এ দিন এতটাই মর্ষাদাময় যে, এর শ্রেষ্ঠত্ব ও ফজীলত কেবল হাজ্জীদের জন্য সীমাবদ্ধ নয়: বরং সকল মুসলিম এ দিনের ফজিলত লাভ করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা হাজ্জীদের বাইরে সকল মুসলিমের জন্য এ দিনে রোজা রাখার বিধান দিয়েছেন যার মাধ্যমে এদিনের বরকতের অংশ লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর কাছে আমার আশা, আরাফার দিনের রোজা পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহের কাফফারা হবে? । তবে হাজ্জীরা এদিনে রোজা রাখবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের সময় এ দিনে রোজা রাখেননি। পাশাপাশি সুষ্ঠুভাবে হজ্জ পালনের জন্য হাজ্জীদের রোজা না রাখার বিধান দেয়া হ/য়ি6হ।
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।