Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১১৬ (ডালটি) তাকে দোজখে দাখিল না করে ।' (বায়হাকী )। একদিন হুজুর পাক (দঃ) কাবা শরীফের ছায়ায় বসে ছিলেন, তখন হুজুর পাক বললেন_ কাবার প্রভুর শপথ! তারা ক্ষতিগ্রস্ত । আবুজর গিফারী বললেন, “আমার পিতা ও মাতা আপনার জন্য কোরবান হোক। তারা কে? হুজুর পাক বললেন--ঘারা ধন-সম্পদ অধিক করে, কেবল এ লোকজন ছাড়া যার সামনে থেকে, পেছন থেকে, ডান হাতে, বাম হাতে বলে এই ভাবে, এই ভাবে, এই ভাবে খরচ করে। তাদের সংখ্যা অল্প ।” (বোখারী এবং মোসলেম শরীফ) । হুজুর পাক (দঃ) যেভাবে খরচ করার নমুনা দেখালেন সেভাবে যদি ধরে নিলাম কেউ তার সঞ্চিত সম্পদ বিলিয়ে দেয় তবে তার কাছে যে কি থাকবে তা বুঝতে কারো কষ্ট হবে না। অর্থাৎ সম্পদ যাতে অতি সামান্য পরিমাণও কেউ জমা না রাখতে পারে সে কথাই ঘুরে-ফিরে বিভিন্ন রকমে বলেছেন। সম্পদ জমা করার বিরুদ্ধে (প্রাইভেট প্রপারটির তো প্রশ্নই উঠতে পারে না) হুজুর পাক (দঃ) কত রকমেই না আমাদের আদেশ দিচ্ছেন। হুজুর পাক (দঃ) বলেন, যে ব্যক্তি সোনা মওজুদ করে তার উপর অভিসম্পাত এবং যে ব্যক্তি রূপা মওজুদ করে তার উপর অভিসম্পাত' (তিরমিজি)। আমাদের অন্ততঃ এটুকু নিশ্চয়ই জানার কথা যে, হুজুর পাক (দঃ) একমাত্র কাফের এবং মোনাফেকদেরকেই অভিসম্পাত বর্ণ করেছেন। এখন একটু তলিয়ে দেখুন তো সোনা আর রূপার মৌজুদদারদের কি অভিসম্পাত বর্ষণ করা হয়নি? হুজুর পাকের (দঃ) বর্ণিত হাদীসগুলো ভাষা এবং ভাবের দিক দিয়ে এত সুন্দর এত গভীর যে তার একটি নমুনাস্বরূপ নিচে দেওয়া হল । হুজুর পাক (দঃ) বলেন, “দোজখে ঢুকানো হবে না সেই ব্যক্তিকে যার ভেতর এক তিল পরিমাণ ঈমান আছে এবং বেহেস্তে ঢুকানো হবে না সেই ব্যক্তিকে যার ভেতর এক তিল পরিমাণ অহংকার আছে ।' মাত্র একটি “এবং শব্দ যোগ করে দিয়ে কি সুন্দর ভাবের সমন্বয় সাধন করা হয়েছে । আশা করি পাঠক মাত্রেই এই হাসীদটুকুর গভীর রহস্য অনুধাবন করতে পারবেন। শুধু মাত্র কাফের এবং মোনাফেকদেরকেই অভিসম্পাত বর্ষণ করা হয়েছে, তাহলে সোনা-রূপার মওজুদদারদেরকে কি বলতে চান? এই সব মওজুদদারদেরকেই লক্ষ্য করে কোরান বজকঠিন কণ্ঠে ঘোষণা করেছে, যাতে পৃথিবীর বুকে শোষণ এবং বৈষম্যের গ্রানি মানব জীবনে প্রবেশ করে মানব সমাজকে এক নিদারুণ সমস্যায় না ফেলে। কোরান বলছে, 'আর যে ব্যক্তি সম্পদ জমা করেছে এবং পরকালের কোন ধার ধারে না এবং ভাল কাজকে মিথ্যা জানে, তার জন্য দুঃখের পথকে আমি নিশ্চয়ই সহজ করব যাতে সে শীত্র দোজখে পৌছিতে পারে এবং যখন সে দোজখে পড়বে তখন তার ধন-দৌলত (যা সে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করেছে) কোন কাজেই আসবে না। * সেরা লাইল ৮ হতে ১১ আয়াত) । কোরান বলছে, “না, না, মানুষ সত্যিই সীমালজ্ঘন করে এই জন্য যে, সে নিজেকে ধনবান মনে করে, কাহারো ধার ধারতে চায় না এবং পরোয়া করে না।' (সুরা আলাক ৬ আয়াত হতে ৭ আয়াত)। কোরান বলছে, “লোক হতে তুমি অহঙ্কার করে মুখ ঘুরিয়ে নিও না কিংবা দুনিয়াতে অহঙ্কার করে চলো না, নিশ্যয়ই আল্লাহ অহঙ্কারী লোককে ভালবাসেন না।” (সুরা লোকমান ১৮ আয়াত)। কোরান বলছে, “অতএব অসহায়দের উপর তুমি কখনো জুলুম করিও না এবং যে (বেঁচে থাকার জন্য অধিকার আদায়ের আশায় চায় তাকে ধমকিয়ে দিও না ও তার প্রতি খারাপ ব্যবহার করিও না।” (সুরা দোহা ৯ আয়াত)। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।