Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৪ মন্তব্য ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো এবং উহা ধ্বংসই কোরান পাকের এই বাণীতে কেউ যদি প্রশ্ন করে যে আবু লাহাব তো আর ইহজগতে নেই, দেড় হাজার বছর আগেই তার মৃত্যু হয়েছে, তবে তাকে আর ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত দুটো বলার মাঝে কি সার্থকতা থাকতে পারে? কিন্তু এর উত্তর, ব্যক্তি আবু লাহাব নয়। আবু লাহাবদের শ্রেণীগতভাবে ধ্বংস হবার কথা ঘোষণা করা হয়েছে। ব্যক্তি মীরজাফরকে যেমন বিশ্বাসঘাতকতার প্রতীকরূপে আমরা ব্যবহার করি এবং তার ধ্বংস কামনা করি, সেরকম আবু লাহাবকে জালেম অত্যাচারীর প্রতীকরূপে ব্যবহার করে আবু লাহাবদের শ্রেণীচরিত্রকে ধ্বংস হয়ে যাবার কামনা করতে বলা হয়েছে। মহাপুরুষরা যেমন এক একটি যুগে আগমন করে মানবতার আদর্শ ব্যাপকভাবে প্রচার করে যান এবং মানবতা প্রতিষ্ঠার তরে নিজের স্বল্প জীবনকে বিলিয়ে দিয়ে যান, সেরকম আবু লাহাবেরাও যুগে যুগে আগমন করবে এবং মানবতার বিরুদ্ধে মতবাদ তথা জুলুম অত্যাচারের বন্যা বয়ে দিয়ে যাবে। তাই এই আবু লাহাব শ্রেণীদের তথা তাদেরকে সমুচিত শিক্ষা দিতে পারি তারই সংকল্প গ্রহণ করতে বলেছেন পাক কোরান তথা এক্যবদ্ধ হয়ে সংগ্রামের আবেদন ও আদেশ দিয়েছেন পাক কোরান । আবু লাহাবদের বিরুদ্ধে রুখে দাড়াবার মাঝে আপাতদৃষ্টিতে নির্মম বলে মনে হলেও ইহা মোটেই নির্মমতা নয়, যদিও আবু লাহাবদের চোখে এবং যারা তাদের অত্যাচার করার লাকড়ি যোগাড় করে তথা আবু লাহাবদের সাহায্য ও সহযোগিতা করে তাদের দৃষ্টিতে ইহা নির্মম বর্বরতা এবং হিংসাত্মক কার্যকলাপ বলেই মনে হবে এবং মজলুম জনতাকে ভুল পথে পরিচালনা করার জন্য স্ত্রী উজ্জারা, তথা আবু লাহাবদের পা- চাটার দল, উঠে পড়ে লাগবে । ব্যক্তি আবু লাহাবকে অত্যাচার করতে সহায়তা করেছিল তারই স্ত্রী উজ্জা তাই স্ত্রী উজ্জাকেও ধ্বংসপ্রাপ্ত হতে হয়েছে তথা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং শ্রেণী আবু লাহাবদের যারা ব্যক্তি আবু লাহাবের স্ত্রী উজ্জার মত অত্যাচার করার তরে সাহায্য ও সহযোগিতা করছে তাদেরকেও সমুচিত করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালায় তারা প্রত্যক্ষ আবু লাহাব না হলেও পরোক্ষভাবে একই শ্রেণীর এবং এই একই শ্রেণীভুক্ত বলেই ব্যক্তি আবু লাহাবের সঙ্গে স্ত্রী উজ্জাকেও ধ্বংস হয়ে যেতে হয়েছে। স্ত্রী যেমন স্বামীর কর্মপ্রেরণায় উৎসাহ এবং সহায়তা করে সেরকম শ্রেণী আবু লাহাবকেও যারা অত্যাচার করার লাকড়ি যোগাড় করে তথা সহায়তা করে তারা তো স্ত্রীর মতই, যদিও আধুনিক ভাষায় এই শ্রেণীর স্ত্রীদেরকে দালাল, বাটপার, পা চাটা কুকুর বলে থাকে এবং গ্রাম্য ভাষায় এদেরকে বলা হয় বেদের পোষা খাঁচার ডাহুক। অবশ্য আজকের এই আধুনিক যুগে স্ত্রী উজ্জার মত যারা শ্রেণী আবু লাহাবদের দালালি করে গোটা সমাজ জীবনকে একটা বিরাট ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে তাদেরকে চেনাও মজলুম জনতার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাড়িয়েছে। এই সমস্ত দালাল ডাহুকেরা যে কত রকম পোশাক বদলাতে পারে এবং কত রকমে যে মজলুম জনতার দৃঢ় এক্যের মাঝে শত শত ফাটল তৈরি করে যার দরুন মজলুমের সংগ্রাম ও বিপ্রুব সফলতা অর্জন করে বহুদিনের অধ্যবসায় ও কঠোর সাধনার পর। ডাহুক- ধরা বেদে জানে যে, ঝোপ-জঙ্গলের স্বাধীন ডাহুকেরা বেদের মুখ দেখে ধরা দেবে না। কারণ, ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।