তিন জামরা পাথর নিক্ষেপের নির্ধারিত তিনটি জামরা হলো: জামরায়ে সুগরা; এটা “জামরায়ে উলা" বা প্রথম জামরা হিসেবেও পরিচিত। মিনাস্থ “মসজিদে খাইফ' এর দিক থেকে মক্কার দিকে আসার পথে প্রথমে এই জামরাটি অবস্থিত। জামরায়ে উসতা: এটা জামরায়ে সুগরার পরে ও জামরায়ে কুবরা তথা জামরায়ে আকাবার আগের জামরা। জামরায়ে আকাবা; এটা জামরায়ে কুবরা তথা সর্ববৃহৎ জামরা হিসেবেও প্রসিদ্ধ। মিনা থেকে মক্কার দিকে আসার পথে এটা সর্বশেষ জামরা।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।