মারেফতের গোপন কথা ॥ ১২০ কারণ তাতে আমাদের মানসিক শক্তির অপব্যবহার হয়। অথচ আমরা পরস্পর প্রতিযোগিতামূলকভাবে সঞ্চয় প্রবৃত্তি জাগ্রত করে রাখি । কারণ, বস্তুর চাকচিক্য এবং ধন-সম্পদের মোহ কবরে না যাওয়া পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারি না। ব্যক্তিগতভাবে সঞ্চয়-প্রবৃত্তির উপর এই সুরাটি বিরাট একটি ধমক । এই সঞ্চয়-প্রবৃত্তির অর্থই হল অন্য লোক হতে নিজের জন্য অধিক রাখার ব্যবস্থা করা । এ অপরাধের শাস্তিস্বরূপ দোজখে ফেলে দেওয়া একেবারেই অবধারিত । তাই সর্বশেষ আয়াতে বলা হচ্ছে যে, আল্লাহর প্রত্যেকটি নেয়ামতের ব্যবহার সম্বন্ধে মানুষকে প্রশ্ন করা হবে । অন্য লোক হতে অধিক ভোগ করার প্রবৃত্তিই একটি বড় অপরাধ । যাহা সমাজ জীবনে অনেক অনর্থ ঘটিয়ে থাকে । এই অনর্থ বু রকমে দেখা দেয়। ছোট-বড়, ধনী-নির্ধন, সম্মানী-অসম্মানী ইত্যাদি নানারূপ শ্রেণীবিভাগ সামাজিক কলঙ্কের মূল কারণ হল অন্য হতে অধিক সঞ্চয় করার প্রবৃত্তি। কারণ, এই সঞ্চয়ের দ্বারা সে কাহারো উপর প্রভূত্ব করে থাকে, কাহারো উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, আবার কাহারো উপর অপমান ও ঘৃণা নিক্ষেপ করে। এই সব সামাজিক কলঙ্ক হতে রক্ষার জন্য মানুষের সঞ্চয় প্রবৃত্তির উপর আল্লাহ দোজখের ভয় দেখিয়ে কঠোর সাবধান বাণী উচ্চারণ করেছেন। বন্তুমোহের মূল্য আল্লাহর দ্বীনের সৃষ্টিতে একেবারেই তুচ্ছ; অথচ ইহাকেই আমরা বড় করে দেখে থাকি। দৃষ্টির এই ভুলের জন্য আমাদের চক্ষুকে দেখানো হবে ভয়ঙ্কর দোজখ। অর্থাৎ চক্ষুকে প্রবৃত্তিসমূহের প্রতীকরূপে ধরে ইহাই বুঝানো হয়েছে যে, প্রবৃত্তিসমূহ দুনিয়ামুখী হওয়ার কারণে শাস্তি লাভ করবে। ইসলামী সমাজে ছোট-বড়, ধনী-নির্ধন শ্রেণীবিভেদ করা জঘন্য অপরাধ । উহার দ্বারা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। সুতরাং রাষ্ট্রীয় কর্তব্য হবে মানুষকে এই অপরাধ হতে সাম্য প্রতিষ্ঠা করে উদ্ধার করা । তা হলে শ্রেণীবিভেদ সৃষ্টি হওয়ার কোনই আশঙ্কা থাকে না। পরস্পর প্রতিযোগিতামূলক সঞ্চয় প্রবৃত্তি ও উহার ভোগের প্রবৃত্তি সকল প্রকার সামাজিক বিশৃঙ্খলা ও কলঙ্ক সৃষ্টির মূল উৎস। নিয়োজিত রাখাই অধিক হওয়া উচিত। এই উদ্দেশ্য সাধনের জন্যই সুরার প্রথমেই ঘোষণা করা হয়েছে, অন্য লোক হতে অধিক সঞ্চয় করার কামনা মানুষের ধ্বংস হয়ে যাবার প্রধান কারণ । আল্ হাকুম অর্থ হল, ধ্বংস করে তোমাদেরকে তাকাসূর অর্থাৎ অপর লোক হতে অধিক বিষয়বন্ত লাভ করার কামনা । মন্তব্য বিষয়-সম্পদের প্রতি অধিক কামনা উহার সীমা ছেড়ে সীমাহীনরূপে পরিণত হয়। প্রয়োজন মত আছে, কিন্তু তাতে কামনার তৃপ্তি নেই। “আরো চাই - আরো পাই" এই কামনার বিশ্রী রূপ মানুষকে কবরে যাবার পূর্ব পর্যন্ত অকৌৌপাসের মত জড়িয়ে ধরে এবং মৃত্যুই এই ভয়ঙ্কর বিশ্রী সীমাহীন কামনার পথে প্রাচীর হয়ে দীড়ায়। মৃত্যুর আঘাত না পাওয়া পর্যন্ত “আরো চাই'-এর সীমাহীন কামনার পথকে আটকিয়ে রাখতে পারে না এবং কোন কিছুই বাধা দেবার ক্ষমতা রাখে না। আধিক্যের কামনা জলের নিচের দিকে গড়িয়ে যাবার ধর্মের মত গড়াতেই থাকে । এই গড়ানোর ধর্মকে আঘাত করে কঠিন পাথরের তৈরি বাধের মত মৃত্যু নামক বাধ । মৃত্যুবাধের কাছে সীমাহীন কামনা বুঝে নেয় যে, তার ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।