Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১১ অবশেষে দুটি কথা বলতে চাই এত গাধার খাট্রুনি আর কোন বই লিখতে করতে হয়নি যতখানি খাটুনি দিয়েছিলাম “মারেফতের গোপন কথা' লিখতে গিয়ে । আজ হতে উনচল্িশ বছর আগে ইংরেজী সাতষত্রি সালে একটানা দিবা- রাত পরিশ্রম করেছি। রোমা রোলার কথায় বইয়ের মত বই হলে একটি বই-ই যথেষ্ট। পৃথিবীতে যতগুলো বিখ্যাত ইসলামের উপর বই রচিত হয়েছে “মারেফতের গোপন কথা" নামক বইটিও একটি । কেবল একটিই নয় বরং অন্যতম শ্রেষ্ঠ বই। শক্রও একথাটি দুঃখ নিয়ে স্বীকার করেন। কারণ, এই বইটিতে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে, ইসলামে কোন ব্যক্তিমালিকানা নাই । গায়ের জোরে নয় বরং কোরান-হাদিস দিয়ে এমন অকাট্য প্রমাণ দেওয়া হয়েছে যে, কারো পক্ষে সামান্য নাক গলাতে না পেরে সিংহের মত গর্জন করতে হয়েছে । যারা কোরান-হাদিস দিয়ে ব্যক্তিমালিকানার দলিল তুলে ধরেছেন তাদের ব্যাখ্যাগ্তলো যে মনগড়া, বিকৃত, বানোয়াট তা তুলে ধরা হয়েছে, যা পড়ে পাঠক বিনা বাক্যে মেনে নিয়েছেন। এটাই আমার লিখনীর সার্থকতা । আমি দেখাতে চেয়েছি যে, ব্যক্তিমালিকানা বলাটাই হারাম । কারণ, ব্যক্তি নিজের মালিক নিজেই নন। ব্যক্তি হতে পারে সম্পদের আমানতদার। এই আমানত খেয়ানত করতে গেলেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে । সর্বপ্রকার অপচয়ের জবাব দিতে হবে । এটাই ইসলামের অর্থনীতি । ইসলামী অর্থনীতিতে সাম্য আছে কি নাই সেটা বড় কথা নয়। বড় কথা নয় কোন অর্থনীতির সঙ্গে কিছুটা মিলে গেল কিনা । বড় কথাটি হল ইসলামের অর্থনীতির মানদণ্টি কেমন, তারই ব্যাখ্যা ও বিশ্রেষণের মাধ্যমে তুলে ধরা এবং এই বিষয়টিতে যে সাফল্য অর্জন করতে পেরেছি সেটাই বইটির প্রাপ্য পুরষ্কার । গ্রাম: চুনকুটিয়া, পো: শুভাট্যা, কেরানীগঞ্জ, ঢাকা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।