Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৯ ঈমানের ভিত্তি কি বড় নয়? ঈমানের ভিত্তির দিকে নজর না দিয়ে নামায, রোজা এবং পশু কুরবানীর মত প্রয়োজনীয় জিনিসগুলির একটি পয়সাও দাম থাকে না। যে রকমভাবে গাছের গোড়া কাটা থাকলে গাছের মাথায় পানি ঢালা, আলো এবং বাতাস পাবার দিকে লক্ষ রাখার মত প্রয়োজনীয় জিনিসগুলোর একটি পয়সাও দাম থাকে না। কারণ, গোড়া-কাটা গাছের মাথায় যত পানি ঢালাই হোক না কেন উহা বাচতে পারে না। এবং এরকম অবস্থায় পানি ঢালার কোন মৌলিক অর্থই থাকতে পারে না। সোনা খাটি কি মেকী নিলেন তার প্রমাণ কি কষ্টি পাথরে যাচাই করে নেওয়া হয় না? দামী হীরে বলে যাচাই না করে মেকী কাচের ঝলসানো মোনাফেকী রূপটি মরে যাবার পর যদি ধরা পড়ে তবে অনুশোচনায় গুমড়ানো কানার সিক্ত জল কি সম্পূর্ণ বিফলে যাবে না? একজন বিলাসিতার ঢেউয়ের মাঝে দোল খায় আর একজন বাচা-মরার করুণ প্রশ্ন নিয়ে একমুঠো ভাতের জন্য মানুষের দোরে দোরে পাগলের মত ঘ্বুরে ফিরছে। বিংশ শতাব্দীর ধনতান্ত্রিক দেশগুলোতে মানবতার যে জঘন্য অপমান করা হচ্ছে তার বিশ্রী দৃষ্টান্তগুলো মানবপ্রেমিকদেরকে দিশেহারা করে তোলে । ধনতন্ত্রের দেশে মানুষের দ্বারে মানুষ তার বেঁচে থাকার ফরিয়াদ জানায় । ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে একটি মানুষকে মাথা গৌজার ঠাইস্বরূপ একটি কুটির দেওয়া হয় না, অথচ আর একটি তারই মত রক্ত-মাংসের দেহে গড়া মানুষ তার প্রাণহীন যন্ত্রদানব ট্যাকসীখানাকে ইটের তৈরি দামী ঘরে রেখে দেবার কত সুন্দর ব্যবস্থাই না করে রাখে । আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাতের রাত কাটাবার স্থান পুঁজিমোহে আচ্ছন্ন ব্যক্তিটি আকার-ইঙ্গিতে রাজপথের তোমাকে কিছুই দেয়নি । ধনতন্ত্রের দেশে ধনের মর্যাদা মানুষের জীবন হতে অনেক বেশি মূল্যবান । কোটি কোটি মানুষের বাচা মরার করুণ প্রশ্নটির দাম ধনতন্ত্রের পুঁজিপতিদের কাছে একটি কানাকড়িও নয়। প্রাসাদের কক্ষে প্রাণহীন জড় মোটর গাড়ী ঘুমাবার ছ্থান পায়, কিন্তু অবহেলিত মানুষ পথের ধারে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে হাড়-কীপা শীতে ভোর কখন হবে ভাবছে । এই কি ইসলামের নামে ইসলামী শাসন ব্যবস্থা? উঠের পিঠে চাকরকে বসিয়ে হযরত উমর (রাঃ) রশি ধরে গরম বালুর উপর হেটে জেরুজালেম গিয়েছেন। বিংশ শতাব্দীর তথাকথিত ধনতন্ত্রে গড়া মেকী সভ্যতা হযরত উমর (রাঃ)-এর সাম্যবাদকে অচল বলে উপহাস করছে। হযরত উমরের (রাঃ) আদর্শ আজকের পৃথিবীতে বাস করা মেকী মুসলমানেরা বেদাত, না-জায়েজ, শেরেক এবং কুফুরী ফতোয়া দিয়ে হজরত উমরের (রাঃ) চোখের জল আর বোবা চাহনিকে কি উপহাস করছে না? তাই আমাদের ভাল করে মনে রাখতে হবে যে, অবহেলিত মানুষের দাবী প্রতিষ্ঠা ততদিন পুঁজিপতিরা করে না বা করতে চায় না, যতদিন প্রত্যক্ষ সংগ্রামে নেমে না আসবে _ জেহাদ ঘোষণা না করবে । যতদিন এক্যবদ্ধ সংগ্রামকে একমাত্র নীতি হিসাবে গ্রহণ করে এগিয়ে না আসে । হাজার বছরের ইতিহাস বাস্তব সাক্ষী দিচ্ছে, সংগ্রামই বন্যতাকে দূর করে _ বিষের সাহায্যেই বিষের ক্রিয়াকে ধ্বংস করে এবং এই সংগ্রামকে বর্বরতা না বলে রসূলুল্লাহ (দঃ) “সাহায্য কর অত্যাচারীকে' বলে বিশ্বের অবহেলিত জনতাকে আহ্বান জানিয়েছেন। ইমাম হুসায়েন কারবালার রপ্রান্তে অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে উম্মতে মোহাম্মদীকে শিক্ষা দিয়ে গেলেন, খবরদার, অত্যাচার-অসাম্যের বিরুদ্ধে মাথা নত করে থেকো না। শির দিও মুসলমান, তবু অসাম্যের শাসনকে মাথা পেতে মেনে নেবার জন্য মোনাফেকী জীবন ধারণ করো না। যে পর্যন্ত তোমরা অত্যাচার-অসাম্যের বিরুদ্ধে ঝাপিয়ে না পড়বে সে পর্যন্ত আল্লাহ তোমাদের উপর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।