মারেফতের গোপন কথা ॥ ১০১ হল। জেহাদ করতে হল সংঘবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে জীবন-মরণ সংগ্রামের লৌহশপথ নিয়ে । জালেমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র রক্ত কণিকাও পবিত্র দেহ মোবারক হতে ঝরে উষ্ণ বালিকে লাল রঙে পরিণত করেছে ওহোদের যুদ্ধ ময়দানে । দেড় হাজার বছর আগে হযরত মুহাম্মদ (দঃ)-এর কাছে এসেও যারা মুনাফেকী করেছে _ যারা হযরত মুহাম্মদ (দঃ)-এর এন্তেকালের পরও ভণ্ড নবী সেজে, পোশাকী নবী সেজে লক্ষ লক্ষ মানুষকে ভুল পথে টেনে এনে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, তারা চিরতরে মানব সমাজ হতে মুছে যায়নি। তারা বেচে নেই কিন্তু তাদের প্রেতাত্মা ভর করে আছে আমাদের সমাজে । এই সমস্ত ভগ্ুদের ডাকে আজো কত সহজ-সরল-প্রাণের মানুষ ধোকা খাচ্ছে এবং ভূল পথে পা বাড়িয়ে দিচ্ছে তার সাবধান বাণী কালের ইতিহাস হয়তো দিয়ে যাচ্ছে এবং যাবে । চোখের সামনে মুসায়লামা লেবাসধারী ও ভগ্তনবী সেজে যখন একলক্ষ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল তখন জানি না মহান সাহাবারা কি মুহূর্তের তরে মুখের পবিত্র ভাষা ভুলে গিয়েছিল কিনা? জানিনা _ হয়তো অবাক বিস্ময়ে বোবার মত কিছুক্ষণ কি অনাগত কালের মুসলমানেরা এমনিভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে বলে ভেবেছিলেন কিনা? জিজ্ঞাসার বিভিন্ন বিশ্লেষণের মরুভূমিতে উর্মির নৃত্যছন্দের ছায়া আবরণ দিতে অক্ষম। জীবনপ্রদীপ অসহ্য অভ্যন্তরীণ জ্বালায় বিবেক প্রশ্নের ধারালো বাণের আঘাতে উপলদ্ধি করে মৃত্যুপ্রহণের অনিচ্ছার ছবি। ইচ্ছার তীব্রতা আত্মহত্যার দড়ি অবলোকনে ভীত হলেও ফাসির আসামীর মত জমটুপী মাথায় এগিয়ে যেতে হয় । বেদনার মূর্তি তৈরি করে দুঃখ । আত্মপরিচয় অপরিচিত রাজপথের পথিকের মত হেঁটে চলে । কেউ প্রশ্ন করতে চাওয়া তো দূরে থাক, একটা মমতার চাহনিও পায় না তখন । ভিক্ষুকের চাওয়ার মত মিনতির ম্লান আহ্বান । নিজেকে আপন হাতে ডুবিয়ে দেয় অথৈ জলে । আশার অদৃশ্য আকাঙ্কায় যান্ত্রিক সভ্যতার মেকী আভিজাত্যের অথৈ জলে যে তাকে জেনে-শুনে ডুবে যেতে হবে সেটা অভিজ্ঞতার আকা-বাকা পথে হোচট খেতে- খেতে বুঝতে পারে মর্মে-মর্মে। আর তখন? কেউ রূপ নেয় বিদ্রোহের। জানে পরাজয় তার অবধারিত, তবু বিদ্বোহটাই তার প্রতিবাদ। কেউ রূপ নেয় ডাকত-হাইজ্যাকার-চোর-ছ্যাচড়ে আর প্রতারণার সুন্দর সুন্দর বাণিজ্যে । এই বাণিজ্যের মধ্যে আছে আর এক বাণিজ্য । একটা মার খায় এই সমাজে আর একটা সুখের প্রাসাদ গড়ে তোলে। যান্ত্রিক সভ্যতার আধুনিক পৃথিবী পাহারা দেবার প্রহরীকে দিয়ে শান্তির বাণী শোনায়। অথচ পাহারাদারকে যদি পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয় তবে তুমি দেখতে পাবে রাজপথের দু'ধারের সারিবদ্ধ প্রাসাদের চমক আর ঠমক গড়েছে তারাই । আইন আইনের গলা টিপে মারতে দেখেছি, দেখতে হবে এবং কতদিন দেখতে হবে জানি না। কারণ, সবচেয়ে বড় জ্ঞান-বিজ্ঞানের যে শেষ কথা তার নাম “জানি না? । বর্ণচোরাদের বানানো ভগ্তামীর নরম তুলতুলে বিছানাটাকে করে ঘৃণা । কারণ, এ বর্ণচোরদের নরম বিছানায় যদি একবার ঘুমিয়ে পরে তখন ওরা লাশ মনে করে আর তখনই ওরা জিভ বের করে শিয়ালের ঝক ঝক চোখে খুবলিয়ে খাবার বোবা বাসনায় । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।