Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৭ . (না) তা নয়, নিশ্চয়ই তাকে হুতামায় ফেলে দেওয়া হবে। . কি দিয়ে তোমাকে বুঝানো যায় যে হুতামা কি? . (হুতামা হল) আল্লাহরই প্রজ্বলিত আগুন । ৭. যাহা উদিত হয় অন্তরের উপর । ৮. নিশ্চয়ই ইহা তাদের উপর স্তৃপীকৃত অবস্থায় আছে। ৯. থামের মধ্যে পরিবেষ্টিত। ভে 2০9 ব্যাখ্যা যারা ধন-সম্পদ সঞ্চয় করে তা গুণে-বেছে তাদের মনোমত সাজিয়ে রাখে এই ভেবে যে, তাদের মাল তাদের সুখ-সম্পদকে চিরস্থায়ী করে তুলবে, তাদের জন্য আফসোস । এই ধন-সম্পদের জন্যই তারা অন্যের দুর্নাম এবং অপকর্ম করে বেড়ায়। কিন্তু ধন-সম্পদ তাদেরকে স্থায়িত্ব দিতে পারবে না বরং উহা তাদের হুতামায় নিক্ষেপ করবে । পুঁজিমোহ নিজেই হুতামা । হুতামা আল্লাহর রোষের জ্বলন্ত আগুন। এই আগুন মানব মনের সর্বপ্রকার কোমলতা, প্রেম-গ্রীতি এবং সাম্য ইত্যাদি সদগুণগুলি পুড়িয়ে ফেলে । যার ফলে সমাজের উপর নেমে আসে বৈষম্যের দুঃখ এবং শ্রেণীভেদের তীব্র বেদনা । মানব সমাজে চরমরূপে দেখা দেয় অসাম্য এবং এই অসাম্যের পরিণামরূপে প্রেম-গ্রীতির বন্ধন হয় শিথিল। বন্তুমাহ তাদের অন্তরে পশুর মত হয় উদিত। নিশ্চয়ই এই বস্তুমোহ বিশ্রী রপধারণ করে তাদের মনের উপর বোঝাই হয়ে থাকে । তাদের এই জঘন্য মনোভাবকে তারা খুঁটি দ্বারা ঘেড়াও করে সংরক্ষিত করে রাখে। কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর রোষের আগুনকেই নিজেদের উপর বড় বোঝা করে সংরক্ষণ করে রাখে । এই সূরার সারমর্ম হিসাবে একটি কথা অতি সুন্দর ও সচ্ছ হয়ে ফুটে উঠে। উহা হল, পুঁজিবাদ ও হীনন্বার্থবাদ সমাজে সর্বপ্রকার অকল্যাণের মূল। “যারা ধন জমা করে রাখে এবং তা গুণে বেছে রাখে' এই সূরার দ্বিতীয় আয়াতটি অতি সুন্দর এবং স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে প্রাইভেট প্রোপারটি তথা ব্যক্তিমালিকানার বিরুদ্ধে । প্রাইভেট প্রোপারটি তথা ব্যক্তিমালিকানাটাই মানব চরিত্র এবং সাম্যবাদকে বিকৃত এবং বিশ্রী করে তোলে। তাই কোরানের এই সুরাটি প্রাইভেট প্রোপারটি তথা ব্যক্তিমালিকানাটাই প্রস্বলিত অগ্নির সর্বপ্রধান ইন্ধনরূপে বর্ণনা করেছে। মন্তব্য এই সুরাটি বন্তবাদকে কেন্দ্র করে যে পাশবিক হীন স্বার্থবাদের গন্ধে গড়া পুঁজিবাদ, সেই পুঁজিবাদের উপর একটি চরম আঘাতরূপে প্রকাশিত হয়েছে । এরকম বন্তুমোহ মানব অন্তরের গুণরাজিকে ধ্বংস করে তথায় প্রতিষ্ঠিত করে একপ্রকার কঠোর পুজিবাদ ও হীন স্বার্থবাদ। এবং এই পুঁজিবাদের সমর্থনে তারা সর্বপ্রকার অপবাদ এবং কলাকৌশলের ভগ্ডামির সাহায্যে অন্যায়ের রাস্তাকে আরো বড় করে তোলে । এবং এরই ফলে শ্রেণী বৈষম্যের উগ্রতা জনসমাজের বুকে মহাত্রীতির স্পর্শে গড়া সাম্যবাদে অনেক ফাটল তৈরি করে। 'অয়াইলুল' শব্দটির অর্থ ধ্বংস। আল্লাহর দৃষ্টিতে তারা সত্যিই ধ্বংসের পথে হেটে চলেছে, যদিও তারা মনে করে এই পুঁজিবাদের হীন স্বার্থবাদকে শক্ত বেড়া ও খুঁটি দ্বারা নিরাপদ করে রেখেছে । খুঁটি ও বেড়া মানুষের থাকার ঘরকে যেমন রোদ-বৃষ্টি এবং ঝড় হতে নিরাপদ রাখে সেরকম তুলনার সাহায্যে আল্লাহ তাদের পুঁজিবাদের হীন স্বার্থ সংরক্ষণের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।