Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১১৭ কোরান বলছে, “কিন্ত সেদিন অত্যাচারীদের ওজর-আপত্তি তাদের কোন উপকারেই আসবে না এবং তাদের অনৃতাপও (তিওবা) কবুল করা হবে না।” (সুরা রুম ৫৭ আয়াত)। কোরান বলছে, এই জালেমেরা স্পষ্টই পথভ্রষ্ট (কাফের) হয়ে রয়েছে।' (সুরা লোকমান ১১ আয়াত)। কোরান বলছে, 'এবং তাদের সহিত যুদ্ধ করতে থাক যতক্ষণ না জুলুম দূর হয়।" (সুরা বাকারার ১৯৩ আয়াতের কিছু অংশ)। জালেমদের ক্ষমা করে দিলেও এবং জালেমদের জুলুম হতে সাময়িক রেহাই পেলেও সর্বকালের জন্য উহা কিন্তু মোটেই নিরাপদ নয়। শক্তি প্রয়োগের কাছে জালেম কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে জুলুম করার নিখুত পদ্ধতি বের করার জন্য তারা ফন্দি করতে থাকে। এজন্য কোরান পাক আমাদেরকে সব সময় জালেমদের উপর কড়া নজর রাখতে বলেছে । ইসলামের ধারাবাহিক ইতিহাস পড়লেই একথাগুলোর মূল্য এবং গুরুত্ব বুঝা যায়। জালেমের অত্যাচারে মজলুম জনতার যে রক্ত শোষণ করা হয়েছে, মজলুম জনতার উপরে যে অত্যাচারের রোলার নির্মমভাবে চালিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেরকমই শান্তি দিতে হবে, যেরকম তারা মজলুম জনতার উপর নির্মম অত্যাচার চালিয়েছে, এবং সেই শান্তি দেবার মাঝেই আছে মজলুমের জীবন ফিরে পাবার, এবং জালেমদেরকে শাস্তি দেবার মাঝেই আছে হত্যা ও রক্তপাত হতে নিজেদেরকে রক্ষা করা, যদিও আপাতঃ দৃষ্টিতে জীলেমকে শাস্তি প্রদান করাটা আমাদের চোখে এক প্রকার নির্মম বলেই ঠেকছে, কিন্তু কোরান জালেমকে শাস্তিদান করার মাধ্যমে যে নির্মমতা ফুটে উঠে উহাকে নির্মম বলে আখ্যা না দিয়ে বলছে, এই শাস্তিদানের মাঝেই আছে মজলুমের জীবন ফিরে পাবার উজ্জ্বল ভবিষ্যৎ। তাই কোরান বলছে, “হে জ্ঞানের অধিকারীগণ, তোমাদের জন্য খুনের পরিবর্তে খুনের মেধ্যে) রয়েছে জীবন, যেন তোমরা (হত্যা ও রক্তপাত) হতে নিজেদের রক্ষা করতে পার।' (সুরা বাকারা ১৭৯ আয়াত) । তাদেরকে আল্লাহ পথ দেখান না। তারা মানুষকে এতিম বানিয়ে, এতিমের রক্ত শোষণ করে সুখে থাকার জন্য তৈরি করে বড় বড় প্রাসাদ । কিন্তু শোষণের দ্বারা গড়ে তোলা যে প্রাসাদ তার প্রতিটি ইট জালেমের হৃদয়ে স্থায়ী শান্তির স্বপ্নকে আঘাত করে ভীষণভাবে । তারই দরুন জালেমের মন সবসময় অস্থির আর সন্দিপ্ধ থাকে । শান্তির রূপে গড়া প্রাসাদের প্রতিটি কক্ষের দেয়াল জালেমকে “শোষণ করছে এতিমের রক্ত' বাক্যটি বোবা ভাষায় প্রতিধ্বনিত করে, আর তারই দরুণ জালেম প্রতিটি ক্ষণে অনুভব করে অদৃশ্য অথচ তীব্র পাজর ফাটা আঘাত । কোরান কত সুন্দর করেই না জালেমের মর্মবেদনার ছবি ফুটিয়ে তুলছে, “আর আল্লাহ কখনোই জালেমদেরকে পথ দেখান না। যে (শোষণের দ্বারা গড়া বিলাসী) প্রাসাদ তারা নির্মাণ করেছে তারই দরুন তাদের মন সবসময় সন্দেহে ভরা থাকবে যে পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো করে কাটা হয়।' (সুরা তৌবা ১১০ আয়াত)। কেন এ জালেম বেঈমানদের ভীরু বুক দুরু দুরু করে কেঁপে উঠে? যাদেরকে অত্যাচার করে, শোষণ করে, অকথ্য নির্যাতন করে, অর্থনৈতিক ভেক্কিবাজি দেখিয়ে, সম্পদের কেন্দ্রীভূত করার মিঠা অস্ত্রের আঘাত দিয়ে মানবতা বিহীন নেওটি পরিয়ে দিয়ে সরল জনতাকে এতিমের শ্রেণীতে ভিড় করাচ্ছে তারা কি নীরব দর্শকের ভূমিকা পালন করে যাবে? তারা কি ভাগ্যের লিখন এই ছিল বলে সান্ত্বনা খুজবে? ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।