Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১০২ (ক) সুরা লাহাব ১. তাব্বাত্‌ ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আন্হু মালুহু ওয়ামা কাসাবা সাইয়াস্লা নারান্‌ জাতা লাহাবিউ অম্রাতুহু হাম্মা লাতাল্‌ হাতাবে ফি জিদিহা হাবলুম মিম্‌ মাসাদ্‌ এ অনুবাদ ১. আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং উহা ধ্বংসই। ২. তার ধন ও তার উপার্জন তার কোন উপকারেই আসে না। ৩. শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে । ৪. আর জ্বলবে তার স্ত্রী ্বালানি কাঠ বহনকারিনী । ৫. খেজুর পাতার দড়ি তার গলায় জড়িয়ে পড়বে। ব্যাখ্যা এই সুরাতে হুজুর পাককে সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে দীড় করানো হয়েছে। ঠিক তেমনি আবু লাহাবকে দেখানো হয়েছে অন্যায়-অবিচার এবং সত্যকে বাধাদানকারীর প্রতীকরূপে। সে সর্বদাই পার্থিব ও আধ্যাত্বিক (মেটিরিয়াল এণ্ড ইসপিরিচুয়াল) সত্যের বিকাশের প্রতিবন্ধকরূপে দাড়িয়ে থাকে । আবু লাহাব জাতীয় মানুষ বাস করে জাহান্নামে (ফিউচার টেনস তথা ভবিষ্যত কাল ব্যবহার করা হয়নি তথা জাহান্নামে যাবে বলা হয়নি)। তার ম্বভাব ও কার্যকলাপগুলো নিজেরাই জাহান্নামে বাস করার খোরাক তথা ইন্ধন। আল্লাহর দ্বীনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পাবে যে, তার আমলগুলোর দ্বারাই তথা কার্যকলাপের দ্বারা সে জাহান্নামে তথা দুনিয়াতেই ছিল এবং দ্বীনে প্রবেশ করে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে গেল। কাজেই দেখা যায়, জালেম লোক জাহান্নামেই বাস করে। শুধু দৃষ্টি হতে পরদা সরে না যাবার কারণে আমরা উহা বুঝে উঠতে পারি না। এটুকুই যা প্রভেদ। এই কারণেই এই সুরার প্রথম আয়াতেই বলা হয়েছে, “ওয়াতাব্বা' অর্থাৎ “এবং উহা ধ্বংসই:। সত্য ও অসত্য এই দুই বিপরীত ভাবের মধ্য হতে অসত্যের বিরুদ্ধে জেহাদের শিক্ষা দিচ্ছেন কোরান । যেন আমরা অসত্য, অন্যায় হতে সাবধান থাকি এবং ভুলেও উহার প্রশ্রয় না দেই। যারা আবু লাহাবের মত জালেম তারা ধ্বংস হোক তথা ধ্বংস করে দেবার মনোবল নিয়ে এগিয়ে চলার হবার শিক্ষা দিচ্ছেন কোরান । তারপর বলা হয়েছে যে, আবু লাহাব জাতীয় এক শ্রেণীর জালেমেরা ধ্বংসপ্রাপ্ত অবস্থাতেই আছে। যদিও আমরা তাহা দুনিয়ার কলুষ মাখানো দৃষ্টির জন্য বুঝে উঠতে পারি ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।