1000://00181781/109.00]া) ৩০৮ বুখারী শরীফ যান মদীনায় এগারোটি বাড়ী, বসরায় দু'টি, কুফায় একটি ও মিসরে একটি । আবদুল্লাহ ইবন যুবায়র (রা) বলেন, যুবায়র (রা)-এর খণ থাকার কারণ এই ছিল যে, তার নিকট কেউ যখন কোন মাল আমানত রাখতে আসত তখন যুবায়র (রো) বলতেন, না, এভাবে নয়; তুমি তা আমার কাছে খণ হিসাবে রেখে যাও । কেননা আমি ভয় করছি যে, তোমার মাল নষ্ট হয়ে যেতে পারে ।১ যুবায়র (রা) কখনও কোন প্রশাসনিক ক্ষমতা বা কর আদায়কারী অথবা অন্য কোন কাজের দায়িতৃ গ্রহণ করেননি । অবশ্য তিনি রাসূলুল্লাহ শন -এর সঙ্গী হয়ে অথবা আবু বকর, উমর ও উসমান (রা)-এর সঙ্গী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবদুল্লাহ ইব্ন যুবায়র (রো) বলেন, তারপর আমি তার খণের পরিমাণ হিসাব করলাম এবং দেখলাম তার খণের পরিমাণ বাইশ লাখ পেলাম । রাবী বলেন, সাহাবী হাকীম ইবন হিযাম (রা) আবদুল্লাহ্ ইবন যুবায়র (রা)-এর সঙ্গে সাক্ষাত করে বলেন, হে ভাতিজা । বল তো আমার ভাইয়ের কত খণ আছে? তিনি তা প্রকাশ না করে বল- লেন, এক লাখ ।২ তখন হাকীম ইব্ন হিযাম (রা) বললেন, আল্লাহ্র কসম! এ সম্পদ দ্বারা এ পরিমাণ খণ শোধ হতে পারে, আমি এরূপ মনে করি না। তখন আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা) তাকে বললেন, যদি খণের পরিমাণ বাইশ লাখ হয়, তবে কী ধারণা করেন? হাকীম ইব্ন হিযাম (রা) বললেন, আমি মনে করি না যে, তোমরা এর সামর্থ রাখ । যদি তোমরা এ বিষয়ে অক্ষম হও, তবে আমার সহযোগিতা গ্রহণ করবে। আবদুল্লাহ ইবৃন যুবায়র রো) বলেন, যুবায়র (রা) গাবাস্থৃত ভূমিটি এক লাখ সত্তর হাজারে কিনেছিলেন । আবদুল্লাহ্ ইবৃন যুবায়র (রা) তা ষোল লাখের বিনিময়ে বিক্রয় করেন । আর দীড়িয়ে ঘোষণা করেন, যুবায়র (রা)-এর নিকট কারা পাওনাদার রয়েছে, তারা আমার সঙ্গে গাবায় এসে মিলিত হবে । তখন আবদুল্লাহ ইব্ন জাফর (রা) তার নিকট এলেন । যুবায়র (রা)-এর নিকট তার চার লাখ পাওনা ছিল। তিনি আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা)- কে বললেন, তোমরা চাইলে আমি তা তোমাদের জন্য ছেড়ে দিব। আবদুল্লাহ্ ইব্ন যুবায়র , (রা) বললেন, না। আবদুল্লাহ ইব্ন জাফর (রা) বললেন, যদি তোমরা তা পরে দিতে চাও, তবে তা পরে পরিশোধের অন্তর্ভুক্ত করতে পার । আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা) বললেন, না। তখন আবদুল্লাহ ইব্ন জাফর (রা) বললেন, তবে আমাকে এক টুক্রা ভূমি দাও। আবদুল্লাহ্ ইব্ন যুবায়র রো) বললেন, এখান থেকে ওখান পর্যন্ত জমি আপনার । রাবী বলেন, তারপর আবদুল্লাহ ইবন যুবায়র (রা) গাবার জমি থেকে বিক্রয় করে সম্পূর্ণ ধণ পরিশোধ করেন। তখনও তার নিকট গাবার জমির সাড়ে চার অংশ অবশিষ্ট থেকে যায়। তারপর তিনি মু'আবিয়া (রা)-এর কাছে এলেন। সে সময় তার কাছে আমর ইবৃন উসমান, মুনযির ইব্ন যুবায়র ও আবদুল্লাহ ইবন যামআ রো) উপস্থিত ছিলেন। মু'আবিয়া রো) তাঁকে বললেন, গাবার মূল্য কত নির্ধারিত হয়েছে? তিনি বললেন, প্রত্যেক অংশ এক লাখ হারে । তিনি জিজ্ঞাসা করলেন, কত অবশিষ্ট আছে? আবদুল্লাহ (রো) বললেন, সাড়ে চার অংশ । তখন মুনযির ইবৃন যুবায়র (রা) বললেন, আমি একাংশ এক লাখে নিলাম । আমর ইব্ন উসমান (রা) বলেন, আমি একাংশ এক লাখে নিলাম । আর আবদুল্লাহ ইব্ন যামআ (রা) বললেন, আমি একাংশ এক লাখে নিলাম । তখন মু'আবিয়া (রা) বললেন, আর কি পরিমাণ অবশিষ্ট আছে? আবদুল্লাহ ইবৃন যুবায়র (রা) বললেন, দেড় অংশ অবশিষ্ট রয়েছে। মু'আবিয়া (রা) বললেন, আমি তা দেড় লাখে নিলাম । রাবী বলেন, আবদুল্লাহ ইবৃন জাফর (রা) তার অংশ মু'আবিয়া (রা)-এর নিকট ছয় লাখে ১. ধন হলে খোয়া গেলে তুমি ক্ষতিপূরণ পাবে, আর আমানত হলে খোয়া গেলে তুমি ক্ষতিপূরণ পাবে না । তোমার নিজের স্বার্থেই তা আমার নিকট খণ হিসাবে রেখে দাও, আমানত হিসাবে রেখ না। ২. এখানে আবদুল্লাহ ইবন যুবায়র (রা) তার পিতার খণের প্রকৃত পরিমাণ উল্লেখ না করে কিছু পরিমাণ ধণের কথা উল্লেখ করেছেন। (উমদাতুল কারী)
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।