মারেফতের গোপন কথা ॥ ১১১ যন্ত্রণা দিয়ে ধর্মের টুপী পরে মানবজাতির কাছে মানবতার তন্ত্র-মন্ত্র পে চলছে । এই সমস্ত কলুষিত পুঁজিপতিদের ধর্মের টুপি পরা ভদ্ররূপটি তখনই মানবজাতির কাছে নগ্ন হয়ে প্রকাশিত হয়ে পড়ে যখন তাদের শোষণের স্বার্থবাদের উপর আঘাত পড়তে চায় । তাদের এই নিখুত কপটতা এবং জঘন্য বর্বরতার জন্য ইসলাম আন্তরিক ঘৃণা করে। “ইন্না আবওয়াবাল জান্নাতে তাহতা জেলালিস সয়ুফে' অর্থাৎ “নিশ্যয়ই বেহেস্তের দরজা তরবারির ছায়ার নিচে ।' তাই ইসলাম মানবজাতিকে সাবধান করে দিয়ে বিলাসিতার পান-পেয়ালা তৈরি ছাড়া কলুষিত পুঁজিপতিরা বিকৃত ভোগের তৃপ্তি পায় না। তুলনা হিংস্র জানোয়ারের সাথে দিতেও ইসলাম ঘৃণা করে। বেঁচে থাকার সম্মানিত অধিকার নিয়ে যে সাম্যবাদের আদর্শ প্রতিষ্ঠা করতে ইসলাম বার বার আহ্বান জানিয়েছে, ইসলামের এই সত্যটুকু থাকার নিশ্চিত আশ্বাসের বাণী শোনায়, অথচ নিজেদের হীনন্বার্থবাদের দর্শনটাকে দুনিয়ার বুকে কৌশলে বজায় রেখে চলেছে এবং আপ্রাণ চেষ্টা চালায়। মরে যাবার পর বেহেস্ত পাবার উগ্র মোহে জনসাধারণ নিজেদেরকে আচ্ছন্ন করে জীবনের অতি সাধারণভাবে বাচার অধিকার ধাপে ধাপে নিচের দিকে নেমে যায় এবং ঠিক সেই হারে বাটপারেরা মরে যাবার পর বেহেস্তের সুখ-ভোগ না চেয়ে মর্ত্যে ভোগম্বর্গ বানায়। এইভাবে সম্পদ আর শক্তির একক অধিকার তখন বাটপারদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে । জনসাধারণ আকাশে বেহেস্ত তৈরি করতে নেশা-খাওয়া মাতালের মত ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু নেশা কেটে গেলে নর্দমার কাছে নিজের দেহটা পড়ে আছে দেখে যখন ভীষণ লজ্জা অনুভব করে সেরকম লজ্জা নিয়ে জনগণের মনে ধূমায়িত বিদ্রোহ জেগে উঠে এবং এই বিন্রোহটি প্রথম অবস্থায় নিজের মনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং পরে মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র জনতার ছিটেফৌটা বিদ্বোহ দেখা দিলেও কলকজার আসল বোতামটা বাটপারদের হাতে থাকাতে তেমন আশাপ্রদ ফল ফলে না। কেননা, এই বাটপারদের বন্যশক্তির লৌহহস্তে নিম্পেষিত করার জিঘাংসা চরিতার্থ করার দরুণ মুক্তির স্বল্্থায়ী স্বপ্নগুলো মিলিয়ে যেতে চায় এবং এরই ফলে পাপ হতে পরিভ্রাণ পাবার মনোবলের মাঝে ভাঙ্গন আর ফাটলের অপূরণীয় ফাঁক সৃষ্টি হয়। ইসলাম এই শরিয়ত তথা সামাজিক তথা প্রাথমিক সংগ্রামকে পাপের বিরুদ্ধে সংগ্রাম বলে ঘোষণা করেছে । বাটপারেরা হল সমাজ জীবনের বিষপাপ । অখণ্ড ভালতে (কনকৃট গুড) পাপের অনস্তিত্ব আধার দূর করে বিরাজ করতে হলে সমাজ জীবনের বিষপাপকে প্রাথমিক সংগামের দ্বারা অখণ্ড ভালকে পাবার যে পথ সেই পথে সবে হেঁটে চলেছে বলে ইসলাম ঘোষণা করছে। ইসলাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, তুমি কি সেই ব্যক্তিটিকে দেখেছ যে ইসলামকে প্রথমেই অস্বীকার করে? সে তো সেই ব্যক্তিটি যে ইসলামের দেওয়া সাম্যবাদকে অস্বীকার করে। সুতরাং ইসলামের প্রাথমিক দৃষ্টিভঙ্গির দর্শনে যারা ইসলামকে মানবসমাজে তুলে ধরতে চেয়েছেন অর্থাৎ মানবসমাজের অসহ্য বৈষম্য আর বাটপারদের চেহারাখানা জনসমাজের কাছে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং ইসলামের সাম্যবাদ মানব সমাজে প্রতিষ্ঠা করার বাসনা নিয়ে এগিয়ে চলেছে, তাদেরকে আমরা অখণ্ড ভালর পথে সবে হেঁটে যাচ্ছে বলে মেনে নেব। এরাই হল পাপের বিরুদ্ধে ইসলামের দৃষ্টিতে প্রাথমিক সংগ্রামী এবং মুক্তি-সাম্য-ভ্রাতৃত্বের পূজারী হবার যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞায় প্রাথমিক দলভুক্ত মুসলমান । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।