Sahih Bukhari ( 1-10th Part) — Sahih Bukhari (5th part)
/ ৪১০
📝 লেখা 📖 পিডিএফ

রি 1000://00181781/109.00]া) বুখারী শরীফ দাড়িয়ে বলল, “হে লোকেরা! আমি কি তোমাদের পিতৃতুল্য নই?' তারা বলল, “হ্যা, নিশ্চয়ই ।' উরওয়া বলল, “তোমরা কি আমার সন্তান তুল্য নও? তারা বলল, “হ্যা অবশ্যই |” উরওয়া বলল, “আমার সম্বন্ধে তোমাদের কি কোন অভিযোগ আছে?” তারা বলল, না। উরওয়া বলল, তোমরা কি জান না যে, আমি তোমাদের সাহায্যের জন্য উকাযবাসীদের কাছে আবেদন করেছিলাম এবং তারা আমাদের আহবানে সাড়া দিতে অস্বীকার করলে আমি আমার আত্মীয়-স্বজন, সন্তান-সন্ততি ও আমার অনুগতদের নিয়ে তোমাদের কাছে এসেছিলাম? 'তারা বলল, হ্যা, জানি । উরওয়া বলল, এই লোকটি তোমাদের কাছে একটি ভাল প্রস্তাব পেশ করেছেন । তোমরা তা মেনে নাও এবং আমাকে তার কাছে যেতে দাও । তারা বলল, আপনি তার কাছে যান। তারপর উরওয়া নবী শ্লী্র -এর কাছে এল এবং তার সঙ্গে কথা বলতে শুরু করল। নবী প্র তার সঙ্গে কথা বললেন, যেমনিভাবে বুদায়লের সঙ্গে কথা বলেছিলেন । উরওয়া তখন বলল, হে মুহাম্মদ, আপনি কি চান যে, আপনার কওমকে নিশ্চিহ্ন করে দিবেন, আপনি কি আপনার পূর্বে আরববাসীদের এমন কারো কথা শুনেছেন যে, সে নিজ কওমের মূলোৎপাটন করতে উদ্যত হয়েছিল? আর যদি অন্য রকম হয়, (তখন আপনার কি অবস্থা হবে?) আল্লাহ্র কসম! আমি কিছু চেহারা দেখছি এবং বিভিন্ন ধরনের লোক দেখতে পাচ্ছি যারা পালিয়ে যাবে এবং আপনাকে পরিত্যাগ করবে । তখন আবূ বকর (রা) তাকে বললেন, তুমি লাত . দেবীর লজ্জাস্থান চেটে খাও। আমরা কি তীকে ছেড়ে পালিয়ে যাব। উরওয়া বলল, সে কে? লোকজন বললেন, আবু বকর । উরওয়া বলল, যার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আমার উপর যদি আপনার ইহসান না থাকত, যার প্রতিদান আমি দিতে পারিনি, তাহলে নিশ্চয়ই আপনার কথার জবাব দিতাম। রাবী বলেন, উরওয়া পুনরায় নবী প্র্-এর সঙ্গে কথা বলতে শুরু করল। কথা বলার ফাকে ফার্কে সে রাসূলুল্লাহ্‌ শ্্র-এর দীড়িতে হাত দিত। তখন মুগীরা ইব্‌ন শুবা (রা) রাসূলুল্লাহ্‌ ঈর্র-এর শিয়রে দাড়িয়ে ছিলেন এবং তার সাথে ছিল একটি তরবারী ও মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ। উরওয়া যখনই রাসূলুল্লাহ্‌ জর -এর দীড়ির দিকে তার হাত বাড়াতো মুগীরা (রা) তার তরবারীর হাতল দিয়ে তার হাতে আঘাত করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ্‌ উর -এর দাড়ি থেকে তোমার হাত হটাও । উরওয়া মাথা তুলে বলল, এ কে? লোকজন বললেন, মুগীরা ইবৃন শুবা। উরওয়া বলল, হে গাদ্দার! আমি কি তোমার গাদ্দারীর পরিণতি থেকে তোমাকে উদ্ধারের চেষ্টা করিনি? মুগীরা (রা) জাহেলী যুগে কিছু লোকদের সাথে ছিলেন। একদিন তাদের হত্যা করে তাদের সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। তারপর তিনি ইসলাম গ্রহণ করেন। নবী প্রত বললেন, আমি তোমার ইসলাম মেনে নিলাম, কিন্তু যে মাল তুমি নিয়েছ, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তারপর উরওয়া চোখের কোণ দিয়ে সাহাবীদের দিকে তাকাতে লাগল । সে বলল, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্‌ প্রস্তর কখনো থুথু ফেললে তা সাহাবীদের হাতে পড়তো এবং তা গায়ে মুখে মেখে ফেলতেন। তিনি তাদের কোন আদেশ দিলে তা তারা সংগে সংগে পালন করতেন। তিনি ওযু করলে তার ওযুর পানির জন্য তার সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হত । তিনি যখন কথা বলতেন, তখন তারা নীরবে তা শুনতেন এবং তার সম্মানার্থে সাহাবীগণ তার দিকে তীম্ষ দৃষ্টিতে তাকাতেন না। তারপর উরওয়া তার সঙ্গীদের কাছে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আল্লাহ্র কসম! আমি অনেক রাজা-বাদশাহর দরবারে প্রতিনিধিত্ব করেছি। কায়সার (রোম) কিসরা (পারস্য) ও নাজ্জাশী (আবিসিনিয়ার) সম্রাটের দরবারে দূত হিসেবে গিয়েছি; কিন্তু আমি আল্লাহ্র কসম করে বলতে পারি যে, কোন রাজা বাদশাহকেই তার অনুসারীদের ন্যায় এত সম্মান করতে দেখিনি, যেমন মুহাম্মাদের অনুসারীরা তাকে করে থাকে । আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ পর

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।