Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৮ বিশ্রী মনোভাবের তুলনা দিয়েছে। বঞ্চিত গণসমাজ যদি সাম্যবাদের ন্যায়দণ্ড দ্বারা চুরমার করতে না- ও পারে তবুও কিন্তু মৃত্যুঘটনা তাদের মেকী নিরাপত্তার প্রাটার ভেঙ্গে চুরমার করে দেবে । নিজের স্বার্থটা নিজের কাছে এত প্রবল এবং এত বড় বিশ্রীরূপ যে এর সামনে সর্বপ্রকার আদর্শবাদ খেই হারিয়ে ফেলে। যুক্তিহীন স্বার্থবাদের গতিপথে চোরা খাদ তৈরি করে। যুক্তিবাদের ঢাক-ঢোল যত রকমেই পেটানো হোক না কেন উহা আসলে কিন্তু সম্পূর্ণরূপে মানুষের মানবিক দাবীকে ফীকি দেবার সুক্ষ অন্ধবাদ। স্বার্থটাই হল অন্ধ। অন্ধ আলো (আল হক তথা একমাত্র সত্য তথা দি ট্র্থ) দেখতে পায় না। আলোর খ্নিপ্ধরূপ তাকে মহীয়ান করে তুলবে কেমন করে? পবিত্র কোরান এই রকম অন্ধবাদকেই আমিত্ব বলে ঘোষণা করেছে । আমিত্বের আধারে বাস করাটাই আবার পবিত্র কোরান পাপ বলেছে । সুতরাং হীনস্বার্থবাদই অন্ধবাদ। তাই ইহা পাপকে তাড়াবার চেষ্টায় সেই পাপই তাকে আচ্ছন্ন করে ফেলে এবং সেটা তার নিজের স্বার্থে, না হয় পারিবারিক স্বার্থে, না হয় দলীয় স্বার্থে, না হয় খণ্ড একটি ভূমিতে বাস করা কতগুলো মানুষের স্বার্থে। এই স্বার্থটা কখনো সার্বিক মঙ্গলের পথ দেখাতে এবং আদর্শ দিতে পারে না। তাই এই হীন স্বার্থটাই অন্ধবাদের পুজারী । সুতরাং অখণ্ড ভালোর জন্য পাপের বিরুদ্ধে সংগ্রাম তার মৌখিক, অর্থাৎ মুখে মুখে এবং ইহা গৌণ এবং হীন স্বার্থটা তার আন্তরিক অর্থাৎ ভেতরে ভেতরে এবং ইহা মুখ্য। হীনস্বার্থটি যে সম্পূর্ণরূপে অন্ধবাদের উপর প্রতিষ্ঠিত এবং অখণ্ড ভালকে বর্জন করে পাপকেই বহুদূর দিয়ে নিজের মধ্যেই ঘুরানো হচ্ছে এবং ইহা তখনই পরিষ্কাররূপে মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়ে যখন পাপের বিদ্তৃত চক্রটি মানুষের কাছে ধরা পড়ে যায়। কালির কলমে আর চামড়ার মুখের চাতুর্ষপূর্ণ ভাষা দিয়ে যুক্তির সেতু রচনা করে, কিন্তু বালির ভাগ এত বেশি মেশানো হয় যে, যার ফলে সার্বিক মঙ্গলের পা-খানা পড়তেই মেকী যুক্তির সেতু তার অস্তিত্ব হারাতে থাকে। সুক্ষ হতে অতি সুক্ষরূপে হীনন্বার্থটা যখন বিরাজমান তখন স্ুল দৃষ্টির কাছে ধরা পড়ে না। তাই বহু মানুষের সুক্ষ হীনম্বার্থের প্রভাব থাকলেও উহা নিঃস্বার্থবাদ, সুতরাং আপাত যুক্তিসংগত । সাদা চোখে পানির মধ্যে ভেসে বেড়ানো রোগ-জীবাণু ধরা পড়ে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিলে চোখ দুটো বোকা বনে যায়। মনের ভেতর হীনস্বার্থটা ভেসে বেড়াচ্ছে কিনা ইহার প্রমাণ দিতে হলে বিশ্বের মানব নামক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করতে হবে। মহাপুরুষ রসূলাল্লাহ (দঃ)-এর দেওয়া অনুবীক্ষণ যন্ত্রটির নাম হল এই, “কেহই মুসলমান হতে পারে না, যে পর্যন্ত সে যা পছন্দ করে নিজের জন্য তা সে পছন্দ করে অপরের জন্যঃ এবং এই অণুবীক্ষণ যন্ত্রটি দিয়ে নিজের হীনস্বার্থটা নিজের মধ্যে উকি ঝুঁকি মারছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে। কি মুসলমান হতে পেরেছি? তেহামা পর্বতের মত নেকীর পর্বত বানালেও 'পুঁজি' সংগ্রহের লালসা থাকলে আমাকে দোজখে যেতে হবে _ এইটা ইসলামের স্পষ্ট ঘোষণা । কোন এক সাহাবী রসুলাল্লাহ (দেঃ)-কে প্রশ্ন করেছিলেন, এরকম ধনলোভী ব্যক্তি কি নামায পড়ে না? রসুলাল্লাহ (দঃ) সাহাবীকে তথা আমাদেরকে বুঝিয়ে দিলেন যাতে সে বিষয়ে সাবধান হতে পারি _ শুধু নামায কেন, নফল নামাযও আদায় করেছে, রাত জেগে তাহজ্জুত নামাযও পড়েছে এবং রোজাও রেখেছে, তবু তাকে এই পুঁজি সংগ্রহের লালসাই নরকে ফেলে দেবার মূল কারণ হয়ে দীড়াবে।” গাছের গোড়া কাটা, কিন্তু সে দিকে নজর না দিয়ে গাছের মাথায় পানি ঢেলে চলছি। কিন্তু এ প্রশ্নটি কি মনের মাঝে ভেসে উঠে না, গাছটি কি বাচবে? ফরজ হল অবশ্য কর্তব্য, যা না করলে শান্তি দেবে, কিন্তু ফরজের চেয়েও ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।