Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১১৩ বানানো মুদ্রা এবং কাগজের টাকা হল ধন বিনিময় করার একটি সহজ মাধ্যম ৷ সুতরাং ধন জমা করে রাখা এবং তার হিসাব রাখাটার অর্থ হল নিজের অধিকারে কম-বেশি সম্পদ রেখে দেওয়া এবং সেই সম্পদ যাতে নিজের হাতছাড়া না হয় তার জন্য সবসময় সেদিকেই মনোনিবেশ করা এবং ইহাকেই অন্য ভাষায় বলা হয় প্রাইভেট প্রোপারটি তথা ব্যক্তি মালিকানা । যেহেতু এই প্রাইভেট প্রোপারটিকেই যখন কোরান 'পপ্রজ্বলিত অগ্নি" বলে সাবধান করে দিচ্ছে সেই হেতু প্রাইভেট প্রোপারটির গন্ধ ইসলামের কোথায় আছে? কোরান শরীফের ভিতর এমন কোন বাণী নেই যার ভেতর প্রাইভেট প্রোপারটির সমর্থন খুঁজে পাওয়া যায় বরং বহু বাণী ইহাকে প্রস্ুলিত অগ্নি, জাহান্নাম, কঠিন শাস্তির ইন্ধনরূপেই বর্ণনা করা হয়েছে। জানি না নাস্তিক কমিউনিস্টরা সর্বহারাকে যদি পরিধানের কাপড় এবং পায়ের জুতো সরকারীভাবে ব্যবহার করতে গিয়ে যদি বলে, “এই কাপড় এবং জুতোর ব্যবহারের মধ্যে অন্তত তোমাকে সর্বময় অধিকার দেওয়া হল” তাহলেও ইহা আমাকে অকপটে স্বীকার করতে হবে যে, ইসলাম সেই কাপড় এবং জুতাটুকুর উপরেও কাউকে সর্বময় অধিকার দেয়নি । সর্বহারা তো বাদ, যে কেহ যদি সেই কাপড় এবং জুতার অপব্যবহার করে তবে তারও কৈফিয়ত দিতে হবে _ ইহাই ইসলামের বিধান । কারণ, সর্বময় ক্ষমতার অধিকার এবং আসমান ও জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ। কোরান ঘোষণা করছে, “তুমি কি জান না, আসমান এবং জমিনের মালিকানা আল্লাহরই 1” (সুরা মায়েদা ৪০ আয়াত) । পুনরায় কোরান এই কথা ঘোষণা করছে যাতে আমরা নিজেদেরকে মালিকের আসনে না বসাই; কারণ আমরা মালিকানার কর্তৃত্ব গ্রহণ করলেই মাথা চাড়া দিয়ে উঠবে মানব সমাজের বুকে অসাম্য, জুলুম আর শোষণের বিভীষিকা । কোরান বলছে আসমান এবং জমিনে যা কিছু আছে, যা কিছু ইহাদের উভয়ের মধ্যে আছে এবং যা কিছু মাটির নিচে আছে, সবই তারই আল্লাহরই) ।" (সূরা তোয়াহা ৬ আয়াত)। তাই বড় হোক কিংবা যত ক্ষুদ্রই হোক, কোন জিনিসেরই মালিক মানুষ হতে পারে না। মানুষ হতে পারে শুধু মানবজাতির সর্বপ্রকার মঙ্গলসাধনের আমানতদার । পানির পিপাসায় নিজের জীবন হয়তো চলে যেতে পারে - তবু সেই পানি হাতে নিয়ে যে ব্যক্তি ভাবতে পারে যে তার মত পিপাসার্ত অনেকেই যুদ্ধময়দানে পড়ে আছে, তাদের পিপাসা হয়তো আমার চেয়েও বেশি, তাই আগে তাদেরকে পানি পান করতে দাও । এমনিভাবে সকলের তৃষ্ণার্ত ঠোটের কাছে পানি পেয়েও যারা অপরের তৃষ্ঠার কথা মনে করে পানি পান করেন নি এবং পরিশেষে সবাইকে এন্তেকাল করতে হয়েছে। এরকম নজীরবিহীন ভ্রাতৃত্ব আর সিমেনটেড ইউনিটি যাদের চরিত্রের আমলে সালেহা তথা “অপরের সুখ-দুঃখ নিজের মত মনে করে বরণ করে নেওয়া” ছিল তাদেরকে যত সমালোচনাই করা হোক না কেন তবু বিশ্বের মানবকে মুহূর্তের তরে অবাক করে দেয় । আর যারা মুসলমান তাদের চোখ দুটো মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে উঠে। প্রাইভেট প্রোপারটির জঘন্য অপবাদ কোরান হাদীসের উপর চাপিয়ে দিয়ে বিকৃত ব্যাখ্যা করে যারা ইসলামের সৌন্দর্যের মুখে কালি লেপে দিয়ে হীন স্বার্থসিদ্ধি করে, যারা আল্লাহ যা নাজেল করেন তার বিকৃত ব্যাখ্যা দিয়ে আসল সত্যটিকে মানুষের চোখে ফাকি দেবার জন্য ঢেকে রাখে, তাদেরকে কোরান সোজা শান্তিভঙ্গকারী, জালেম এবং সবশেষে কাফের বলে ঘোষণা করছে। কোরান ঘোষণা করছে, “আর সেই সব লোক হতে দূরে থাক যারা আল্লাহর নামকে বিকৃত করে দিচ্ছে, শীঘ্রই তারা তাদের কর্মের প্রতিফল পাবে ।' (সুরা আরাফ ১৮০ আয়াত)। কোরান পুনরায় বলছে, “তবে কে আছে তার চেয়ে অধিক অত্যাচারী যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে নেয়? (সূরা কাহাফ)। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।