Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০৩ না। মজলুম জনতার জীবনপথে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম করার যে বিরাট ও মহান শিক্ষা রয়েছে এই সুরার প্রথম আয়াতটি তারই একটি জ্বলন্ত নজির । সমাজ জীবনে জালেমদেরকে অভিশাপ দেবার অর্থই হল তাদের বিরুদ্ধে সংগ্রাম করার মনোভাব নিয়ে চলার নির্দেশ । ভুলেও যেন মুহূর্তের জন্য জালেমদেরকে প্রশ্রয় দিয়ে না ফেলি। এই জন্যই এরূপ অভিশাপ দেবার নির্দেশ রাখা হয়েছে। এখানে আবু লাহাব বলতে ব্যক্তি আবু লাহাবকে বুঝানো হয়নি, বরং শ্রেণী আবু লাহাবকেই বুঝানো হয়েছে, যে আবু লাহাবের উদয় যুগে যুগে মানব সমাজের প্রত্যেক অংশে বিভিন্ন রূপে ও গন্ধে বিরাজ করে । তার এই অকল্যাণের মূর্তি আমরা দেখতে পাই সবরকম বৈষয়িক এবং আধ্যাত্মিক কর্মক্ষেত্রে । আবু লাহাব এবং শ্রেণী আবু লাহাবদের ধ্বংস কামনা শুধু যে আমরা মানুষেরাই করবো তা নয়, বরং কোরান নিজেই এই ধ্বংস কামনা করে। অর্থাৎ, ইহা কোরানেরই বিধান তথা বিশ্ব প্রকৃতির বিধান যে, এই আবু লাহাব শ্রেণীর লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েই চলছে, কিন্তু তা আমরা অন্ধ দুনিয়ার দৃষ্টির কারণে বুঝতে পারি না। আবু লাহাব শ্রেণীর যারা, তাদের সকল প্রকার কর্ম প্রচেষ্টা এবং উপার্জন ব্যর্থ । কারণ শীঘ্রই অর্থাৎ দুনিয়া সরে গেলেই তারা অনুশোচনার লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তারপর আসলো তার স্ত্রী-প্রসঙ্গ ৷ যারা ভালবাসবে আবু লাহাব শ্রেণীর লোকদেরকে এবং তাদের সহযোগিতা করবে, তারাও এই একই শ্রেণীভুক্ত। যে কার্যাবলী ও আমল তারা করে সত্য ও ন্যায়ের বিরুদ্ধে, এগুলোই তাদের দোজখের ইন্ধন। দুনিয়ায় অবস্থানকালে এই ইন্ধনসমূহের জ্বালা দৃষ্টিগোচর না হলেও অতি শীঘ্ঘই দ্বীনে প্রবেশ করে তারা দেখতে পাবে যে তাদের ঘাড়ে সেই অগ্নির বোঝাই বহন করছে। আর তাহা এমনভাবে তাদের গলদেশে দড়ির মত জড়িয়ে পড়বে যে, উহা তারা ত্যাগ করতে পারবে না। আবু লাহাব ও তার স্ত্রী সত্য ও ন্যায়ের প্রতীক হুজুর পাকের (দঃ) বিরুদ্ধে যেরূপ অন্যায় আচরণ করতো উহার মুলে ছিল হিংসা এবং কর্তৃত্বের মোহ। সকল যুগেই দেখা যায় যে এক শ্রেণীর লোক নিজেদের হীনস্বার্থ এবং ক্ষমতার কর্তৃত্ব রক্ষার জন্য সমাজসেবী কল্যাণকামী লোকদের বিরুদ্ধে হিংসামূলক আচরণ করে থাকে । যদিও তারা বেশ জানে যে, যাদের বিরুদ্ধাচারণ তারা করছে তারা প্রকৃতই মহান জনদরদী । “আবু লাহাবের হস্তদ্ধয় ধ্বংস হওয়া'-এর অর্থ অন্যায় শক্তির ধ্বংস কামনা করা তথা অন্যায় শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা । অন্যায়কারী অনুতপ্ত হয়ে সংশোধিত হলে তার ধ্বংসের কোন দরকার হয় না। সে আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করে তার তৌবার তথা অনুতাপ ও সত্যপথে প্রত্যাবর্তন করার কারণে । এই জন্য “আবু লাহাব ধ্বংস হোক", এ কথা না বলে আবু লাহাবের হাত দু'টো ধ্বংস হোক' একথা বলা হয়েছে। কারণ হাত দুটো শক্তির প্রতীকরূপে ব্যবহার করা হয়। যদিও আবু লাহাবের হাত দুটো ধ্বংস হবার সাথে সাথেই সেও ধ্বংস হয়ে গেছে এবং তার স্ত্রী, যে তার হাতকে অন্যায় করার ইন্ধন যোগাতো, সেও ধ্বংস প্রাপ্ত হয়েছে । কারণ, পাপ কখনো ধারণারূপে বিরাজ করে না। পাপ আরোপিত হয় অখণ্ড একক সত্তার বিবর্তিত খণ্ডসত্তা একমাত্র মানব ও জ্বিন নামক জাতির অন্তরে । তাই পাপের ডিপো আবু লাহাব ও তার স্ত্রী ধ্বংস হয়েছে এবং ধ্বংস করে দিতে বলা হয়েছে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।