মারেফতের গোপন কথা ॥ ১১৪ কোরান বলছে, “আল্লাহ যা নাযিল করেছেন যারা সেই অনুসারে বিচার করে না, তারাই শান্তি ভঙ্গকারী।' (সূরা মায়েদা ৪৭ আয়াতে)। একই কথা আবার কোরান বলছে, “আল্লাহ যা নাযিল করেছেন যারা সেই অনুসারে বিচার করে না তারাই কাফের ।' (সূরা মায়েদা 8৪ আয়াত)। আবার কোরান ঘোষণা করে, আল্লাহ যা নাধিল করেছেন যারা সেই অনুসারে বিচার করে না, তারাই জালেম । (সুরা মায়েদা ৪৫ আয়াত)। সমাজের যত অকল্যাণ এবং সমাজের বুকের উপর দাড়িয়ে ধূর্তশিরোমণি সেজে যত ভানুমতির ভেক্কিবাজি দেখানো হয় তাতে ইসলামের চিন্তাধারার সৌন্দর্য দিনের পর দিন বহাল তবিয়তে না থেকে বরং রাজযক্ষ্মা রুগীর মত ধীরে ধীরে মাটির গর্তের দিকে এগিয়ে যাচ্ছে । ভাবলে অবাক হই, কতবড় ভেম্কিবাজের দল এরা! কোরান হাদিসের দর্শনকে পর্যন্ত উল্টো করে দেয়। “এই ধূর্তশিরোমণি এবং লম্পট বাটপারদের বলে প্রেমের দ্বারা, পরকালের ভয় দেখিয়ে, নরকের যন্ত্রণার কথা শুনিয়ে সমাজ হতে অন্যায় দূর করতে কোরান-হাদীস বলেছে ।' এত বড় ডাহা মিথ্যা কথাটা পর্যন্ত বাজারে বেশ চালু হয়ে গেছে এই সমস্ত ভগ্ডদের গুয়েবেলসের ধারায় মিথ্যা প্রচারণায় । অথচ কোরান-হাদীস এদের বিরুদ্ধে সংগ্রাম করে যাবার জন্য উপদেশ আর উৎসাহ দিচ্ছে । আমরা কি বিশ্বের মানবজাতিকে বজ্রকণ্ঠে প্রতিবাদ করে বলবো না, ইসলাম ধর্মের উপর এই সমস্ত ডাহা মিথ্যা এবং বিকৃত ভাবধারা কোরানের কোথাও নেই? প্রাইভেট প্রোপারটির তথা ব্যক্তিমালিকানার সপক্ষে সুরা ইয়াসিনের ৭১, ৭২ এবং ৭৩ এই তিনটি আয়াতকে দলিলরূপে অনেকেই ব্যবহার করে থাকেন। অথচ এই আয়াতে পশুর উপর মানুষকে যে কর্তৃত্ব ও অধিকার দেওয়া হয়েছে শুধুমাত্র সেই কথারই উল্লেখ রয়েছে। ইহাকে ব্যক্তিমালিকানার নজির রূপে কেমন করে যে দেখান যেতে পারে তাহা বুঝাই মুশকিল। এক মানুষের উপর অন্য মানুষের অথবা একদল মানুষের উপর অন্যদলের কর্তৃত্ৃপ্রাপ্তির নির্দেশ উল্লিখিত আয়াতের দ্বারা কেমন করে যে বুঝা যেতে পারে তাহা আবিষ্কার করা যায় না। ইসলামী সাম্যবাদের বিরুদ্ধাচারণের উদ্দেশ্যে, ব্যক্তিমালিকানার স্বার্থবাদী ভূত যাদের মাথায় চড়ে বসে আছে তাদের পক্ষে এরূপ অদ্ভুত অর্থ আবিষ্কার করা সম্ভব হতে পারে। যদি কেউ একান্তই এই আয়াত শরীফকে মালিকানার দিকে লাগাতে চান তাহা হলেও এই মালিকানা ব্যক্তিমালিকানা নয়। ইহা গৃহপালিত পশুর উপর মনুষ্য জাতির মালিকানা বা অধিকার । ব্যক্তিমালিকানার কোন প্রশ্নই আসে না। মানুষ আল্লাহর বিধান মতে সবাই এই অধিকার পেয়েছে পশুর উপর । একজনকে বঞ্চিত করে অথবা বাদ দিয়ে অন্যজনের অধিকার বুঝায় না। এই অধিকার সার্বজনীন । আর একটি বিষয় প্রথমেই জেনে রাখতে হবে যে, সম্পদ জমাকারীর ইসলামী সংজ্ঞাটি কি, অর্থাৎ সম্পদ জমা করে রাখে বলে কার উপর ইসলাম অভিসম্পাত বর্ষণ এবং কাফের-মোনাফেক বলে অভিহিত করছে? ইসলাম ধর্ম তাকেই সম্পদ জমা করছে বলে অভিহিত করছে যার জীবন ধারণের একান্ত প্রয়োজনীয় ব্যয় বাদেও কিছু সম্পদ জমা থেকে যায়। তাই হুজুর পাক (দঃ) এরকম সম্পদ জমাকারী সম্বন্ধে বলেছেন, “সম্পদ জমা করে যে লোক সে আল্লাহর দূরবর্তী, বেহেত্তের দূরবর্তী, মানব সমাজের দূরবর্তী এবং দোজখের নিকটবত্তী' (তিরমিজি)। হুজুর পাক (দঃ) আরো বলেন, “বাটপার, সম্পদ জমাকারী এবং নিষ্ঠুর ব্যক্তি বেহেশতে যাবে না' (তিরমিজি) । হুজুর পাক (দঃ) পুনরায় বলেন, 'আমার মনে হল যে আমার কাছে একটুকরো সোনা আছে। ইহা (এই সোনা) আমাকে ধরে রাখুক আমি ইহা মোটেই পছন্দ করি না। তাই ইহা বন্টন করে দেবার আদেশ দিয়েছি' (বোখারী)। হুজুর পাক (দঃ) বলেন, “মওজুদদার অভিশপ্ত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।