Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১২২ চলতে হবে" বলে আহ্বান জানাতে বলেছেন। যদি ধন জমাকারীরা সাম্যের আদর্শকে তাদের শোষণনীতি ছেড়ে দিয়ে গ্রহণ করে তবে সংগ্রাম করার কোন প্রয়োজন নেই । আর যদি বেঁকে বসে এবং সাম্যের আদর্শকে অবজ্ঞা প্রদর্শন করে তবে জেহাদের মনোবল নিয়ে এঁক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং আদ জাতির মত নির্মমভাবে উপযুক্ত শিক্ষা দিতে হবে । ইনা আবওয়াবাল্‌ জান্নাতা তাহতা জেলালিস সয়ুফে' অর্থাৎ “নিশ্চয়ই তরবারীর ছায়ার নিচেই বেহেত্তের দরজা । ধন জমাকারীদেরকে আল্লাহ এবং রসুল (দঃ) মোনাফেক বলেছেন। মোনাফেক কিন্তু কাফেরদের চেয়েও ভয়ঙ্কর এবং বিশ্রী। তাই তার শাস্তির মাত্রাটাই খুব বেশি। ইহকালে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার শান্তি এবং পরকালে অগ্নিবাস। কোরান প্রকাশ্যে ঘোষণা করছে, “সম্মান একমাত্র আল্লাহর এবং তার রসুল এবং মোমিনদের ।' এর বাইরে কারো সম্মান ইসলাম স্বীকার করে না। এখন প্রশ্ন হল, মুমিন কে? মুমিনের সংজ্ঞা কি? মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে কোরান কতগুলো শর্ত দিয়েছে এবং এই শর্তগুলোর মধ্যে ইহাও একটি মুমিন হবার শর্ত_তুমি তোমার জন্য যতটুকু বাচার প্রয়োজন অনুভব কর ততটুকু প্রয়োজন অপরের বেলাতেও অবশ্যই করতে হবে । কিছু সংখ্যক লোক যদি ইসলামের এই আদেশ অমান্য করে শোষণনীতি গ্রহণ করে সমাজ জীবনকে এক অসহায় অবস্থাতে পরিণত করে তবে তাদের বিরুদ্ধে জেহাদ করা সমাজের সকলের জন্য হয়ে দীড়ায় অবশ্যকর্তব্য এবং এই অবশ্যকর্তব্য যদি সমাজ পালন না করে তবে তাদেরকেও মোনাফেকের সাহায্যকারীরূপে গণ্য করা হবে। তাই ইসলাম ধর্ম ঘোষণা করে _ জনসাধারণের ছারা সরকার গঠন করতে হবে । জনসাধারণই নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রীয় (?) ক্ষমতা । ইসলাম সরকার এবং রাষ্ট্র বলে ভৌগোলিক কোন সীমা দেয়নি এবং ব্যক্তিমালিকানার স্বীকৃতি নেই। ইসলাম মালিকানা স্বীকার করে শুধু একমাত্র আল্লাহর । জনসাধারণ যদি “ব্যক্তিমালিকানা' উচ্ছেদ করে সমগ্ের মঙ্গলের আমানত ব্যবস্থা । কারণ, ইসলাম 'ব্যক্তিমালিকানা' না বলে ব্যক্তি-আমানত' বলেছে । খলিফা উমর ফারুককে যখন মালিক বলে সম্মান করেছিলেন তখন খলিফা মালিক না বলে খাদেম বলতে বলেছেন । সুতরাং জনসাধারণ যখন দেখতে পাবে যে, ব্যক্তি-আমানত 'ব্যক্তি-মালিক' এবং 'ব্যক্তি শোষণ" রূপে পরিণত হবে এবং সমাজ জীবনের ভারসাম্য মোটেই টিকে থাকবে না, তখন ব্যক্তি- আমানত উচ্ছেদ করে দিয়ে সমগ্ের মঙ্গলের জন্য সমগ্র কর্তৃক সমগ্র আমানতরপ ব্যবস্থা” গ্রহণ করতে হবে। ইসলামের নামে যারা ভগ্তামী করে শোষণ ব্যবস্থাটাকে জিইয়ে রাখতে চায় তারা বলে বেড়ায়_ ইসলামী সাম্যবাদ ব্যক্তিমালিকানা উচ্ছেদ করে রাষ্ট্রীয় মালিকানাতে পরিণত করবে ।* কিন্তু ইসলাম ধর্ম তো দূরে থাক পৃথিবীর কোন ধর্মই মানে না। তাদের মত ঠেটা আর ঘাড়মাগড়া কমই পাবেন। কারণ ইনারা সব বিষয় ইচড়ে পাকা ফরফরিদাসের মত বুঝে গেছেন। এমন ইচড়ে পাকা পণ্ডিত একমাত্র কমিউনিস্টদের মধ্যেই পাবেন গণক ঠাকুরের মত। ইনাদের কোন নেতা কি খলিফা উমর ফারুকের মত চাকরকে উটের উপর উঠিয়ে নিজে রশি ধরে টেনে নিয়ে যাবার সাম্য কল্পনা করত পারবে? বাস্তবের কথা তো বাদই দিলাম । ইনাদের যে কোন নেতার বই পড়ে দেখলে দেখতে পাবেন যেন সাক্ষাৎ গণক ঠাকুরখানা। ইনাদের জানোয়ার বানানোর ইজমখানার মৃত্যুঘণ্টা বাজতে আর বেশি বাকি নেই এবং কম-বেশি বাজনার শব্দ যে শুনতে পাই তা এদের নেতাদের চরিত্র ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।