মারেফতের গোপন কথা ॥ ১০০ বিশ্বের এমন কোন প্রাণী নেই যার প্রয়োজনীয় সম্পদ আল্লাহ সৃষ্টি করেননি, এত বড় নিশ্চয়তার বাণী কোরান আমাদেরকে দেওয়া সত্তেও যদি কোন ব্যক্তি অভিযোগ করে যে, তেরশত পঞ্চাশ সালের দুর্ভিক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ যে না খেয়ে মারা গেল, তারা যদি কেয়ামতের দিনে আল্লাহকে প্রশ্ন করে যে, এই অর্ধকোটি না খেয়ে মরা মানুষের প্রয়োজনীয় সম্পদ তখন কোথায় রেখেছিলে? যদি এরকম প্রশ্ন করা হয় তবে কি তার জবাব আল্লাহ দিতে পারবেন না? আল্লাহ তার উত্তরে বলবেন, যারা তোমাদের এত লোকের খাদ্যসামশ্রী তোমাদের চোখের সামনে গুদামজাত করে রাখলো তাদের বিরুদ্ধে কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়নি? তোমাদের খাদ্যসম্পদ তোমাদের চোখের সামনে যারা অন্যায়, শোষণ, জুলুমের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করে তাদের জন্য সত্যিই দুঃখ হয়। তোমাদের সম্পদ যদি শোষকেরা শোষণ করে, তোমাদের চোখের সামনে অবৈধভাবে যদি গুদামজাত করে, তার জন্য কি আল্লাহ দায়ী, না তোমরা? ইন্না আবয়াবাল জান্নাত তাহতা জেলালে সাইয়ুফে' অর্থাৎ “বেহেস্তের দরজা নিশ্চয়ই তরবারির ছায়ার নিচে' বলে কি শোষণ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলা হয় নি? উনসুর আখাকা জালেমান' অর্থাৎ “সাহায্য কর জালেমকে' বলে কি তোমাদেরকে আবেদন জানানো হয়নি? উনসুর আখাকা জালেমান ওয়াল মজলুমা' অর্থাৎ “সাহায্য কর জালেমকে এবং মজলুমকে' ৷ হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র মুখনিসৃত এই বাণী সাহাবাদের মুহূর্তের তরে অবাক করে দিয়েছে । তাই অবাক চোখে একজন সাহাবা প্রশ্নই করে বসলেন, “হুজুর, যারা ঘুর ঘুর করে বেড়ায়, তাদেরকে সাহায্য করার কথা বললে মানুষ স্বাভাবিক ভাবেই অবাক হবে এবং প্রশ্ন করবেই । তাদেরকে সাহায্য করতে হবে বলে যখন আদেশ হল তখন সবাই অবাক হয়েছিলেন। অবাক হয়েছিলেন হযরত মুহাম্মদ (দঃ) এর সাহাবারা । তাই প্রশ্ন উঠেছিল, প্রশ্ন করতে হয়েছিল, কাইফা আনসুরু জালেমা? অর্থাৎ কেমন করে জালেমদেরকে সাহায্য করবো? হযরত মোহাম্মদ (দঃ) বললেন, “কুফ ফুহু আনিজ জুলমে' অর্থাৎ “অত্যাচার করা হতে বিরত রাখ ।" জালেমকে কেমন করে জুলুম হতে বিরত করা যাবে? রুখে দাড়াও অত্যাচারী জালেমদের বিরুদ্ধে, যেন জালেম আর কোনদিন জুলুম করতে না পারে এবং এই রুখে দীড়ানোটাই কি অত্যাচারী জালেমদেরকে সাহায্য তথা মদদ করা নয়? হযরত মুহাম্মদ (দঃ)-এর এই আদেশ-বাণীকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি, যদি নিরপেক্ষ মন দিয়ে তথা বিবেকের দ্বারা বিচার করে দেখি, তবে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে, জালেমদেরকে দুনিয়ার ইতিহাসে কোনদিন আবেদন-অনুরোধ তথা যুক্তির মাধ্যমে বুঝিয়ে সর্বপ্রকার জুলুম পরিত্যাগ করাতে পারেনি এবং আবেদন-অনুরোধের মাধ্যমে হয় না বরং আরো উপ্ঘ আরো ভয়াল মূর্তি নিয়ে জালেম চরম আঘাত হানার ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়ে । তারই জ্বল্ত নমুনা, তারই জলজ্যান্ত ঘটনাসমূহ স্বয়ং হযরত মুহাম্মদ (দঃ)-এর সময়ও আমরা দেখতে পেয়েছি। দেখতে পেয়েছি হযরত মুহাম্মদ (দঃ)-এর আবেদন-অনুরোধের প্রতিক্রিয়া এমন ভীষণ আকার ধারণ করলো জালেমদের মনে যার দরুন স্বয়ং হযরত মুহাম্মদ (দঃ)-কে পর্যন্ত জেহাদ করতে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।