মারেফতের গোপন কথা ॥১২ বলতে চাই প্রথমেই বলতে চাই যে, এই বইটি ছাপিয়ে বাজারে ছাড়া হবে এটা ভাবিনি । পাঠকের হাতে বইয়ের আকারে তুলে দেবার ইচ্ছায় লিখলে আরো সুন্দর করার চেষ্টা চালাতাম; কিন্তু সে ইচ্ছা থাকলে ১৯৬৭ ইং সালেই ছাপাতাম। ভক্তদের প্রচণ্ড আগ্রহ এবং পরিশ্রমে এই বইটির যে তৃতীয় মুদ্রণ হবে তা ভাবিনি। ভক্তদের কাছে লোহাও সোনা মনে হয় এবং এই মনে হওয়াটাই প্রেম, কারণ প্রেম যুক্তি আর আইন মানে না। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রকাশক এক ব্যক্তি নয়। ইনারা তিন জন । শেষ জনই বোধ হয় কামড় দিয়ে ধরেছেন। ধর্ম বিষয়ে কিছু লিখতে গেলে সাংঘাতিকভাবে সীমাবদ্ধ স্থানে দাড়িয়ে লিখতে হয় । অলিম্পিকের ডিক্ক থোর মত বৃত্তের মধ্যেই নড়াচড়া দিয়ে ছুড়তে হয়। একটু এদিক ওদিক হলেই ফাউল। মনের কথা মন খুলে লিখতে চাইবেন আপনি? ধর্মের দেশে ইহা সম্ভব নয়। সত্য জেনেও অনেক সময় চুপ করে থাকতে হয়। আর যদি চুপ না করে কলম চালিয়ে যান তাহলে প্রথম প্রকাশেই বইটিকে বাজেয়াপ্ত ঘোষণার চরম ধমক খাবার পর হুশ আসবে । তখনই বুঝতে পারবেন কতটুকু স্থানে দাড়িয়ে কত সাবধানে লিখতে হচ্ছে আপনাকে । কত নকলকে আসলের সুন্দর পোশাক একান্ত অনিচ্ছায়, জোর করে যুবতীকে একটা বুড়োর সঙ্গে বিয়ে দেবার মত, একটা লম্পট স্বামীকে জেনে শুনে সাধু বলতে বাধ্য হবার মত অনেক ঘটনার অনেক রূপ দিতে হয় এবং বাইরে যাবার কোন উপায় নেই। এতে যদি কোন মহাপুরুষ আমাকে ভগ বলে, অথবা ভগ্তামী করছে বলে, তাহলে চুপ করেই থাকতে হবে । কারণ, সে যুগে বাধা আসতো ব্যক্তিগতভাবে আর এখন আসবে দলগতভাবে। দলগত বাধার বিষপান করে বেঁচে থাকার যাতনা সহ্য করতে হয়। হুকুম হতে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু কোরানের একশত খণ্ডে রচিত তফসীর বাচাতে পারলেন না। আজো সেই পোড়া তফসীরের অংশবিশেষ বৈরুতের যাদুঘরে দেখতে পাই। ইমাম গাজ্জালী বলে গেলাম পৃথিবীর সবচেয়ে আয়তনে বড় একশত খণ্ডে কোরানের তফসীর ।” কিন্তু মহানবী যে আগেই বলে গেছেন যে, তার উম্মত তিন কুড়ি তের দলে ভাগ হয়ে যাবে এবং এর মধ্যে মাত্র একদল তার অনুগত হবে এবং বাকি সবাই হবে বিভ্রান্ত এবং পথচ্যুত। মহানবীর কথা সত্য হতেই হবে বলে ইমাম গাজ্জালীর এত খাটুনির ফসল আগুনে দিতে হল । মহানবী বলেছিলেন যে, উনার পর খিলাফত মাত্র ত্রিশ বছর চলবে এবং ঠিক তা-ই হয়েছিল । একটি দিনও বেশি হয়নি শুনে পাঠক অবাক হবেন। ইমাম হাসান এবং আমীর মুয়াবিয়ার মধ্যে চুক্তির দিনটিই ত্রিশ বছর পূর্ণতার দিন ছিল । যদিও ধর্ম বিষয়ে কিছু লিখতে গেলে একটা সীমিত জায়গায় দাড়িয়ে লিখতে হয়, তবে একদিন অবশ্যই সীমার বাধ ভেঙ্গে যাবেই এবং সেদিন সব জারিজুরির হবে অপমৃত্যু । সেদিন কবে আসবে? যেদিন বস্তুর বিজ্ঞান সবকিছু একটি একটি করে প্রমাণ করে দিয়ে যাবে। এবং সেদিনের অপেক্ষা হয়তো আর বেশিদিন করতে হবে না। বস্তুর বিজ্ঞান যেদিন যাদেরকে এ গ্রহের কি ভাষায় নাম দেবো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং সকল রহস্যের দেয়াল ভেঙ্গে দিবে এক এক করে, সেদিনই সকল দ্বিধা-দ্বন্বের হবে চির অবসান এবং এরকম দিন অতি কাছে আসছে বলে মনে হচ্ছে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।