Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১১৫ (এবনে মাজা)। হুজুর পাক দেঃ) বলেন, “যে খাদ্যশস্য চল্লিশ দিন মওজুদ রাখে আর তা পরে বিলিয়ে দেয় (গরীবকে) তা তার পাপের প্রায়শ্চিত্ত হবে না" (রাজীন)। হুজুর পাক (দঃ) বলেন, “যারা মুসলমানগণের ক্ষতি করে তাদের খাদ্যশস্য মওজুদ করে রাখে আল্লাহ তাদেরকে কঠিন রোগ ও দরিদ্বতা দিয়ে কষ্ট দেবেন' (এবনে মাজা)। হুজুর পাক (দঃ) বার বার আমাদেরকে সাবধান করে দিচ্ছেন এই জন্য যে, আমরা যেন ইসলামী জমা করে রাখার জঘন্য কর্মে লিপ্ত না হই। হুজুর পাক (দঃ) একদিন ঘটনাচক্রে হযরত বেলালের নিকট গিয়ে দেখতে পেলেন যে, তার সামনে এক ঝুঁড়ি খেজুর । তিনি তখনই বেলালকে জিজ্ঞেস করলেন, “হে বেলাল এগুলো কি? বেলাল উত্তর দিলেন, “আগামী কালের জন্য আমি ইহা জমা করে রেখেছি ।' তিনি বললেন -_ বিচারের দিন দোজখের আগুনের বাম্প কি দেখতে ভয় কর না? (বাইহাকী)। মাত্র এক ঝুড়ি খেজুর জমা করে রাখাটাকে হুজুর পাক (দঃ) দোজখের আগুনের বাম্প বলে আছি একবার নিরপেক্ষ মনে বিচার করে দেখুন তো! অন্যের কথা বাদই দিলাম, ব্যক্তি আমিটাকেই একবার বিচারের কাঠগড়ায় দীড় করালে কি রায় আশা করতে পারি? আমার নিজের পাপ দিয়েই তো অন্যের পাপ মেপে যাই, তার পরিণতির শোচনীয় অবস্থাটার কি ব্যাখ্যা দিতে হবে? জলজ্যান্ত সত্যের উলঙ্গ প্রকাশের ধারাকেও আপন অন্বস্বার্থের খাতিরে বাকা পথে জোর করে টেনে নিয়ে যাই, আর যদি একান্তই না নিতে পারি তা হলে চিরন্তন একখানা অপবাদের গালি দিয়ে যাই _ “এই হাদীসগুলো না একদম বানানো হাদীস তথা জয়িফ হাদীস ।* কিন্তু আমরা জেনেও না জানার ভান করতে বাধ্য হই এ স্বার্থের ঝুড়িটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে । কিন্তু এটা যে অবিসংবাদিত সত্য কথা - “সত্যের থাকে না কোন পোশাক। পা থেকে মাথা পর্যন্ত সত্য চিরদিন থাকে উলঙ্গ ।' চমক দিয়ে উঠে রক্তপানের চরিত্র তরবারির দেহে। পিপাসার্ত পেটুকের মত ঢক ঢক করে পান করতে চায় তরবারি । চমক দিয়ে উঠে চৈতালী প্রখর সূর্যের মত উলঙ্গ ছবি সত্যের চরিত্রে। পিপাসার্ত পেটুকের মত ঢক টক করে গিলে ফেলতে চায় মিথ্যার ঘুট ঘুট অন্ধকার দিয়ে বিছানো শয্যা । কারণ, সত্য সাংঘাতিকভাবে ঘৃণা করে আসছে মিথ্যাকে যেমন গ্রেহাউও্ড কুকুরগুলো ঘৃণা করে মানুষখেকো চিতা বাঘগ্ডলোকে। কত প্রকারেই না আমাদেরকে সম্পদ যাতে কোন ক্রমেই জমা না করি তার আদেশ-উপদেশ হুজুর (দঃ) দিয়ে গেছেন। মাত্র এক ঝুড়ি খেজুর একটি দিনের জন্য রাখার বাসনা হওয়াতে হুজুর পাকের (দঃ) প্রেমিক সাহাবা হযরত বেলালকে পর্যন্ত সাবধান বাণী শুনতে হল। যে হযরত বেলাল একদিন আবু উসামার নিষ্ঠুর প্রহারের তলেও হযরত মুহাম্মদ (দঃ) নামটি উচ্চারণ করতে এক মুহূর্তের তরেও ভুলে যান নি। কত সহস্রবার যে হুজুর পাক (দঃ) সম্পদ জমা করা তথা করতে, সংগ্রাম চালাতে আবেদন-নিবেদন করে গেছেন তার হিসেব নেই । অথচ আমরা গাছের মূল কেটে ফেলে মাথায় পানি ঢেলে গাছ বাচানোর কতই না কথার তুবড়ি আর বস্তাপচা বুলি ঝাড়ছি তার ইয়ত্তা নেই। হুজুর পাক (দঃ) বলেন, “সম্পদ জমা করে রাখা দোজখের একটি গাছ। যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে, সে দোজখের একটি ডাল ধরে আছে। ডালটিও তাকে ছাড়বে না যে পর্যন্ত সে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।