যতক্ষণ জাগ্রত থাকেন আল্লাহর জিকির করুন, তার প্রশংসা করুন। তালবিয়া পাঠ করুন। আপনার ওপর আল্লাহর মহা অনুগ্রহের কথা উপলব্ধির চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হিদায়াত দান করেছেন, হজের তাওফীক দিয়েছেন, আরাফাতে এনেছেন, এখানে দুআর সুযোগ দিয়েছেন এই সবকিছু মনে করুন। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, “তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ কর এবং তাকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে! ।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।