রকার ব্যবস্থা । এই প্রয়োগ ব্যবস্থাটি পরিবর্তনশীল, কিন্তু বন্টন বিষয়ে সাম্য ও ন্যায়নীতির মূল কথা কখনোই পরিবর্তন করা চলবে না। অনেকে ধারণা করেন এবং করেছেন, হুজুর পাকের (দঃ) সময়ে মদিনাতে যে অর্থনীতি চালু ছিল তার পরিবর্তন করা চলবে না । ইহা মারাত্মক ভুল। যারা এই ভুলের নেশা কেটে উঠতে পারেননি তাদেরকে সমালোচনা নির্মম হলেও বলতে বাধ্য হব যে ইসলামের উপর একটানা নিরপেক্ষ সুগভীর গবেষণা তারা না করে গৌড়ামির চার দেয়ালে আবদ্ধ হয়ে থাকেন। পরস্পর সুবিচার ও ন্যায়সঙ্গত আচরণ করার বিষয়ে ইসলামের জোর তাগিদ রয়েছে_-এই নীতি সম্পদ-বণ্টনের ব্যাপারেও প্রয়োগ করতে হবে। প্রয়োগ-পদ্ধতি যেরকমই হোক না কেন তাতে কিছুই আসে যায় না। সামাজিক ও অর্থনৈতিক বিবর্তনের সঙ্গে উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রয়োগ-পদ্ধতি অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু সাম্যবাদের মূলনীতি অক্ষুণ্ন রাখতেই হবে। ধরুন যেমন যাকাত" নামক কর। ইহা হুজুর পাক (দঃ) চালু করেছিলেন দরিদ্রকে সাহায্য ইত্যাদি কয়টি নির্দিষ্ট কাজের জন্য । যদি বণ্টন সাম্যনীতিরূপে গ্রহণ করা হয় তা হলে “যাকাত' নামক করটিকে না রেখেও চলে, কিন্তু ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।