মারেফতের গোপন কথা ॥ ১১৮ অত্যাচার, জুলুম, শোষণ আর নির্যাতন যদি বোবার মত শুধু নীরবে দাড়িয়ে সয়ে যাও, যদি এর বিরুদ্ধে প্রতিবাদমুখর না হও, যদি গোপন করে রাখো অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করার আল্লাহর দেওয়া স্পষ্ট প্রমাণগুলোকে, যদি লুকিয়ে রাখ আল্লাহর পথে চলার যে নির্দেশ যাহা কেতাবের ধারা সমূহে 'আমরা'রূপে তোমাদের কাছে খোলাসা করে দিচ্ছে আবর্তন-বিবর্তনের মাধ্যমে, তবে তোমাদের ধ্বংস হয়ে যাবার অভিশাপ আল্লাহ কর্তৃক নিশ্চয়ই বর্ষিত হবে এবং তাতে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনবে। নীরব দর্শকের মত যাতে আল্লাহর নির্দশনগুলো তোমরা গোপন করে না রাখ তারই জন্য কোরান তোমাদেরকে সাবধান করে দিচ্ছে, 'যারা গোপন করে রাখে স্পষ্ট প্রমাণগ্ুলো এবং আল্লাহর পথে চলার নির্দেশগুলো যাহা আমি পাঠিয়েছি তোমাদের জন্য আর যাহা (একবারে) খোলাসা করে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের কেতাবে তাদের উপর আল্লাহর অভিশাপ এবং যাদের অভিশাপ দেবার ক্ষমতা আছে ।' (সুরা বাকারা ১৫৯ আয়াত) । পৃথিবীর বুকে সাম্য, শান্তি, শৃঙ্খলা যাতে বজায় থাকে, আর যত প্রকার অপকর্ম, অন্যায় এবং ক্ষতি যারা তাদের শয়তানি বৃদ্ধির জোরে করে বেড়ায় এবং পৃথিবীর বুকে অশান্তির বন্যা নামিয়ে দেয়, আল্লাহ যত বড় কঠিন শাস্তি দিতে আমাদেরকে আদেশ করছেন তা শুনলে সত্যই অবাক হতে হয়। একতিল পরিমাণ মায়া-মমতার প্রশ্ন উঠাই অবান্তর করে রাখা হয়েছে আল্লাহর প্রতিটি আদেশের মাঝে যারা পৃথিবীতে অন্যায়-অত্যাচার করে বেড়ায়। এই জালেমের দলকে সমুচিত শিক্ষা দেবার আদেশ দিয়েছেন আল্লাহ। এদের অপকর্ম যাতে ভূ-পৃষ্ঠে রোগজীবাণুর মত সংক্রামক না হয় তার দরুন আল্লাহ কোথাও দেখাননি। কারণ, উদারতার প্রশ্ন এখানে অবান্তর ৷ উদারতা প্রদর্শন করার অর্থ হল জালেমকে সাহায্য করা এবং জালেমের সাহস বাড়িয়ে দেবার ভূমিকা গ্রহণ করা । আমরা যেন মুখেই শুধু আল্লাহর এবং রসুলের আদেশ পালন করে না যাই বরং উহা কার্ষক্ষেত্র প্রয়োগ করতে হবে এবং তৌহিদের মূল শিক্ষাই হল মুখ এবং কার্ষক্ষেত্রে প্রয়োগ করা। নিজে মধুপান করার অভ্যাস ত্যাগ করে অপরকে মধুপান ত্যাগ কর, বলার আদর্শই ইসলাম এবং ইহার ব্যতিক্রমকেই উদারতাবাদ বলা হয়। মুখে জেহাদের বুলি কপচানো কিন্তু কার্ষক্ষেত্রে উদারতাবাদ প্রয়োগ করা, অন্যকে জেহাদ করতে বলা, কিন্তু নিজের বেলায় প্রয়োগ করা হয় উদারতাবাদ এবং ইহাকেও কি এক প্রকার মোনাফেকীর লক্ষণ বলা যায় না? পশুর মত এক বোঝা খাবার উদরে তুলে আবার মুচকি হাসি তুলে রসুলের বাণীকে টেনে এনে মিষ্টি খাবার মোহটাকে সুন্নত বললে এ মোনাফেকদের মুখেই সুন্দর শোনায়, কিন্তু শোষণ আর জুলুমের বিরুদ্ধে হাজার হাজার বার আল্লাহ এবং রসুলের আদেশটা কেউ শুনিয়ে দিলেই উদারতাবাদের ললিত ভাষার শৈলী শোনায়। “তিন দিনের বেশি খাদ্য ঘরে মওজুদ না করার' যে হুজুর পাকের আবেদন, সেই আবেদন “যারা ভুড়িভোজের পর মিষ্টি খেয়ে হুজুর পাকের সুন্নত পালন করছে" বলে বেড়ায় তাদেরকে এই খাদ্য মওজুদ না করে রাখার বয়ান শুনালে তারা যেন সহসা আকাশ হতে পড়ে যান। অবাক হয়ে এরকম প্রশ্নও হয়তো করে বসতে পারে “এরকম হাদীস তো শুনিনি", অর্থাৎ তা হলে তো কাজ সেরেছে। শুনলে অবাক হবেন-_ হুজুর পাকের বর্ণিত এই হাদীসটিকে দুর্বল, মিথ্যা, বানানো, মনসুখ বর্ণনাকারীদের মধ্যে অনেকেই নির্ভরযোগ্য নয়”, ইত্যাদি বিশেষণগুলো আগেই লেপে দিয়েছে তারাই যারা মিষ্টি মুখের গর্তে টপ টপ করে ফেলে হুজুর পাকের সুনমত পালন করতে ব্যন্ত এবং বিশেষজ্ঞ। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।