Sahih Bukhari ( 1-10th Part) — Sahih Bukhari (5th part)
/ ৪১০
📝 লেখা 📖 পিডিএফ

1000://00181781/109.00]া) বুখারী শরীফ ইব্‌ন সুহায়ল ইব্‌ন আম্র সেখানে এসে উপস্থিত হলেন । তিনি বেড়ী পরিহিত অবস্থায় ধীরে ধীরে চলছিলেন। তিনি মকর নিম্নাঞ্চল থেকে বের হয়ে এসে মুসলিমদের সামনে নিজেকে পেশ করলেন । সুহায়ল বলল, হে মুহাম্মদ! আপনার সাথে আমার চুক্তি হয়েছে, সে অনুযায়ী প্রথম কাজ হলো তাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। রাসূলুল্লাহ্‌ বক্র বললেন, এখনো তো চুক্তি সম্পাদিত হয়নি। সুহায়ল বলল, আল্লাহ্র কসম! তাহলে আমি আপনাদের সঙ্গে আর কখনো সন্ধি করব না। রাসূলুল্লাহ্‌ শর বললেন, কেবল এ লোকটিকে আমার কাছে থাকার অনুমতি দাও । সে বলল, না, এ অনুমতি আমি দেব না। রাসূলুল্লাহ্‌ প্রশ্র বললেন, হ্যা, তুমি এটা কর। সে বলল, আমি তা করব না। মিকরায বলল, আমরা তাকে আপনার কাছে থাকার অনুমতি দিলাম । আবূ জানদাল (র) বলেন, হে মুসলিম সমাজ, আমাকে মুশরিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, অথচ আমি মুসলিম হয়ে এসেছি। আপনারা কি দেখছেন না, আমি কত কষ্ট পাচ্ছি। আল্লাহ্‌র রাস্তায় তাকে অনেক নির্যাতিত করা হয়েছে । উমর ইবনুল খাত্তাব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ প্2ু্র-এর কাছে এলাম এবং বললাম, আপনি কি আল্লাহ্র সত্য নবী নন? তিনি বললেন, হ্যা । আমি বললাম, আমরা কি হকের উপর নই আর আমাদের দুশমনরা কি বাতিলের উপর নয়? তিনি বললেন, হ্টা। আমি বললাম, তা হলে দীনের ব্যাপারে কেন আমরা এত হেয় হবো? রাসূলুল্লাহ্‌ প্রত বললেন, “আমি অবশ্যই রাসূল; অতএব আমি তাঁর অবাধ্য হতে পারি না, অথচ তিনিই আমার সাহায্যকারী ।' আমি বললাম, আপনি কি আমাদের বলেন নাই যে, আমরা শীঘ্বুই বায়তুল্লাহ্‌ যাব এবং তাওয়াফ করব । তিনি বললেন, হ্যা, আমি কি এবছরই আসার কথা বলেছি? আমি বললাম, না । তিনি বললেন, তুমি অবশ্যই কাবা গৃহে যাবে এবং তাওয়াফ করবে । উমর (রা) বলেন, তারপর আমি আবূ বকর (রা)-এর কাছে গিয়ে বললাম, 'হে আবু বকর । তিনি কি আল্লাহ্র সত্য নবী নন?' আবূ বকর (রা) বললেন, 'অবশ্যই ।' আমি বল্লাম, আমরা ফি সত্যের উপর নই এবং আমাদের দুশমনরা কি বাতিলের উপর নয়? আবূ বকর (রা) বললেন, নিশ্যয়ই । আমি বললাম, তবে কেন এখন আমরা আমাদের দীনের ব্যাপারে এত হীনতা স্বীকার করব? আবূ বকর (রা) বললেন, 'ওহে! নিশ্চয়ই তিনি আল্লাহ্‌র রাসূল এবং তিনি তার রবের নাফরমানী করতে পারেন না। তিনিই তীহার সাহায্যকারী । তুমি তার অনুসরণকে আঁকড়ে ধরো । আল্লাহ্‌র কসম! তিনি-সত্যের উপর আছেন।' আমি বললাম, তিনি কি বলেননি যে, আমরা অচিরেই বায়তুল্লাহ্‌ যাব এবং তার তাওয়াফ করব? আবূ বকর (রা) বললেন, অবশ্যই । কিন্তু তুমি এবারই যে যাবে একথা কি তিনি বলেছিলেন? আমি বললাম, না। আবূ বকর (রা) বললেন, “তবে নিশ্চয়ই তুমি সেখানে যাবে এবং তার তাওয়াফ করবে ।” যুহরী (র) বলেন যে, উমর (রা) বলেছেন, আমি এর জন্য (অর্থাৎ ধৈর্যহীনতার কাফ্ফারা হিসাবে) অনেক নেক আমল করেছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ্‌ প্ররস্র সাহাবাদেরকে বললেন, “তোমরা উঠ এবং কুরবানী কর ও মাথা কামিয়ে ফেল।' রাবী বলেন, “আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ তিনবার তা বলার পরও কেউ উঠলেন না ।' তাদের কাউকে উঠতে না দেখে রাসূলুল্লাহ্‌ উর উদ্মে সালামা রো)-এর কাছে এসে লোকদের এই আচরণের কথা বলেন । উদ্দে সালামা রো) বললেন, “হে আল্লাহ্র নবী, আপনি যদি তাই চান, তাহলে আপনি বাইরে যান ও তাদের সাথে কোন কথা না বলে আপনার উট আপনি কুরবানী করুন এবং ক্ষুরকার ডেকে মাথা মুড়িয়ে নিন।' সেই অনুযায়ী রাসূলুল্লাহ্‌ উ্ক্র বেরিয়ে গেলেন এবং কারো সাথে কোন কথা না বলে নিজের পশু কুরবানী দিলেন এবং ক্ষুরকার ডেকে মাথা মুড়ালেন। তা দেখে সাহাবীগণ উঠে দীড়ালেন ও নিজ নিজ পশু কুরবানী দিলেন এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন । অবস্থা এমন হল যে, ভীড়ের কারণে একে অপরের উপর পড়তে

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।