Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৫ ডাহুক-ধরা বেদে এদের শ্রেণীভুক্ত ডাহুক নয়। সে অন্য জীব তথা মানুষ । তাই বেদের মুখ দেখলে ঝোপের ডাহুকদল পালিয়ে যায়। বেদে তখন মনে মনে ফন্দি আটে আর এই ফন্দির ফলম্বরূপ বেদে একটি ডাহুককে খাচায় পুরে আপন জনের মত খাদ্য দিয়ে লালন-পালন করে । যখন খাচার ডাহুক বেদের পোষ মেনে নেয় এবং বেদের শেখানো আকার-ইঙ্গিত রপ্ত করে ফেলে তখনই বেদের বুকে আশার সঞ্ার হয়। খাচায় আবদ্ধ পোষা ডাহুকটিকে নিয়ে বেদে তখন ডাহুককুলের আড্ডাখানায় তথা ঝোপ-জঙ্গলের এক কোণে রেখে দেয় এবং চার ধারে পেতে রাখে মরণ ফাদ, যাকে ফালা বলা হয়। পোষা ডাহুক মনিবের শেখানো আকার-ইঙ্গিতগুলো আপনমনে ঠোটের কোণে সুর করে ভাজতে থাকে । বেদে বহু দূরে চুপ করে লুকিয়ে থাকে । ঝোপের ডাহুকেরা সহসা চমকে উঠে, চমকে উঠে তাদেরই দলের তাদেরই শ্রেণীভুক্ত আর একটি ডাহুকের করুণ কানায় । বাচ্চা-কাচ্চা নিয়ে সুখের সংসার পেতেছে ডাহুককুল ঝোপের ভেতর । তাই তারা সংসারের মায়া বোঝে, বোঝে অপরের বেদনা । নিজেদের সুখে তারা নিজেরাই গর্বিত, নিজেরাই আনন্দিত, সংসারের সকলে মিলেই তারা আনন্দের গান গেয়ে একে অপরকে সুখের কথা জানায়, কিন্তু সহসা কে এমনিভাবে একাকী কেদে বুক ভাসাচ্ছে? কি তার ব্যথাঃ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডাহুককুলের কিছুসংখ্যক ডাহুক এগিয়ে আসে পোষা ডাহুকটির কাছে । পোষা ডাহুকটি তাদের দেখে কান্নায় যেন ভেঙ্গে পড়ে । বুক ফাটিয়ে চিৎকার করে কাদতে থাকে । ঝোপের ডাহুক অতি কাছে এসে যখন পোষা ডাহুকটিকে মুক্ত করে দিতে চায় তখন সে বুঝতে পারে যে, মরণ ফাদের চুটার ভেতর সেও চিরদিনের তরে আটকে গেছে। পাখার ঝাপটা-ঝাপটিতেও আর নিজেকে মরণ ফাদ হতে মুক্ত করতে পারে না। আর এমনি মুহূর্তে সম্পূর্ণ অন্য একটি জীবকে তথা বেদেকে দেখতে পায়, যে তাদের পাগ্ডলো দড়ি দিয়ে বেধে হাতের মুঠোয় পুরে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে খাচার পোষা ডাহুকটিও । কত বড় প্রতারণা _ কত বড় জঘন্য বাটপারী _ কি বিশ্রী বিশ্বাসঘাতকতা । একই জাতের, একই শ্রেণীর, একই পালকে মোড়া দেহ অথচ কত ব্যবধান। সাবধান করে দিচ্ছে পাক কোরান মজলুম জনতাকে । সাবধান করে দিচ্ছে স্ত্রী উজ্জার মত শ্রেণী আবু লাহাবদের, যারা বেদের পোষা ডাহুকের মত মায়াকান্না কেদে মজলুম জনতাকে মরণ ফাদে ফেলতে চাইছে । যারা বেদের পোষা ডাহুকের মত মানব সমাজের মাঝে বিচরণ করে সাম্য-মৈত্রীর ভিৎ গড়ার সংগ্রাম আর মহৎ চেতনাকে বিকৃত করছে তাদেরকেই পাক কোরান অন্যত্র মুনাফেক বলেছেন। এ পোষা ডাহুকের মত একই পোষাকে সজ্জিত, একই পালকে মোড়া দেহ, গরীব সর্বাহারার মত মলিন বসনে আবৃত, গরীব সর্বহারার বেদনায় সে-ও কাদে, সে-ও প্রতিকার চায়, মুক্তি চায় কিন্তু আবু লাহাব শ্রেণীকে উচ্ছেদ করে নয়, সমুচিত শিক্ষা দিয়ে নয়, বিপ্লবী চেতনায় জেহাদী মনোবল নিয়ে নয়। ধনী-গরীবকে একই বিছানায় কলেরা রুগীর সঙ্গে সুস্থ ব্যক্তিটিকে শান্তিতে জগা খিচুড়ি পাকিয়ে, ব্যক্তিমালিকানার (ব্যক্তি আমানতের কথা বলে নয়) ডুগডুগি হাতে নিয়ে বাদর নাচানোর মত শোষকদের শোষণ করার স্বাধীনতার উপর কবর রচনা করে নয়, ব্যক্তির মালিকানা উচ্ছেদ করে আল্লাহর মালিকানার স্বীকৃতি দিয়ে সকলে মিলে, রাষ্ট্রীয় আমানতের মাধ্যমে নয়। আগে কালের কয়টি দিবসের নাটক মঞ্চের বিশ্রী অভিনয় মানুষের দৃষ্টি হতে মুছে গেছে, কিন্তু স্মৃতির পাতায় যুগে যুগে স্বাক্ষর হয়ে থাকবে কলঙ্কের আবর্জনায়। কিন্তু ব্যক্তি আবু লাহাবদের প্রেতাত্া ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।