মারেফতের গোপন কথা ॥ ১১২ হোমিওপ্যাথ ওষধের আবিষ্কারক হ্যানিম্যান যদি মুসলমান না হয় তবে তার দেওয়া ওষধে রোগ সারে না বলে ফেলে দেওয়াটি কি নিতান্ত বোকামীর পরিচয় দেয় না? মাইক বিধর্মী আবিষ্কার করেছে বলে কি মাইকে আজান দেওয়া, কোরান তফসীর এবং ওয়াজ করা ইত্যাদি হারাম বলে মাইক ব্যবহার করবেন না? যদিও এরকম ফতোয়া দেওয়া হত। পেনিসিলিন ওষধের আবিষ্কারক আলেকজাণ্ার ফ্লেমিং খৃষ্টান বলে কি তার পেনিসিলিন ব্যবহার করার মাঝে নিষেধ আছে? বিশ্বাস একান্ত ব্যক্তিগত, কিন্তু আবিষ্কার সার্বজনীন এবং গ্রহণযোগ্য । ধর্মের নামে ভগুদের জন্য দুঃখ হয়, কারণ তারা তো নিজেদের চোখে ঠুলি পরে কলুর বলদের মত দৌড়াচ্ছে এবং মানবসমাজকে সেই একই চুলি জোর করে পরিয়ে দিচ্ছে। তাই মানুষের ই্সজ্ঞান মানুষকে পথ দেখিয়ে দিচ্ছে, মানুষের সামাজিক নিত্যকার অসহনীয় পরিবেশ এবং যে কোন সময় ফেটে পরতে পারে বোমার মত সামাজিক বিপ্রব এবং সে বৈপ্রবিক পরিণাম কলুষিত পুঁজিপতিদের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে মুক্তির সরলপথ দেখায়, অর্থাৎ ইসলামের দেওয়া অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত ইসলামী সাম্যবাদ প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়। কাজ করার সাধনা ছাড়া অখণ্ড ভালতে বাস করছি বা করতে চলেছি বলার অধিকারকে ইসলাম ভগ্তামী করা হচ্ছে বলে জানিয়ে দিচ্ছে এবং অধিকার না পেয়ে কাজ করে যাওয়াটাকে ইসলাম নিছক গাধার-বোঝা-বইছে বলে উপহাস করছে। সত্য, ন্যায় ও নৈতিকতার পথটাই হল পুলসেরাতের বর্ণিত ধারালো এবং সুক্মপথ । এই পথের চারপাশ ঘিরে আছে অনন্ভিত্ব পাপের আধার । তাই যে কোন দুর্বল মুহূর্তে পাপের আধার বাসা বাধতে পারে । ওহোদের যুদ্ধের মাধ্যমে পার্থিব সম্পদটি যে কোন এক দুর্বল মুহূর্তে সত্য, ন্যায় ও নৈতিকতার আদর্শকে ভুলিয়ে দিয়ে পাপের গ্রাসে পরিণত হতে পারে তার জলন্ত ইঙ্গিত রসুলাল্লাহ দেঃ) বিশ্বমানব সমাজকে দিয়েছেন । আমরা যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করি _ এই ওহোদের যুদ্ধ আমাদেরকে মূল্যবান শিক্ষা দিচ্ছে যে, সত্য, ন্যায় ও নৈতিকতার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং সর্বনাশের প্রসারিত আঘাত অখণ্ড ভালর পবিভ্র দেহে গিয়ে লাগার বিপদ আছে। 'ঘারা ধন জমা রাখে এবং তা গ্তণে-বেছে রাখে' কোরানের এই কয়টি কথা একটু চিন্তা করলেই অতি সুন্দর এবং স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে, প্রাইভেট প্রপারটি তথা ব্যক্তিমালিকানার বিরুদ্ধেই বলা হয়েছে। ব্যক্তিমালিকানাটাই মানব চরিত্র এবং ইসলামী সাম্যবাদকে বিকৃত এবং বিশ্রী করে তোলে এবং এরই ফলে সামাজিক আচার এবং বৈষম্য দেখা দেয়। তাই কোরান প্রাইভেট প্রোপারটিইকে প্রজ্বলিত অগ্নির সর্বপ্রধান ইন্ধনরূপে বর্ণনা করেছে। প্রাইভেট প্রপারটি বলতে কিছু না কিছু ধন-সম্পদের উপর কর্তৃত্ব করা বুঝায় এবং সম্পত্তির কর্তৃত্ব মানুষের আমিত্ব এবং পৃথিবীর উপর স্বার্থ রক্ষার ইবলিসী ইঙ্গিত বহন করে। তাই এখানে ব্যক্তির অধিকারকে তথা নিজের অধিকারে ধন জমা রেখে দাতা সেজে ক্ষুধার্তকে খাদ্য দান করার ছওয়াব হাসেল করতে বলা হয়নি অর্থাৎ প্রাইভেট প্রোপারটি স্বীকৃতি দেওয়া তো দূরে থাক বরং ইহা আমিত্ব এবং দুনিয়ার মোহে জড়িয়ে পড়ার একটি প্রধান শত্রু বলে ইহাকেই (প্রাইভেট প্রোপারটিকে) হুতামাহ অর্থাৎ জাহান্নামের প্রজ্বলিত অগ্নি বলা হয়েছে। ধন জমা করে' বাক্যটির অর্থ কিঃ আপনি নিজেই একটু তলিয়ে দেখুন তো। আপনি কি ধন বলতে ধাতুনির্মিত মুদ্রা ও কাগজের টাকাকে মনে করছেনঃ আপনি তা কখনোই মনে করতে পারেন না যদি অন্ততঃ অর্থনীতি সম্বন্ধে আপনার কিছুটা ধারণা থেকে থাকে । কারণ, আপনি জানেন, ধাতুতে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।