bn-All-Hajj-Umrah-Guides-v2023 — BN 115 jamarat
/ ٥٩
📝 نص 📖 PDF

তিনি তাঁর সন্তান ইসমাঈলকে আল্লাহর জন্য উৎসর্গ করেন। ইবরাহীম তাঁর ছেলেকে জবাইয়ের জন্য প্রস্তুতি নেন। তিনি যখন ছেলেকে নিয়ে জবাই দিতে যাচ্ছিলেন তখন শয়তান তাকে জামরায়ে সুগরার স্থলে ছেলেকে জবাই না করার কুমন্ত্রণা দেয়। ইবরাহীম (আ.) শয়তানকে সাতটি নুড়ি পাথর নিক্ষেপ করেন। শয়তান অদৃশ্য হয়ে যায় । পথ চলতে শুরু করলে শয়তান দ্বিতায়বা' তাকে জামরায়ে উসতা তথা মধ্যবতী জামরাতে কুমন্ত্রণা দেয়। তিনি তাকে সাতটি পাথর নিক্ষেপ করলে অদৃশ্য হয়ে যায়। তিনি চলতে শুরু করেন। একটু পরেই আবার জামরায়ে আকাবা তথা তৃতীয় জামরার কাছে তাকে কুমন্ত্রণা দেয়। ইবরাহীম তাকে পাথর নিক্ষেপ করেন এবং সে অদৃশ্য হয়ে যায়।

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.