1000://0017171/10.0া) ৩৯৯ আমি স্বীকার করি, অথচ আল্লাহ্ জানেন আমি নিষ্পাপ তাহলে অবশ্যই আপনারা আমাকে বিশ্বাস করে নিবেন। আল্লাহ্র কসম, ইউসুফ (আ.)-এর পিতার ঘটনা ছাড়া আমি আপনাদের জন্য কোন দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। যখন তিনি বলেছিলেন, পূর্ণ ধৈর্যধারণই আমার জন্য শ্রেয় । আর তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যকারী ৷ এরপর আমি আমার বিছানায় পার্শ্ব পরিবর্তন করে নিলাম । এটা . আমি অবশ্যই আশা করছিলাম যে, আল্লাহ্ আমাকে নির্দোষ ঘোষণা করবেন। কিন্তু আল্লাহ্র কসম! এ আমি ভাবিনি যে, আমার ব্যাপারে কোন ওয়াহী নাধিল হবে। কুরআনে আমার ব্যাপারে কোন কথা বলা হবে, এ বিষয়ে আমি নিজেকে উপযুক্ত মনে করি না। তবে আমি আশা করছিলাম যে, নিদ্রায় আল্লাহ্র রাসূল এমন কোন স্বপ্ন দেখবেন, যা আমাকে নির্দোষ প্রমাণ করবে । কিন্তু আল্লাহ্র কসম! তিনি তার আসন ছেড়ে তখনও উঠে যাননি এবং ঘরের কেউ বেরিয়েও যায়নি, এরই মধ্যে তার উপর ওয়াহী নাধিল হওয়া শুরু হয়ে গেল এবং €ওয়াহী নাধিলের সময়) তিনি যে রূপ কঠিন অবস্থার সম্মুখীন হতেন, সে রূপ অবস্থার সম্মুখীন হন। এমনকি সে মুহুর্তে শীতের দিনেও তার শরীর থেকে মুক্তার ন্যায় ফোটা ফোটা ঘাম ঝরে পড়তো । যখন রাসূলুল্লাহ প্রন্্ন থেকে ওয়াহীর সে অবস্থা কেটে গেল, তখন তিনি হাসছিলেন। আর প্রথম যে বাক্যটি.তিনি উচ্চারণ করলেন তা ছিল এই যে, আমাকে বললেন, হে “আয়িশা! আল্লাহ্র ংসা.করো। কেননা, তিনি তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন । আমার মাতা তখন আমাকে বললেন, রাসূলুল্লাহ্ প্রত -এর কাছে যাও। (কৃতজ্ঞতা প্রকাশ কর) আমি বললাম, না, আল্লাহ্র কসম! আমি তার কাছে যাবো না এবং আল্লাহ্ ছাড়া অন্য কারো প্রশংসাও করব না। আল্লাহ্ তা'আলা এ আয়াত নাধিল করেন, ০: 14,222 4১3০ ৯ 9০ ৩। যখন আমার সাফাই সম্পর্কে নাধিল হল তখন আবু বকর সিদীক (রো) বললেন: আল্লাহ্র কসম! নিকটাত্বীয়তার কারণে মিসতাহ্ ইব্ন উসাস্যার জন্য তিনি যা খরচ করতেন, 'আয়িশা (রা.) সম্পর্কে এ ধরনের কথা বলার পর মিসতার জন্য আমি আর কখনও খরচ করবো না। তখন আল্লাহ্ তা'আলা এ আয়াত নাধিল করলেন। 1১11 ১145 মী 22085 458 এ 02৩1-19-84 81 তোমাদের মধ্যে যারা নিয়ামতপ্রাপ্ত ও স্বচ্ছল, তারা যেন দান না করার কসম না করে.... আল্লাহ্ ক্ষমাশীল ও মেহেরবান। তখন আবু বকর (রা.) বললেন, আল্লাহ্র কসম । আমি অবশ্যই চাই আল্লাহ্ আমাকে ক্ষমা করুন। এরপর তিনি মিসতাহ্ -কে.যা দিতেন, তা পুনরায় দিতে লাগলেন । রাসূলুল্লাহ্ ঈ্ যায়নাৰ বিনতে জাহাশকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বললেন, হে যায়নাব! (“আয়িশা সম্পর্কে) তুমি কি জান? তুমি কি দেখছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ্! আমি আমার কান, আমি আমার.চোখের হিফাজত করতে চাই৷ আল্লাহ্র কসম তার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু আমি জানি না। “আয়িশা (রা.) বলেন, অথচ তিনিই আমার প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু পরহেযগারীর কারণে আল্লাহ্ তার হিফাযত করেছেন । আবু রাবী' (র.)... “আয়িশা ও আবদুল্লাহ্ ইব্ন যুবায়র (রা.) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ফুলাইহ্ (র.).... কাসিম ইব্ন মুহাম্মদ ইব্ন আবু বকর (রা.) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।